হিং হাদীস শরীফ প্রথমে জনগণকে ভালবাসিতে হইবে, জনগণের কল্যাণ কামনা করিতে হইবে এবং জনগণকে ভালবাসিয়াই তাহাদের ভালবাসা ও বন্ধুত্ব লাভ করিতে হইবে । যাহারা এইভাবে জনগণের নেতা ও শাসক হয়, তাহারাই তাহাদের নেতৃত্ব লাভের যোগ্য অধিকারী । আর যাহারা জনগণের তীব্র অসস্তোষ ও রুদ্ররোষকে উপেক্ষা করিয়া নেতৃত্ব ও কর্তৃত্বের আসনে বসিয়া থাকে, তাহাদের মতো নির্লজ্জ ও ক্ষমতালোভী আর কেহ হইতে পারে না। প্রকৃতপক্ষে তাহারা নেতা নহে, তাহারা চিতাবাঘ । তাহারা অযোগ্য শাসক নহে, তাহারা জনগণের রক্তের শোষক । হাদীসের শেষাংশে মন্দ শাসকদের সহিত ইসলামী জনতার কিরূপ সম্পর্ক হইবে, তাহা স্পষ্ট করিয়া বলা হইয়াছে। সাহাবাগণ জিজ্ঞাসা করিলেন £ এইরূপ মন্দ শাসক যখন ক্ষমতা দখল করিয়া বসে তখন কি অস্ত্রের সাহায্যে তাহাদের সহিত মুকাবিলা করা ও তাহাদিগকে ক্ষমতাচ্যুত করা ইসলামী জনতার কর্তব্য নয়? রাসূলে করীম (স) ইহার জওয়াবে দুইটি কথা বলিয়াছেন। প্রথমত এই যে, এই ধরনের মন্দ শাসকদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করিবে না; বরং তাহাদের মানিয়া চলিতে থাকিবে । দ্বিতীয়ত, এই মন্দ লোকদের আনুগত্য করিতে থাকিবে ততক্ষণ পর্যস্ত, যতক্ষণ তাহারা সমাজে সামগ্রিক নামায কায়েম করিতে থাকিবে । অর্থাৎ খারাপ শাসক হইয়াও যদি তাহারা নামায কায়েমের ব্যবস্থা করিতে থাকে, তবে তাহাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা যাইবে না। কিন্তু নামায কায়েমের ব্যবস্থাও যদি প্রতিষ্ঠিত ও চালু না থাকে এবং ইহার প্রতি নেতৃবর্গ যদি গুরুত্ব আরোপ না করে, তবে তাহারা মুসলিম জনগণের আনুগত্য কিছুতেই লাভ করিতে পারে না । ইসলামী সমাজের শাসকদের প্রথম ও প্রধান দায়িত্ হইতেছে নামায কায়েমের ব্যবস্থা করা এবং জনগণের নিকট আনুগত্য লাভের জন্য ইহাই সর্বশেষ শর্ত। দ্বিতীয়ত, শাসকদের মধ্যে মন্দ ও ঘৃণ্য কোন কাজ বা স্বভাব দেখিতে পাইলে সেই কাজ ও স্বভাবকে তো ঘৃণা করিতেই হইবে এবং সে ঘৃণার প্রচারও করিতে থাকিতে হইবে; চেষ্টা করিতে থাকিতে হইবে তাহা দূর করা ও সংশোধন করার জন্য । সেই জন্য জনমত জাগ্রত ও সংগ্রহ করিতে হইবে এবং জনমতের চাপে শাসকদের সুপথে আনিতে চেষ্টা করিতে হইবে। কিন্তু তখনও প্রতিষ্ঠিত সরকারের আনুগত্য অস্বীকার করিয়া সমাজে ও রাষ্ট্রে বিপর্যয় সৃষ্টি করা কিছুতেই জায়েয হইবে না। আনুগত্যের সীমা ৮417470৮1৮9 28 ys ৮৪০৭140৮৪০৪ EH এসি তি 5০০ (৬১০৭) - UY, হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি রাসূলে কবীম (স) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি (রাসূল) বলিয়াছেন ঃ মুসলিম ব্যক্তির উপর কর্তব্য হইতেছে শ্রবণ করা ও আনুগত্য করা এমন সব ব্যাপারেই, যাহা সে পছন্দ করে আর যাহা তাহার www.icsbook.info
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।