হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) হইতে বর্ণিত হইয়াছে, নবী করীম (স) বলিয়াছেন ঃ আমার পূর্বে যে-কোন উন্মতের প্রতি যে নবীই আল্লাহু তা'আলা পাঠাইয়াছেন, তাঁহারই কিছু সহকর্মী ও যোগ্য সাথী রহিয়াছে। তাহারা তাহার প্রদর্শিত পথে চলিত, তাহার হুকুম পালন করিত। ইহারপর তাহাদে অনুপযুক্ত উত্তরাধিকারীগণ তাহাদের স্থলাভিষিক্ত হইল আর তাহাদের অবস্থা হইল এই যে, তাহারা এমন কথা বলিত, যাহা তাহারা নিজেরা করিত না। (অর্থাৎ লোকদের তো ভাল কাজ করিতে বলিত, কিন্তু তাহারা নিজেরা করিত না)। ইহার অপর অর্থ এই যে, যে কাজ বাস্তবিকই করণীয় তাহা তাহারা নিজেরা করিত না, কিন্তু মানুষের কাছে বলিত যে, আমরা ইহা করিতেছি। নিজেদের উত্তরাধিকারী সূত্রে পাওয়া গদি রক্ষার জন্য এই সুস্পষ্ট মিথ্যা কথা বলিতে তাহারা কুষ্ঠিত হইত না আর যে কাজ করার তাহাদিগকে নির্দেশ দেওয়া হয় নাই, তাহাই তাহারা করিত (অর্থাৎ নিজেদের পয়গন্বরের সুন্নাত এবং তাহার আদেশ-নিষেধ অনুযায়ী তাহারা নিজেরা তো চলিত না, কিন্তু যে সব পাপ ও বিদয়াতী কাজের কোন নির্দেশই তাহাদিগকে দেওয়া হয় নাই তাহা তাহারা খুব বেশি করিয়াই করিত।) এইরূপ অবস্থায় যাহারা ইহাদের বিরুদ্ধে নিজেদের দুই হস্তের শক্তির দ্বারা জিহাদ করে সে ঈমানদার ৷ আর যে ব্যক্তি (ইহা করিতে অসমর্থ হইয়া) অন্তত শুধু মুখের দ্বারা উহার বিরুদ্ধে জিহাদ করে সেও মুমিন। আর যে (মুখের জিহাদ করিতে অসমর্থ হইয়া) কেবলমাত্র মন দ্বারাই উহার বিরুদ্ধে জিহাদ করে (অর্থাৎ মন দ্বারা উহাকে ঘৃণা করে ও উহার বিরুদ্ধে ক্রোধ ও অসন্তোষ পোষণ করে) সেও মুমিন। কিন্তু এতটুকুও যে না করিবে, তাহার মধ্যে একবিন্দু পরিমাণও ঈমান বর্তমান নাই। = মুসলিম ব্যাখ্যা আলোচ্য হাদীসে ইসলামী জাতি গঠন, উহার আদর্শবাদিতা, উহার পতন ও পতনকালে আদর্শবাদীদের কর্তব্য-দায়িতু সুস্পষ্টরূপে ব্যক্ত করা হইয়াছে। প্রথমত, প্রত্যেক নবীর মারফতে নূতন জাতি গঠনের কথা বলা হইয়াছে। যখনই নবী আসিয়া ইসলামের আন্দোলন শুরু করিয়াছেন, এক আল্লাহ্র প্রভৃত্ব ও বন্দেগী কবুল করার দাওয়াত দিয়াছেন, তখনই সমাজের ) মধ্য হইতে কিছুসংখ্যক লোক তাহা মানিয়া লইয়াছে এবং তাহারা নবীর উপস্থাপিত আদর্শের | ভিত্তিতে এক নূতন জাতি গঠন করিয়াছেন। এই জাতির আদর্শবাদিতা সম্পর্কে বলা হইয়াছে যে, তাহারা নবীর পেশ করা আদর্শ পুরাপুরিই গ্রহণ করিয়াছেন, তদনুযায়ী সমস্ত কাজ সম্পন্ন করিয়াছেন। যে কোন কাজের আদেশ তাহাদের করা হইয়াছে, তাহারা তাহা যথাযথরূপে পালন করিয়াছেন। ইহার পর এমন একটা সময় আসিয়াছে যখন এই জাতির পতন শুক হইয়াছে । এই পতনের প্রধানতম কারণ স্বরূপ বলা হইয়াছে যে, নবীদের পর তাহাদেরই অযোগ্য উত্তরাধিকারীরা তাহাদের স্থলাভিষিক্ত হইয়াছে। অর্থাৎ নবীদের নেতৃত্বে যে জাতি গঠিত হইয়াছে সেই জাতির নবীদের দ্বারা তাহাদের জীবদ্দশায় পর্যন্ত আদর্শ ও বাস্তব কর্ম উভয় দিক দিয়াই প্রয়োজনীয় নেতৃত্ব পাইয়াছে। কিন্তু নবীদের চলিয়া যাওয়ার পর সেই জাতির মধ্য হইতে অযোগ্য লোকেরা- যাহারা আদর্শ সম্পর্কীয় জ্ঞান,তদনুযায়ী বাস্তব কর্মের ক্ষেত্রে নেতৃত্ব দানের যোগ্যতা হইতে সম্পূর্ণ বঞ্চিত-- তাহাদের স্থলাভিষিক্ত হইয়া বসিয়াছে, তখনই এই অনুপযুক্ত নেতৃত্বের কারণে গোটা জাতি পতনের মুখে চলিয়া গিয়াছে। এই নেতৃত্বের অযোগ্যতা দেখাইতে গিয়া বলা হইয়াছে যে, তাহাদের মধ্যে যুগপতভাবে আল্লাহ্র নাফরমানী ও মুনাফিকী করা এবং পরিষ্কার মিথ্যা কথা বলার দোষ দেখা দিয়াছিল। আর বাস্তবিকই এইরূপ দোষ যে দেশের নেতৃত্বে দেখা যায়, সেই নেতৃত্ব ও উহার সমাজ সবই একসঙ্গে ধ্বংস হইতে বাধ্য হয়। www.icsbook.info

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।