kid হাদীস শরীফ অনুযায়ী ‘জিহাদ’ নামে অভিহিত হওয়ার যোগ্য । আর প্রস্তুতি ব্যতীতই কোন প্রকার ধ্বংসাত্মক কর্মতৎপরতা শুরু করিলে কিংবা কোন আদর্শ নেতার নেতৃত্বাধীন না হইয়া বিক্ষিপ্ত জনতার উদ্দেশ্যহীন রক্তপাত করা হইলে কুরআনের পরিভাষায় তাহাকেই বলা হইবে “ফাসাদ'। তৃতীয়ত, আমীরের প্রকৃত দায়িত্ব হইতেছে জনগণের মধ্যে আল্লাহ্র তাকওয়া সৃষ্টি করা ও সুবিচার ইনসাফের মানদণ্ড উচ্চ করিয়া ধরা । তাহা করিলেই আমীর আল্লাহ্র নিকট পুরস্কৃত হওয়ার যোগ্য বিবেচিত হইবে । অন্যথায় তাহার পাপের ফল তাহাকেই ভোগ করিতে হইবে। জামা “আত গঠনের প্রয়োজনীয়তা 22 20 eld sf ০ BS ADT IG ০৩ Gil ১০1০০ |] Ll ৩ 6৮৮ ১ 50 - dl i ১৭৭৪ ৮২০ 720)? lh ৮০০০ ০৪১ ০০১ (৯ ১] ২ 485 rN 224) (৮৮ US ৮০ 9০৩ 25 0৭10৮১6481৮ ৮ ১ কা (৬৬০ irl ১০০) হযরত হারেসুল আশ'আরী হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন, হযরত নবী করীম(স) ইরশাদ করিয়াছেন ঃ “আমি তোমাদিগকে পাঁচটি বিষয়ে আদেশ করিতেছি, তাহা এইঃ জামা 'আতবদ্ধ জীবন, আদেশ শ্রবণে প্রস্তুত থাকা ও (নিয়ম, কানুন) মানিয়া চলা, হিজরত করা, আল্লাহ্র পথে জিহাদ করা এবং নিশ্চয়ই যে লোক মুসলিম জামা'আত হইতে এক বিঘত পরিমাণ বাহিরে চলিয়া গেল, সে ইসলামের রজ্জু তাহার গলদেশ হইতে খুলিয়া ফেলিল-- যতক্ষণ না সে পুনরায় জামা“আতের মধ্যে শামিল হইবে । আর যে লোক জাহিলিয়াতের সময়কার কোন মতবাদ ও আদর্শের দিকে (লোকদের) আহ্বান জানাইবে, সে জাহান্নামের ইন্ধন হইবে, যদিও সে রোযা রাখে, নামায পড়ে এবং নিজেকে মুসলিম বলিয়া মনে করে। _ মুসনাদে আহমদ, তিরমিযী ব্যাখ্যা আলোচ্য হাদীসে ইসলামী জীবনের পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের নির্দেশ দেওয়া হইয়াছে। তন্মধ্যে প্রথম ও প্রধান কাজ হইতেছে জামা'আত করা, জামা'আতবদ্ধ হইয়া জীবন যাপন করা । দ্বিতীয় ও প্রথম কাজের পরবর্তী কাজ হইতেছে জামা 'আতী নিয়ম-কানুন জানিতে চেষ্টা করা, জামা'আত নেতার তরফ হইতে যখন যে কাজের নির্দেশ আসিবে, তাহা মনোযোগ সহকারে শ্রবণ ও যথাযথরূপে পালন করিতে প্রস্তুত থাকা । জামা'আতের লোকদের মধ্যে এইরূপ মানসিক প্রস্তুতি না থাকিলে যেমন জামা'আত গঠিত হইতে পারে না, তেমনি জামা“আতী জীবনের নিহিত কল্যাণ লাভ করাও সম্ভব হয় না মনে রাখা আবশ্যক। জামা'আতবদ্ধ জীবনের অর্থ মুসলিম সমাজের অন্তর্ভুক্ত থাকিয়া জীবন যাপন করা, আধুনিক কালের দলীয় জীবন নয়। তৃতীয় কাজ হইতেছে জামা'আত নেতার আদেশ-নির্দেশ মানিয়া চলা। জামা'আতের লোকদের মধ্যে যদি এই আনুগত্য না থাকে, তবে জাম্ম'আত গষ্ঠন অর্থহীন হইয়া দাড়ায় ৷ জামা'আত গঠনের উদ্দেশ্য ব্যর্থ হইয়া যায় এবং শেষ গর্যন্ত এই জামা'আত ছিন্নভিন্ন ও চূর্ণ হইয়া যাইতে বাধ্য হয়। জামা'আত গঠনের পর দ্বিতীয় ও তৃতীয় কাজ একান্তই অপরিহার্য । www.icsbook.info
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।