হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ কর এবং আল্লাহ্র কিতাবের নিয়মিত তিলাওয়াত কর । কেননা উহা তোমাদের জন্য এই জমিনে আলোকবর্তিকা এবং আকাশ রাজ্যে স্মরণীয় হওয়ার কারণ । তোমরা নিজেদের বাকশক্তিকে বিরত রাখ, কিন্তু নেক কথা হইতে বিরত রাখিও না। এইভাবেই তোমরা শয়তানের উপর জয়ী হইতে পারিবে। ব্যাখ্যা এখানে নবী করীম (স) পাঁচটি গুরুত্পূর্ণ কাজের উপদেশ দিয়াছেন। এই পাচটি কাজ পরস্পর বিচ্ছিন্ন ও স্বতন্ত্র হইলেও মূলত ইহা পরম্পর সম্পর্কযুক্ত। ইহার মধ্যে সর্বপ্রথম হইতেছে আল্লাহকে ভয় করার উপদেশ । কেননা আল্লাহ্‌র ভয় মনে না থাকিলে ও মনের গভীরে উহা দৃঢ়মূল না হইলে আল্লাহ্র দেওয়া বৃহত্তর জীবন বিধান অনুযায়ী জীবন যাপন করা, আল্লাহ্র যাবতীয় হুকুম আহকাম যথাযথরূপে পালন করা কাহারো পক্ষেই সম্ভব হইতে পারে না। অতঃপর আল্লাহ্‌র দ্বীন কায়েম করার জন্য জিহাদের উপদেশ দেওয়া হইয়াছু। আলোচ্য হাদীসে জিহাদকে মুসলমানদের জন্য “রুহবানিয়াত' বলিয়া অভিহিত করা হইয়াছে । এখানে 'রুহুবানিয়াত' অর্থ কৃম্সাধন। কেননা জিহাদে সকল প্রকার শক্তি-সামর্থ নিয়োজিত করিতে হয় এবং ইহারই মারফতে আল্লাহ্‌র প্রতি ঈমানের বাস্তব প্রমাণ পেশ করিতে হয়। বস্তুত জিহাদ ব্যতীত অন্য এমন কোন জিনিসই নাই, যাহা দ্বারা সত্যিকারভাবে আল্লাহ্‌র প্রতি ঈমানদার হওয়ার কথা প্রমাণিত হইতে পারে। পরনস্তু কৃন্ত্রসাধনা ও দুনিয়া ত্যাগ করিয়া একমাত্র আল্লাহ্‌র ধ্যানে মগ্ন হওয়ার পন্থা মুসলমানদের জন্য এই জিহাদ ভিন্ন আর কিছুই নাই। যাহারাই দুনিয়ার সকল সম্পর্ক ছিন্ন করিয়া নিজদিগকে একমাত্র আল্লাহ্‌র নিকট সমর্পণ করিতে চাহেন, জিহাদে ঝাপাইয়া পড়া ছাড়া তাদের আর কোন উপায় থাকিতে পারে না । আর যাহারা জিহাদ হইতে দূরে থাকিয়া আল্লাহ্‌র নিকট আত্মসমর্পণের স্বপ্ন দেখেন এবং মনে করেন যে, তাহারা বড় ’ হইয়াছেন, তাহারা নিজদিগকেও ধোকা দিতেছেন আর জনগণকেও প্রতারিত করিতেছেন। অতঃপর আল্লাহ্র ‘যিকর’ করিত বলা হইয়াছে। কিন্তু মনে রাখিতে হইবে যে, আল্লাহ্‌র যিকর অর্থ কেবলমাত্র মুখে ‘আল্লাহ’ “আল্লাহ' করা নয়; বরং প্রত্যেকটি কাজে আল্লাহ্‌কে স্মরণ করা এবং কোন অবস্থায়ই আল্লাহকে ভুলিয়া না যাওয়ার নাম আল্লাহ্র যিকর । বস্তুত £ আল্লাহ্‌র বন্দেগীর মূল কথাই হইতেছ আল্লাহ্‌র যিকর । হাদীসে আল্লাহ্র কিতাব তিলাওয়াত করারও উপদেশ দেওয়া হইয়াছে । মনে রাখা আবশ্যক যে, কিতাব তিলাওয়াত অর্থ শুধু পঠন নয়; বরং ইহাকে এমনভাবে পড়িতে হইবে যেন পড়ার সঙ্গে সঙ্গে উহার অর্থ ও অন্তর্নিহিত ভাবধারা পাঠকের মনের পটে জাগিয়া উঠে। উহার আলোকে জীবনের অন্ধকারাচ্ছন্ন পথে মনধিল চিনিয়া লইতে হইবে, পথের কোণ, পথের বাকে ও চড়াই-উত্রাই ও খাদ উহারই সাহায্যে ভাল করিয়া জানিয়া লইতে হইবে । তবেই বিশ্ব জীবনে আল্লাহ্‌র কিতাবের উজ্জ্বল আলো হওয়া সার্থক হইতে পারে । আর আল্লাহ্র কিতাব অনুযায়ী যদি জীবনপথ চলা যায়, তবে উ্ধ্ব লোকে-- আল্লাহ্র দরবারে বিশেষ মর্যাদা লাভও নিশ্চিত। অতঃপর বাকশক্তিকে অন্যায় কথা হইতে বিরত রাখার নির্দেশ দেওয়া হইয়াছে। বস্তুত বাকশক্তি আল্লাহ্র এমন একটি নিয়ামত, যাহার দ্বারা মানুষের পরস্পরের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক স্থাপন সহজ ও সম্ভব । আবার উহার দ্বারাই মানুষের মধ্যে তিক্ততারও সৃষ্টি হইয়া থাকে । শয়তান এই শক্তিকে মানুষের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনে ব্যবহার হইতে না দিয়া বিভেদ ও বিচ্ছেদ সৃষ্টির কাজেই ব্যবহার করিতে চায়। সেই জন্য বলা হইয়াছে যে, বাকশক্তিকে যদি www.icsbook.info

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।