রি হাদীস শরীফ ব্যাধ্যা আল্লাহ্র দ্বীনকে পূর্ণরূপে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টায় কেবল শারীরিক শ্রমসাধনাই যথেষ্ট নয়, বরং সেই সঙ্গে আর্থিক প্রয়োজন পূরণের জন্য বিপুল পরিমাণে অর্থ সাহায্য দানেরও বিশেষ আবশ্যক রহিয়াছে । আর আল্লাহ্র দ্বীন কায়েমের উদ্দেশ্যে খালেস নিয়তে যে অর্থ খরচ করা হইবে তাহার ফল সাতশতগুণ বেশি পাওয়া যাইবে । সাতশত গুণ অধিক সওয়ার পাওয়াব কারণ এই যে, সাধারণত এই পথে অর্থ খরচ করিতে খুব কম লোকই প্রস্তুত হইয়া থাকে। বস্তুত যতক্ষণ পর্যন্ত মানুষের মন বৈষয়িক স্বার্থ লাভ ও বস্তৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি হইতে পবিত্র না হইবে এবং কেবলমাত্র পরকালের ফল লাভ ও আল্লাহ্র সন্তুষ্টি বিধানের দিকে এঁকান্তিক লক্ষ্য আরোপিত না হইবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ্র দ্বীন কায়েম করার কাজে অর্থ খরচ করিতে কেহই প্রস্তুত হইতে পারে না। আর এই গুণ নিজের মধ্যে পুরাপুরি সৃষ্টি করা কিছুমাত্র সহজ কাজ নহে। কাজেই এই দুরূহ কাজ যাহারা সঠিকরূপে সম্পন্ন করিতে পারে, আল্লাহ তাহার নিজ মেহেরবাণীতে তাহাদিগকে সাতশত গুণ বেশি সওয়াব দেওয়ার ব্যবস্থা করিয়াছেন । 45159] ৩৩০৫৩ ০০ BE এ) ০৮০০ IU IU ০০ sta LAG ১:১১) ১০ ০০) 2০5530012১৮ ০85 বলা য় ৮ Pe SCF NG হযরত যায়দ ইবনে খালিদুল জুহানী (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলেন, নবী করীম (স) বলিয়াছেন, যে লোক জিহাদকারীকে যুদ্ধসাজে সজ্জিত করিবে কিংবা জিহাদকারীর অনুপস্থিতিতে তাহার পরিবারবর্গের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করিবে, তাহার জন্য ঠিক জিহাদকারীর অনুরূপ সওয়াব লিখিত হইবে। কিন্তু সে কারণে মূল জিহাদকারীর জিহাদের সওয়াব হইতে একবিন্দু কম করা হইবে না। -_ মুসনাদে আহমদ ব্যাখ্যা আল্লাহ্র দ্বীন কায়েম ও রক্ষার জন্য জিহাদ করা যে কত বড় সওয়াব ও পুণ্যের কাজ তাহা পূর্ববর্তী হাদীসসমূহ হইতে অকাট্যরূপে প্রমাণিত হইয়াছে । আলোচ্য হাদীসে বলা হইয়াছে যে, যে লোক নিজে যে কোন কারণে জিহাদে কার্যত অংশ গ্রহণ করিতে অসমর্থ হইবে, সে যদি কোন জিহাদকারীকে জিহাদের জন্য প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র ও দ্রব্য-সামগ্রী দিয়া সজ্জিত করিয়া দেয় এবং তাহাকে এমনভাবে প্রস্তুত করিয়া দেয়, যেন সে পূর্ণ দক্ষতা সহকারে জিহাদের কাজ করিতে পারে, তবে সেই লোকও জিহাদেরই সমান সওয়াব লাভ করিতে পারিবে । জিহাদ না করিয়াও জিহাদের সওয়াব পাওয়ার আর একটি উপায় হইতেছে জিহাদে গমনকারীর অনুপস্থিতিতেই তাহার পরিবারবর্গের রক্ষণাবেক্ষণ করা৷ যে লোক জিহাদে গমন করে তাহার অনুপস্থিতিতে তাহার পরিবারবর্গের নানা প্রকার অসুবিধা দেখা দিতে পারে। এমনও হইতে পারে যে, জিহাদে গমন করার সময় সে তাহার পরিবারবর্গের খাওয়া-পরার ব্যবস্থা করিয়া যাইতে পারে নাই কিংবা তাহাদের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করিয়া দেওয়ার কেহ নাই; এমন কেহ নাই যে তাহাদের রক্ষণাবেক্ষণ করিবে; পাহারাদারী করিবে কিংবা সময়-অসময় দেখাশুনা করিবে । ইহার ফলে পরিবারবর্গ বড়ই কষ্ট হইবে ও নানা অসুবিধা দেখা দিতে পারে এবং এই দুরবস্থার কারণে জিহাদাকরী আন্তরিক উদ্বেগে ও মানসিক অশান্তিতে নিমজ্জিত হইতে পারে । তখন এই জিহাদকারীর প্রতি তাহার পরিবারবর্গের অসস্তুষ্ ও বিদ্রোহী হইয়া উঠিতে পারে, জিহাদকারীর মনও হইতে পারে বিরক্ত-_ বিভৃষ্ঠ । আর www.icsbook.info
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।