হাদীস শরীফ ইঃ আল্লাহ্র শপথ যাহার হস্তে আমার জন-প্রাণ নিবদ্ধ কিয়ামতের দিন আল্লাহ্র নিকট ফরয নামায ছাড়া আল্লাহ্র পথের জিহাদ অপেক্ষা অধিক উত্তম বলিয়া কোন কাজই গণ্য হইবে না; যাহাতে বান্দা আত্মনিয়োগ করিয়াছে এবং যাহাতে বান্দার দুই পা ধুলিমনিল হইয়াছে। উবাদা ইবনে রাফায়া বর্ণিত এই একই অর্থের হাদীসের ভাষা হইল ঃ pp Si তন 95৪409৮০৬৮৯ একজন মুসলিম ব্যক্তির পেটে আল্লাহ্র পথের ধূলি আর জাহান্নামের ধোয়া একত্র হইবে না। HE SICH DM 955৮৮৯৮41৮৯ I ES SE Ea CG EE আল্লাহ্র পথের ধূলা ও জাহান্নামের আগুনের ধোয়া একই ব্যক্তির পেটে আল্লাহ তা'আলা একত্রিত করিবেন না । আর যাহার দুই পা আল্লাহ্র পথে মলিন হইবে, তাহার সমস্ত দেহকে আল্লাহ তা‘আলা জাহান্নামের জন্য হারাম করিয়া দিবেন। ব্যাখ্যা একই অর্থের এই হাদীসসমূহ হইতে যে মূল কথাটি স্পষ্ট হইয়া উঠে তাহা এই যে, আল্লাহ্র পথের যে কোন কাজই সর্বাধিক সম্মান ও মর্যাদার কাজ বলিয়া গণ্য এবং কেবলমাত্র ফরয ইবাদতগুলি ছাড়া আল্লাহ্র পথে জিহাদ-এর মতো অধিক গুরুত্বপূর্ণ কাজ আর কিছুই হইতে পারে না। অন্য কথায় মুসলমানদের প্রাথমিক কাজ হইতেছে আল্লাহ্র ফরযরূপে নির্ধারিত কাজসমূহ সম্পন্ন করা এবং তাহার পরপরই যে কাজটি অধিক বৈশিষ্ট্যপূর্ণ আল্লাহ্র নিকট অধিক মূল্যবান ও সম্মানযোগ্য, তাহা হইল আল্লাহ্র পথে জিহাদ । দ্বিতীয়, এই জিহাদের কাজ যাহারা করিবে, যাহাদেরই দুই পা আল্লাহ্র পথে জিহাদে ধূলিমলিন হইবে, তাহাদের কেহই জাহান্নামে যাইবে না। জাহান্নাম হইবে তাহাদের জন্য হারাম ৷ হাদীসের শব্দে যদিও “দুই পা’ বলা হইয়াছে, কিন্তু ইহার মর্মার্থ হইতেছে মানুষের সমগ্র সত্তা, সম্পূর্ণ শক্তি ও ক্ষমতা আল্লাহ্র পথে জিহাদে সমর্পিত হওয়া । ফরযসমূহ আদায় করার পরই এই কাজে আত্মনিয়োগ করা প্রত্যেকটি মুসলমানের কর্তব্য । ইহা সর্বাপেক্ষা ফমীলতের ও সর্বাধিক সওয়াবের কাজ । যাহারা নফলের পর নফল ইবাদত করিয়া যাইতেছেন; কিন্তু জিহাদের জন্য একবিন্দু অবসর পাইতেছেন না, কিংবা সেইজন্য একবিন্দু সময় দিতেও রাজি হন না, এই হাদীসের আলোকে তাহাদের কর্মনীতি ও কার্যসূচী যে পুনর্বিবেচিত হওয়া আবশ্যক, তাহা বলাই বাহুল্য । জিহাদে অর্থ ব্যয় 4010৮৮55555 35058 40075 IG IG WY it ie (sip) sid খুরাইম ইবনে ফাতিক হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন যে, নবী করীম (স) ইরশাদ করিয়াছেন £ যে ব্যক্তি আল্লাহ্র পথে কিছুমাত্র খরচ করিবে তাহার জন্য সাতশত গুণ বেশি সওয়াব লিখিয়া দেওয়া হইবে । -- তিরমিযী -৯/২৬ www.icsbook.info
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।