হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ২১৫ মরে, আমার নিকট সেই লোকই জালিম । (কেবল এই ধরনের লোকেরই জানাযার নামায না পড়িবার প্রশ্ন আসিতে পারে); কিন্তু যে লোক পরিবার পরিজনের দায়িতৃসম্পন্ন ও সদাচারী, তাহার খণের জন্য আমিই জামিন থাকি, আমিই তাহার খণ পরিশোধ করিব। (অতএব এই লোকের জানাযা নামায পড়িবার ব্যাপারে কোনই আপত্তি থাকিতে পারে না)। অতঃপর নবী করীম (স) জানাযা নামায পড়িলেন। ইহা হইতে জানা যায় যে, যে লোক অন্যায় কাজে অর্থ ব্যয়ের দরুন খণী হইয়া মরিয়া যায় কিংবা, যে 'লোক খণ করে কিন্তু তাহা শোধ করিবার কোন চেষ্টা করে না, শোধ করিবার কোন চিন্তা-ভাবনাও করে না, তাহার জানাযা নামায পড়া অন্তত রাসূলে করীম (স)-এর পক্ষে বাঞ্ছনীয় নয়। কেননা তাহা পড়া হইলে ভাল-মন্দের কোনই পার্থক্য থাকে না, সকলেই একাকার হইয়া যায়। অথচ ইসলামে ভাল ও মন্দ লোকদের সুস্পষ্ট পার্থক্য রহিয়াছে। দ্বিতীয়ত, উহার ফলে ধণ করিয়া অন্যায়-অযথা খরচ করিবার প্রতি জনসাধারণকে উৎসাহ দান করা হয়। বস্তুত ধণ অনাদায় রাখিয়া মরিয়া যাওয়া এবং তাহা পরিশোধ করিবার কোন ব্যবস্থা না করিয়া যাওয়া ইসলামের দৃষ্টিতে খুবই অন্যায় এবং পরিণামের দিক দিয়া খুইব ভয়াবহ। হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) বর্ণিত হাদীসে রাসূলে করীম (স) ইরশাদ করিয়াছেন ঃ SEL IMLS IU LLU aE EL (১৬০। ১০) = ০৮০]? যে লোক খণ রাখিয়া মরিবে (এবং তাহা শোধ করিবার ইচ্ছা পর্যন্ত রাখিবে না) কিয়ামতের দিন তাহা টাকা-পয়সা দ্বারা আদায় করা যাইবে না, বরং তাহা আদায় করিতে হইবে নেক-আমল দিয়া ও বদ-আমল নিজের উপর গ্রহণ করিয়া। অর্থাৎ দুনিয়ায় খণ শোধ করিয়া না গেলে কিংবা শোধ করিবার ব্যবস্থা রাখিয়া না গেলে কিয়ামতের দিন তাহা অবশ্যই আদায় করিতে হইবে । কিন্তু সেখানে তাহা টাকা-পয়সা দিয়া আদায় করা সন্ভব হইবে না। কেননা সেখানে টাকা-পয়সা বলিতে কিছুই থাকিবে না। সেখানে থাকিবে শুধু মানুষের আমল-_ ভাল কিংবা মন্দ। কাজেই খণ আদায় বাবদ সেখানে নিজের নেক আমল খণ-দাতাকে দিতে হইবে এবং তাহার বদ-আমল নিজের উপর গ্রহণ করিতে হইবে। অবশ্য যে সব লোক পরিবার পরিজনের জরুরী ব্যয়বহনের উদ্দেশ্যে খণ গ্রহণ করে এবং তাহা আদায় করিবার ইচ্ছাও রাখে, চেষ্টাও করিতে থাকে, তাহারা যদি শেষ পর্যন্ত ধণ আদায় না করিয়া বা তাহা আদায়ের ব্যবস্থা না রাখিয়াই মরিয়া যায়, তবে তাহাদিগকে কিয়ামতের দিন আল্লাহ তা'আলা এইজন্য অভিযুক্ত করিবেন না ও বেহেশতে যাইতেও বাধা দিবেন না! প্রথম পর্যায়ে ইহাদের খণ আদায়ের জন্য স্বয়ং আল্লাহই জামিন হইয়াছিলেন। উত্তরকালে রাসূলে করীম (স)-এর নিকট যখন বায়তুলমাল সংগৃহীত হয় ও এই ধরনের লোকদের খণ আদায়ের সামর্থ্য হয়, তখন রাসূলে করীম (স) ইসলমী রাষ্ট্রের প্রধান হিসাবে এই ধরনের খণ আদায়ের দায়িত্ব গ্রহণ করেন। রাসূলে করীম (স)-এর এই পর্যায়ের কথাটি অপর এক হাদীসে নিঙ্গোক্ত ভাষায় বর্ণিত হইয়াছে $ www.icsbook.info

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।