হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ২১ হইতে বিন্দুমাত্র কম নয়। কুরআনে যে যে স্থানে নামাযের উল্লেখ করা হইয়াছে প্রায় সেই সেই স্থানে নামাযের পর পরই যাকাতের উল্লেখ করা হইয়াছে । কুরআনে স্পষ্ট ভাষায় বলা হইয়াছে যে, যাকাত ফরয হওয়ার পর যে ব্যক্তি তাহা সঠিকরূপে আদায় করিবে না, সে আল্লাহ্‌র কাছে ও মুসলিম সমাজে পূর্ণাঙ্গ “মুসলমান' বলিয়া গণ্য হইতে পারে না। যাকাত সম্পর্কে কথাও মনে রাখা আবশ্যক যে, ইসলামী রাষ্ট্রে ইহা কোন ব্যক্তিগত ব্যাপার নয়, ব্যক্তিগতভাবে উহা আদায় করিলে চলিবে না; ররং ইসলামী রাষ্ট্রে যাকাত আদায় করিতে হইবে বায়তুলমাল বা সরকারী ব্যবস্থাপনার মাধ্যমে ৷ উপরস্তু ইসলামী সমাজে কোন মুসলমান যাকাত দিতে অস্বীকার করিলে ইসলামী রাষ্ট্র তাহার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করিতে বাধ্য । এই জন্যই নবী করীম (স)-এর ইন্তিকালের পর একদল লোক যাকাত দিতে অস্বীকার করিলে ইসলামী রাষ্ট্রের প্রধান হযরত আবু বকর সিদ্দীক (রা) বলিয়াছেন £ নবী করীম (স)-এর যুগে যে ব্যক্তি যাকাত বাবদ একটি ছাগলও দিত, আজ যদি সে তাহা দিতে অস্বীকার করে, তবে আমি তাহার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করিব। বস্তুত নামাযকে যদি বলা যায় শারীরিক ইবাদত, তবে যাকাতকে বলিতে হইবে ধন-সম্পদের ইবাদত ৷ রোযা এবং হজ্জও অনুরূপভাবে শারীরিক ও সম্পদের ইবাদত। দ্বিতীয়ত নামায ও রোযা যদি খালেসভাবে আল্লাহরই ‘হক’ হইয়া থাকে তবে যাকাত ও হজ্ব বান্দাদের হক। আল্লাহ্‌র নির্দেশিত ব্যবস্থার দ্বারা একাধারে আল্লাহ ও বান্দা উভয়ের হক একসঙ্গে আদায় করার ইহা এক অপূর্ব ব্যবস্থা । হাদীসে বলা হইয়াছে $ “ইসলামের ভিত্তি পাঁচটি স্তম্ভের উপর স্থাপিত করা হইয়াছে ।” ইহা হইতে স্পষ্টরূপে বুঝিতে পারা যায় যে, কালেমা, নামায, যাকাত, হজ্ব ও রোযা ইসলামের “ভিত্তি'মাত্র-_ ইহাই সমগ্র ইসলাম নয়। আর কেহ এই পাঁচটি কাজ সম্পন্ন করিলেই ইসলামের সমগ্র দায়িত্ব তাহার পালন হইয়া যায় না। কেননা এই পীচটি ইসলামের “ভিত্তি' মাত্র; আর শুধু ভিত্তিটিকেই যেমন কেহ সমগ্র প্রাসাদ মনে করে না, মনে করিলে তাহা যেমন শুধু ভুলই হইবে না বরং চরম পাগলামীও হইবে । অনুরূপভাবে শুধু কালেমা, নামায, যাকাত, হজ্ব ও রোযা এই পাঁচটিকেই গোটা ইসলাম বা সম্পূর্ণ ইসলাম মনে করিলেও ভুল বা পাগলামী হইবে । হাদীসটি স্পষ্ট ভাষায় বলিতেছে যে, এই পীচটি হচ্ছে ইসলামের ভিত্তিস্ত্ত; ইহার উপর ইসলামের বিরাট ও সম্পূর্ণ প্রাসাদটি স্থাপিত হইয়াছে। কেহ যদি শুধু ভিত্তি তৈয়ার করিয়া প্রাসাদের কার্যকারিতা লাভ করিতে চায়, তবে সে হয় নির্বোধ, না হয় ইচ্ছা করিয়া নিজেকে ও অন্যান্য মানুষকে ধোকা দিতে চায় । কেননা শুধু একটি ভিত্তি কায়েম হইলেই তাহা কাহারও বসবাসের যোগ্য হইতে পারে না, রৌদ্রের তাপ, বৃষ্টির ঝাপটা হইতেও উহা মানুষকে রক্ষা করিতে পারে না। উপরন্ত শুধু একটি ভিত্তি স্থাপন করিয়া রাখিলে তাহা স্থায়ীও হইতে পারে না, বরং রোদ্রের তাপে ও বৃষ্টির জাপটায় উহা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হইয়া যাইতে বাধ্য । ইসলামের এই পীচটি ভিত্তিন্ত্ভেরও অনুরূপ অবস্থা ৷ শুধু এই পাচটি কার্য সম্পন্ন করিয়াই যেমন কেহ ইসলামী ব্যবস্থার বিরাট ও সম্পূর্ণ প্রাসাদের কার্যকারিতা লাভ করিতে পারে না, তেমনি শুধু এতটুকু দ্বারাই কেহ পূর্ণ ইসলামী জীবন ব্যবস্থা অনুযায়ী জীবন যাপনের দায়িত্ব এড়াইতে পারে না ৷ দ্বিতীয়ত £ এই পাঁচটি কার্য সম্পন্ন হইলে ইসলামের পূর্ণাঙ্গ আদর্শ অনুযায়ী জীবন যাপনের মাহাত্ম ও বৈশিষ্ট্যও কেহ লাভ করিতে পারে না। তৃতীয়ত ঃ শুধু এই পাঁচটি কার্য যদি সম্পন্ন হইতে থাকে, যদি ইহাকেই ইসলামী জীবন যাপনের জন্য যথেষ্ট বলিয়া মনে করা হয় এবং এই ভিত্তির উপর যদি ইসলামের পূর্ণাঙ্গ জীবন প্রাসাদ কায়েম করা না হয় বা সেই জন্য www.icsbook.info

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।