হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

বনি হাদীস শরীফ ব্যাখ্যা আলোচ্য হাদীসে কি শহরে, কি গ্রামে-জঙ্গলে সর্বত্র জামা'আতবদ্ধ হইয়া বসবাস করা ও জামা'আতের সহিত নামায পড়ার তাগিদ করা হইয়াছে । বলা হইয়াছে যে, মুসলমান যদি জামা“আতবদ্ধ হইয়া বসবাস না কারে ও নামায প্রভৃতি ইবাদতের কাজ সম্মিলিতভাবে সম্পদন না করে, তবে তাহাদের উপর আল্লাহর প্রভুত্বের পরিবর্তে শয়তানের প্রভুত্ব স্থাপিত হইবে। শেষাংশে জামা“আতী জিন্দেগীর গুরুত্‌ বুঝাইবার জন্য একটি দৃষ্টান্ত দেওয়া হইয়াছে। নিষ্নস্তরের জীব হওয়া সত্বেও চতুষ্পদ জন্তুর মধ্যে এঁক্যবদ্ধ হইয়া থাকার ও শত্রুর মুকাবিলা করার স্বাভাবিক ভাবধারা বিদ্যমান । এই জন্য দলবদ্ধ ছাগল-পাল হইতে কোন ছাগল হরণ করিয়া নেয়া কোন নেকড়ে বাঘের পক্ষেও সম্ভব হয় না; বরং নেকড়ে বাঘ সেই ছাগলকেই সংহার করিতে পারে, যাহা পাল হইতে বিচ্ছিন্ন হইয়া পড়িয়াছে। অনুরূপভাবে ইসলামী আদর্শবাদী লোকদেরকেও সম্মিলিত ও জামা'আতবদ্ধ হইয়া জীবন জাপন করা উচিত তাহা হইলে শয়তানের পক্ষে তাহাদের কাহাকেও পথভ্রষ্ট করার আশঙ্কা বেশি থাকে না। কিন্তু যখনই কোন মুসলিম ব্যক্তি জামা'আত ত্যাগ করিয়া বিচ্ছিন্ন ও একক জীবন যাপন করিতে শুরু করে, তখন তাহার পক্ষে যে কোন মুহুর্তে পথভ্রষ্ট হওয়া খুবই সন্ভব। উপরন্তু কুফরী শক্তি যেখানে সংঘবদ্ধ ও সম্মিলিত, সেখানে উহার শক্তি চূর্ণ করার জন্য ও সত্যের বিজয় সম্পাদনের জন্য সত্যপন্থী ও ইসলামী আদর্শবাদী লোকদের জামা'আতবদ্ধ হইয়া জীবন যাপন করা ও ইসলামী আদর্শ রূপায়নের জন্য সংাম করা একান্তই কর্তব্য । এইজন্য কুরআন ও হাদীসে জামা'আতী জীবন যাপনের জন্য বারবার নির্দেশ দেওয়া হইয়াছে। ১০45৮ ৫৮ BE এ) ০৮০ ০৮০৩ os os md a ie 2৮525 ৮৮০ ০০৮০ এ ৮ LL Dn DALE (৭4) - iL LE 5৩ হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন, হযরত রাসূলে করীম (স) কে এই কথা বলিতে শুনিয়াছি যে, যে ব্যক্তি আনুগত্য হইতে হাত গুটাইয়া লইল, কিয়ামতের দিন সে যখন সম্মুখে হাজির হইবে, তখন তাহার কিছুই বলিবার থাকিবে না। আর যে ব্যক্তি এইরূপ অবস্থায় মরিবে যে, তাহার গলদেশে আনুগত্যের কোন রজ্জু নাই, তাহার মৃত্যু সম্পূর্ণ জাহিলিয়াতের উপর হইবে। _ মুসলিম ব্যাখ্যা এই হাদীসেও ইসলামী সমাজ জীবন যাপনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হইয়াছে। ইসলামী রাষ্ট্রের রাষট্রপ্রধানের-- খলীফাতুল মুসলিমীনের-- আনুগত্য করা প্রত্যেকটি মুসলিমের অবশ্য কর্তব্য। কিন্তু যে ব্যক্তি এইরূপ আনুগত্য প্রত্যাহার করিবে; বিচারের দিন আল্লাহ্‌র সম্মুখে সে ইহার কোন কৈফিয়তই দিতে পারিবে না। কেননা, ইহা ইসলামের সম্পূর্ণ বিপরীত কাজ। ইসলাম উচ্ছ্খলতা কখনও বরদাশত করিতে পারে না। সেই জন্য ইহার পরেই বলা হইয়াছে, ইসলামী রাষ্ট্রের খলীফাতুল মুসলিমীনের আনুগত্যের রজ্জু গলদেশে না থাকা অবস্থায় যাহার মৃত্যু হয়, মনে করিতে হইবে যে, তাহার মৃত্যু ইসলামী সমাজ ও পরিবেশে হয় নাই, বরং তাহার মৃত্যু হইয়াছে সম্পূর্ণ জাহিলিয়াতের মধ্যে । এই জাহিলী মৃত্যুর হাত হইতে আত্মরক্ষার জন্য একমাত্র উপায় হইতেছে ইসলামী সমাজ জীবন যাপন করা, www.icsbook.info

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।