হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ১৯৯ সুনিয়স্ত্রিত করিতে পার, তবে তুমি শয়তানকে পর্যন্ত পরাজয় করিতে পারিবে অর্থাৎ অসংখ্য প্রকার পাপ কাজ হইতে বিরত থাকিতে পারিবে । বাকশক্তি যে বহু প্রকার অন্যায়ের উৎস ও বাহন এবং শয়তানের প্রভাবে উহা যে বহু অশান্তি করিতে পারে, হাদীসে সেই কথাই বলা হইয়াছে এবং এই সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে সতর্কতাবলম্বনের নির্দেশ দেওয়া হইয়াছে। এক কথায় তাকওয়া, জিহাদ ও আল্লাহ্র যিকর এই কয়টি ইসলামী যিন্দেগীর মৌলিক, গুণাবলী । “তাকওয়া না হইলে জিহাদ করা যায় না। আবার জিহাদের জন্য তাকওয়া অপরিহার্য । আর ‘তাকওয়া’ ভিত্তিক জিহাদই হইতেছে প্রকৃতপক্ষে আল্লাহ্‌র যিকরের বাস্তব রূপ। আর এই সবকিছুরই মূল উৎস হইতেছে আল্লাহ্র কিতাব । 404১3030৮04 4010৮555055 5 (4. 4১৬৭) - এপ ভে ১৫5 হযরত আর্যার (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলেন £ আমি বলিলাম, হে রাসূল! কোন্‌ কাজ উত্তম ও উৎকৃষ্ট তাহা আমাকে বলিয়া দিন। উত্তরে রাসূল (সে) বলিলেন £ আল্লাহ্‌র প্রতি ঈমান এবং তাহার পথে জিহাদ করা সর্বোত্তম কাজ। -_ বুখারী, মুসলিম ব্যাখ্যা উত্তম ও উৎকৃষ্ট কাজ কি এই প্রশ্নের উত্তরে রাসূল (স) মাত্র দুইটি কাজের উল্লেখ করিয়াছেন ঃ প্রথম, আল্লাহ্‌র প্রতি ঈমান, দ্বিতীয়, আল্লাহ্‌র পথে জিহাদ । আল্লাহ্‌র প্রতি ঈমানই যে ইসলামের মূল ও প্রথম কাজ, তাহা সুস্পষ্ট, কিন্তু সেই ঈমান অর্থ কেবল আল্লাহ্‌র বর্তমানতা বা আল্লাহ্‌কে শুধুমাত্র একজন অলৌকিক ক্ষমতাসম্পন্ন সৃষ্টিকর্তা বলিয়া মানিয়া লওয়াই নয়, বরং সত্যিকারভাবে যেরূপ ঈমান আনা দরকার কিংবা. আল্লাহ্‌কে যেভাবে বিশ্বাস করিলে আল্লাহ্র প্রতি ঈমান আনা হয়, ঠিক সেইভাবেই আল্লাহ্র প্রতি ঈমান গ্রহণ করা ইহার লক্ষ্য । ঈমানের পর এখানে জিহাদ ছাড়া অন্য কোন কাজ বা অন্য কোন ইবাদত- নামায, রোযা, হজ্জ, যাকাত-- ইত্যাদির উল্লেখ করা হয় নাই। ইহার অর্থ এই যে, এইগুলি না করিয়া আল্লাহ্‌র পথে জিহাদ করিলেই সমস্ত দায়িত্ পালন হুইয়া যাইতে পারে। বরং ইহার অর্থ এই যে, ইবাদতের এই সব অনুষ্ঠান অপেক্ষা আল্লাহ্র পথে জিহাদের মর্যাদা অনেক বেশি এবং নামায-রোযা ইত্যাদি ইবাদতের মূল লক্ষ্য যে একমাত্র আল্লাহ্‌র বন্দেগী করা-- তাহা একমাত্র এই জিহাদের মারফতেই কার্যকর হইতে পারে । সেইজন্য আলোচ্য হাদীসে ঈমানের পর একমাত্র জিহাদেরই উল্লেখ করা হইয়াছে। কাজেই জিহাদকে বাদ দিয়াই যাহারা কেবলমাত্র নামায-রোযা-হজ্জ-যাকাতের মাধ্যমে আল্লাহ্‌র প্রতি কর্তব্য পালন হইতেছে বলিয়া মনে করে, তাহাদের ভ্রান্তি সুস্পষ্ট ৷ 5 পা 2 - WO b চা 2 “feof ee (২১০) - JL ০৮৮৮৮ Use ০০ ০ ০৮৮ হযরত উসমান (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন যে, আমি রাসূলুল্লাহ (স)-কে বলিতে শুনিয়াছি, আল্লাহ্র পথে একটি দিন সীমান্ত রক্ষার কাজে নিযুক্ত থাকা হাজার দিনের মনযিল অতিক্রম করা অপেক্ষা উত্তম । = তিরমিযী www.icsbook.info

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।