হাদীস শরীফ ২০৩ সামগ্রিকভাবে এই অবস্থা দ্বীনের জিহাদের কিছুমাত্র অনুকূলে নহে। এই কারণে যাহারা জিহাদে গমন করেন নাই, জিহাদে গমনকারীর পরিবারবর্গের রক্ষণাবেক্ষণের যাবতীয় দায়িত্ব তাদের উপর বর্তে। ইহা পালন করা যেমন অতি সড় সওয়াব-- ঠিক জিহাদ কারার সমান সওয়াব লাভের উপায়, তেমনি ইহা একটি অপরিহার্য কর্তব্যও । মুসলিম শরীফে এই পর্যায়ে হাদীস হইল ঃ রাসূলে করীম (স) ইরশাদ করিয়াছেনঃ পপর EA ৬০৬ ৯4৮৯৪ এ ০১4০৬ ০০ ১৪০ 505 ই ৮ যে লোক জিহাদকারীকে প্রয়োজনীয় অন্তরশস্ত্রে সজ্জিত করিয়া দিল, সে যেন নিজেই জিহাদ করিল । আর যে লোক জিহাদকারীর অনুপস্থিতিতে তাহার পরিবারবর্গের কল্যাণ সাধনের দায়িত্ব গহণ করিল, সেও যেন প্রত্যক্ষ জিহাদে যোগদান করিল। মোটকথা, জিহাদ কার্ষের ক্ষেত্র কেবলমাত্র জিহাদের ময়দান ও দুশমনের প্রত্যক্ষ মুকাবিলার ক্ষেত্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তাহা যুদ্ধের ময়দান হইতে অস্ত্র সংগ্রহ ও জিহাদকারীদের পরিবার-পরিজনের রক্ষণাবেক্ষণের কাজ পর্যন্ত জিহাদের ক্ষেত্র সম্প্রসারিত । যাহার পক্ষে যে স্থানে থাকিয়া এই জিহাদের দায়িত্ব পালন করা সম্ভব বা সহজ, সে লোক সেইখানে থাকিয়া স্বীয় দায়িতু পালন করিয়া জিহাদে অংশ গ্রহণকারীদের মধ্যে গণ্য হইতে পারে, পাইতে পারে জিহাদ করার অপূর্ব সওয়াব । ইমাম নববী এই হাদীসের ব্যাখ্যায় লিখিয়াছেন £ LLL 050০9] ১৮ ০ ০0০] 9১৮৪ 708 Cp pi যেসব লোক মুসলিম সাধারণের পক্ষে কল্যাণকর কাজে নিযুক্ত রহিয়াছে, কিংবা তাহাদের কোন সামগ্রিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ব্যস্ত রহিয়াছে, সেই সব লোকদের প্রতি কল্যাণময় আচরণ করার এবং তাহাদের জরুরী ও গুরুত্বপূর্ণ সেই সব কাজ আঞ্জাম দেওয়ার প্রতি এই হাদীসে লোকদিগকে উৎসাহ দান করা হইয়াছে। অন্য কথায়, হয় তুমি নিজে জিহাদে আত্মনিয়োগ কর, না হয় জিহাদে নিযুক্ত লোকদের ও তাহাদের পরিবারবর্গের প্রয়োজন পূরণের কাজে লাগিয়া যাও । মুসলমানদের পক্ষে তৃতীয় কোন উপায় থাকিতে পারে না। www.icsbook.info
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।