হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ j হার যাবতীয় নিয়ম-নীতি ও আদেশ-নিষেধ পালন করার জন্যে পূর্ণরূপে ৬: একমাত্র আল্লাহ্‌র বিধান অনুযায়ী পূর্ণজীবন যাপন করা-_ ইহাকেই বলা হ্- তত ৮১৮০০ ABE DULL IG 0০ ০০ Ar om I Eb Lal US 4৮245 ৮৮559 240 JBN Le tele - ৪১৬) - ০৮০০১৮৮১049 হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) হইতে বর্ণিত হইয়াছে, রাসূলে করীম (স) ইরশাদ করিয়াছেন £ ইসলামের ভিত্তি পাচটি স্তম্ভের উপর স্থাপিত করা হইয়াছে। প্রথম, এ মৌলিক সত্যের সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া আর কেহই মা'বুদ নাই এবং মুহাম্মাদ (স) তাহার বান্দাহ ও রাসূল । দ্বিতীয়, নামায কায়েম করা, তৃতীয়, যাকাত দান করা, চতুর্থ, হজ্ব করা এবং পঞ্চম, রমযান মাসের রোযা রাখা । -_ বুখারী, মুসলিম ব্যাখ্যা এই হাদীসে নবী করীম (স) দৃষ্টান্ত স্বরূপ ইসলামকে পাচটি স্তম্ভের ভিত্তিতে স্থাপিত এক প্রাসাদের সাথে তুলনা করিয়াছেন এবং বলিয়াছেন যে, ইসলামের এই প্রাসাদটি এই পাচটি স্তম্ভের উপর দপণ্ডায়মান। কাজেই কোন মুসলমানই এই পাঁচটি মৌলিক কাজ যথাযথবূপে সম্পন্ন করা সম্পর্কে বিন্দুমাত্র অবজ্ঞা বা অবহেলা দেখাইতে পারে না। যদি দেখায়, তবে সে ইসলামের মূলকেই উৎপাটিত করে । ইসলামের প্রথম কথা, আল্লাহ্‌র প্রতৃত্ব ও সার্বভৌমত্ব জীবনের সর্বক্ষেত্রের জন্য স্বীকার করা এবং সেই সঙ্গে হযরত মুহাম্মাদ (স)-এর সর্বশেষ নবুয়তের প্রতি ঈমান আনা ও তাহার নিকট হইতে যে বিধি-বিধান পাওয়া গিয়াছে, তাহা সর্বতোভাবে স্বীকার করা । একজন মানুষ যখন আল্লাহ্‌র প্রতুত্ব, সার্বভৌমত্ব ও হযরত মুহাম্মাদ (স)-এর নবুয়তকে স্বীকার করিয়া লয়, তখন সর্বপ্রথম দিনরাত ২৪ ঘন্টার মধ্যে তাহার উপর পাঁচটি নির্দিষ্ট সময়ে পাঁচবার নামায পড়ার কর্তব্য আরোপিত হয় । মনে রাখিতে হইবে যে, এখানে নামায পড়ার কথা বলা হয় নাই। হাদীসে বলা হইয়াছে নামায কায়েম করার কথা। অর্থাৎ একজন লোক আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনিয়া ব্যক্তিগতভাবে নিজে পাঁচ ওয়াক্ত নামায পড়িয়াই দায়িত্ব এড়াইতে পারে না, বরং সমগ্র দেশ ও পরিবেশে নামাযের ন্যায় পবিত্র ও সুষ্ঠু ব্যবস্থা কায়েম করা_ কোন মুসলমানই যাহাতে নামায পড়া হইতে গাফিল থাকিতে না পারে এবং সমগ্র দেশ ও পরিবেশে নামাযের ন্যায় পবিত্র ও সুষ্ঠু ব্যবস্থা কার্যকররূপে প্রতিষ্ঠিত হয়, তাহার জন্য চেষ্টা করাও তাহার একান্তই কর্তব্য হইয়া পড়ে। জামা'আতের সাথে নাময পড়ার গুরুত্বও ইহা হইতে সুম্পষ্টরূপে উপলব্ধি করা যায়। হাদীসে নামাযের পরই যাকাতের উল্লেখ করা হইয়াছে। ইহা হইতে সুস্পষ্টরূপে বুঝিতে পারা যায় যে, ইসলামে নামাযের পরই যাকাতের স্থান ও গুরুতৃ। বস্তুত কুরআন মজীদ হইতেও বুঝিতে পারা যায় যে, ইসলামে নামাযের যতখানি গুরুত্ব, যাকাতের গুরুত্ব তাহা www.icsbook.info

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।