হাদীস শরীফ ২০৯ চতুর্থ পর্যায়ে আদেশ করা হইয়াছে হিজরত করার সাধারণত দেশ ত্যাগ করাকেই হিজরত মনে করা হয় এবং একজন ঈমানদার লোক কাফির রাজ্য হইতে যখন ইসলামী রাজ্যে চলিয়া আসে তখনই বলা হয়__ “সে হিজরত করিয়াছে ।' মুসলমান যখন কোন দেশে ইসলামী আদর্শ অনুযায়ী জীবন যাপন করিতে সমষ্টিগতভাবে চেষ্টা করিয়াও অসমর্থ হয়, তখন চূড়ান্ত নৈরাশ্য ও নিরুপায় অবস্থায় জিহরত-_ দেশত্যাগ করাই তাহাদের কর্তব্য হইয়া পড়ে । কিন্তু ইসলামে হিজরতের ইহা পারিভাষিক অর্থ ৷ উহার শাব্দিক অর্থ হইতেছে 'ত্যাগ করা' । ইহা অতি ব্যাপক অর্থে ব্যবহৃত হয় । আর এই অর্থেই হিজরত শব্দ ব্যবহৃত হইয়াছে রাসূলে করীমের অপর এক হাদীসে । সাহাবাদের 'হিজরত' সম্পর্কিত এক সওয়ালের জওয়াবে রাসূল (স) ইরশাদ করিয়াছেন ৪ -৮৮৪০ টি হিজরত অর্থ আল্লাহ্র ঘৃণিত-অপছন্দনীয় ও নিষিদ্ধ কাজ পরিত্যাগ করা। আলোচ্য হাদীসে প্রথম ও দ্বিতীয়- এই উভয় অর্থ গ্রহণীয়। ফলে এখানে হিজরত এমন এক স্বয়ংক্রিয় ব্যবস্থা গ্রহণ, যাহার ফলে সকল লোকের মন-মগজ, আকীদা-বিশ্বাস এবং চরিত্র-মুয়ামিলাত-_ জীবনের সকল পর্যায় হইতে ইসলাম বিরোধী সব জিনিসই দূর হইয়া যাইবে। বস্তুত ইহাই সর্বোত্তম ও সর্বপ্রথম হিজরত এবং এইরূপ “হিজরত' করার জন্য জামা'আতের সকল লোকেরই প্রস্তুত থাকিতে হইবে। আর দ্বিতীয় পর্যায়ে ইহার অর্থ হইতেছে ইসলামের আদর্শে জীবন যাপনের সুবিধার্থে মাতৃভূমি পরিত্যাগ করিয়া এমন.এক দেশে গমন, যেখানে একান্তই নির্বিরোধ পরিবেশে ইসলামকে পালন করা যায় । পঞ্চম ও সর্বশেষ বিষয় হইতেছে আল্লাহ্র পথে জিহাদ করা । ইহাকে সকলের শেষে উল্লেখ করার কারণ এই যে, জিহাদ করার জন্য পূর্বোল্লেখিত চারটি কাজ সর্বপ্রথম করা অপবিহার্য। তাহা না করিয়া জিহাদ করিতে চাহিলে তাহা প্রকৃত জিহাদ হইবে না, হইবে না তাহা ‘আল্লাহ্র পথে জিহাদ ।' 'জিহাদ' শব্দের আভিধানিক অর্থ_ কোন নির্দিষ্ট উদ্দেশ্য লাভের জন্য সর্বশক্তি প্রয়োগ করিয়া চেষ্ট করা। ইসলামে জিহাদ অত্যন্ত গুরুত্পূর্ণ ফরয । কিন্তু তাহা নিছক জিহাদ নহে, তাহা হইতেছে “আল্লাহ্র পথে জিহাদ' ৷ কুরআন ও হাদীসে যেখাহে জিহাদের প্রসঙ্গ উল্লিখিত হইয়াছে সেখানেই “আল্লাহ্র পথে' কথাটি একটি জরুরী অপরিহার্য শর্ত হিসাবে উহার সঙ্গে উল্লেখ করা হইয়াছে। ইহা কিছুতেই তাৎপর্যহীন হইতে পারে না। ‘আল্লাহ্র পথে জিহাদ, ইসলামের বিশেষ পরিভাষা । ইহার অর্থ হইতেছে আল্লাহ্র দ্বীন পূর্ণমাত্রায় কায়েম ও প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে সর্বশক্তি নিয়োগ করিয়া চেষ্টা করা। ইহা ইসলামী আদর্শে বিশ্বাসী প্রত্যেক মুমিন মুসলমানের উপর অবশ্য পালনীয় কর্তব্য । এই কর্তব্য ব্যক্তিগতভাবে প্রত্যেকের উপর অপির্ত হইলেও ইহা পালন করার জন্য জামা'আত গঠন ও সমষ্টিগত প্রচেষ্টা অপরিহার্য । ইসলামী জিহাদের যাহা চরম লক্ষ্য, তাহা একক চেষ্টার সাহায্যে কিছুতেই লাভ করা সম্ভব নয়। এই জন্যই কুরআন ও হাদীসে অত্যন্ত জোরালো ও গুরু-গল্ভীর ভাষায় জামা'আত গঠনের নির্দেশ দেওয়া হইয়াছে। এই কারণে আলোচ্য হাদীসের শেষাংশে জামা'আতের পক্ষে মারাত্মক বিষয়ের উল্লেখ করিয়া রাসূলে করীম (স) মুসলমান সমাজকে সাবধান করিয়া দিয়াছেন। _- ৯/২৭ www.icsbook.info
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।