হাদীস শরীফ ০ ইসলামী নেতার নেতৃত্ব মানিয়া চলা ও খালেসভাবে ইসলামী রাষ্ট্র কায়েম করা । সকল মুসলমানেরই এইজন্য উদ্বুদ্ধ হওয়া আবশ্যক ৷ ১210160৮505 সু এ ৮: 05 0০০৮12০১৮5০ জি ৮৮০১০ ৮৮০০৮ ১55০ ps এ/। ৮৮০5 la 40145577505 ৮5 2 J Co US Lh clas 1 (০4১৮4) 4১০ এ SU ৮৪০ UU 39 051 4015 20 03 25 হযরত আবু হুরায়রা (রো) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন যে, রাসূলে করীম (স) বলিয়াছেন $ যে ব্যক্তি আমার আনুগত্য করিল, সে আল্লাহ্কে মানিয়া চলিল; আর যে ব্যক্তি আমার আনুগত্য করিল না, সে ঠিক আল্লাহ্র নাফরমানী করিল । আর যে ব্যক্তি আমীরকে মানিয়া চলিল, সে ঠিক আমারই আনুগত্য করিল । এবং যে আমীরের কথা মানিয়া চলিল না, সে ঠিক আমাকেই অমান্য করিল । বস্তুত ইমাম ঢাল্বরূপ, তাহারই নেতৃত্বে শত্রুর সহিত লড়াই করা হয় এবং তাহারই পশ্চাতে আশ্রয় গ্রহণ করা হয়। এই ইমাম যদি আল্লাহ্কে ভয় করার আদেশ করে এবং সুবিচার কায়েম করে তবে সে ইহার পুরস্কার পাইবে । আর সে যদি উহার বিপরীত কাজ করে তবে তাহাকে উহার শাস্তিও ভোগ করিতে হইবে। _ বুখারী, মুসলিম ব্যাখ্যা ইসলামী সমাজ জীবনে আমীরের কথা যে কতদূর গুরুত্বপূর্ণ তাহা এই হাদীস হইতে সুস্পক্টরূপে বুঝিতে পারা যায়৷ হাদীসে মোটামুটি তিনটি মৌলিক নীতি পেশ করা হইয়াছে। প্রথমত, ইসলামী সমাজে আমীরকে মানিয়া চলা রাসূল ও আল্লাহকে মানিয়া চলার সমান পর্যায়ের গুরুত্বপূর্ণ কাজ। এই জন্য রাসূল বলিয়াছেন যে, আমীরকে মানিলে আমাকে মানা হইবে আর আমাকে মানিলে আল্লাহকে মানা হইবে । পক্ষান্তরে আমীরকে অমান্য করিলে আমাকে অমান্য করা হইবে । আর আমাকে অমান্য করিলে আল্লাহ্র নাফরমানী করা হইবে । কাজেই ইসলামী সমাজের রাষ্ট্রপ্রধানের আনুগত্য আল্লাহ্র আনুগত্যের মতোই সমান গুরুত্বপূর্ণ । দ্বিতীয়ত, আমীর হইতেছে ইসলামের ঢালস্বরূপ। যোদ্ধা যেমন যুদ্ধের ময়দানে ঢালের অন্তরালে দাড়াইয়া যুগপতভাবে নিজেকে রক্ষা করে ও শত্রুকে ঘায়েল করে, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান-_ আমীরও-_ অনুরূপভাবে গোটা রাষ্ট্র সমাজের বিপুল জনগণের পক্ষে ঢাল স্বরূপ । আমীরই তাহাদিগকে শক্রুর আক্রমণ হইতে রক্ষা করে এবং আমীরের নেতৃত্বে ও পরিচালনাধীনে জনগণ সুসংবন্ধভাবে শত্রুর সহিত লড়াই করিতে পারে। ইহা ইহাতে প্রমাণিত হয় যে, শত্রুপক্ষের উপর আক্রমণ করিতে হইলে অথবা ইসলামের দুশমনের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করিতে হইলে সেই জন্য পূর্ব হইতে আদর্শভিত্তিক প্রস্তুতি গ্রহণ করিতে হইবে ও ইসলামী জনতাকে একজন আদর্শনিষ্ঠ ইমাম বা নেতার পশ্চাতে সুসংবদ্ধ ও সুসংগঠিত হইতে হইবে । এবং এইরূপ প্রস্তুতির পরই ইসলামী জীবনাদর্শ প্রতিষ্ঠার উদ্দেশ্যে যে যুদ্ধ সঙ্ঘটিত হইবে মূলত তাহাই ইসলামের পরিভাষা www.icsbook.info
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।