হাদীস শরীফ ২১৩ মনোপুত নয় । কিন্তু যদি কোন নাফরমানী ও গুনাহের কাজের আদেশ করা হয়, তবে অন্য কথা । যদি কোন গুনাহের কাজের আদেশ করা হয়, তবে তাহা যেমন শ্রবণ করিতে প্রস্তুত হইবে না, তেমনি তাহার আনুগত্য করিতে ও মানিয়া চলিতেও পারিবে না। = বুখারী, মুসলিম ব্যাখ্যা আলোচ্য হাদীসে বলা হইয়াছে যে, ইসলামী রাষ্ট্রব্যবস্থার ও রাষ্ট্রকর্তার আনুগত্য করা রাষ্ট্রের প্রত্যেক মুসলিম ব্যক্তিরই কর্তব্য। এই আনুগত্য সকল ব্যাপারে ও সকল ক্ষেত্রেই করিতে হইবে । অনেক বিষয় হয়ত তাহার পছন্দ হইবে আবার অনেক বিষয় হয়ত তাহার পছন্দ হইবে না। আনুগত্য করা না করা ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর নির্ভরশীল নহে। বরং সকল ক্ষেত্রে আনুগত্য করিয়া যাওয়াই কর্তব্য । কিন্তু যদি এমন কোন কাজের আদেশ করা হয়, যাহা করিলে আল্লাহ্র নাফরমানী হয়-_ গুনাহ হয়, তবে সেই কাজ করিয়া রাষ্ট্র ও সরকারের প্রতি আনুগত্য দেখানো কিছুতেই জায়েয হইতে পারে না। এইরূপ কাজে কোন রাষ্ট্র বা রাষ্ট্রকর্তাই মুসলিমের আনুগত্য পাওয়ার দাবি করিতে পারে না। মুসলমানও পারে না এই ধরনের কাজ করিয়া আনুগত্য দেখাইতে ৷ বরং তখন স্পষ্ট ভাষায় ইহা মানিয়া লইতে অস্বীকার করাই হইতেছে মুসলিম ব্যক্তির কর্তব্য । কেননা রাসূলে করীম (স) বলিয়াছেন ঃ 310] 2৮০1০ ৩৮১০ 2৬৫ মানুষের যে আনুগত্যে স্রষ্টার নাফরমানী হয়, সে আনুগত্য কখনই করা যাইবে না। www.icsbook.info
— পৃষ্ঠা ২১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।