হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ১৯৫ সুস্পষ্ট বলিলেন £ এই সব যুদ্ধের কোনটিই "আল্লাহ্‌র পথের' যুদ্ধ নয়। বরং আল্লাহ্র পথের যুদ্ধ কেবল তাহাই, যাহা নিরবচ্ছিন্নতাবে করা হইবে, যাহাতে দিনরাত আত্মনিয়োগ করিয়া থাকা হইবে ৷ যাহার চরমতর লক্ষ্য হইবে কেবলমাত্র আল্লাহ্র কালেমাকে উচ্চে স্থাপন, উন্নত এবং বিজয়ীকরণ এবং এক মুহুর্তের তরেও তাহা ত্যাগ করা হইবে না। “আল্লাহ্‌র কালেমা' অর্থ আল্লাহ্‌র বন্দেগী কবুল করার দাওয়াত দান। কেবলমাত্র আল্লাহ্র একচ্ছত্র প্রভুত্ব সার্বভৌমত্ব একটি সমাজ ও জাতির সামগ্রিক জীবনে পূর্ণ-মাত্রায় প্রতিষ্ঠিত ও কার্যকরী করার উদ্দেশ্যে গণ-আন্দোলন চালাইয়া যাওয়া । যাহার অনিবার্য ফলে কুফরি শক্তির প্রবল বিরোধিতার সৃষ্টি হইবে, উহার সহিত সংঘর্ষ হইবে প্রতি পদে ও প্রতিটি ক্ষেত্রে । এইরূপ €ঘর্ষের নাম জিহাদ বা কিতাল; “জিহাদ ও ‘কিতাল’ শব্দদ্বয়ের মধ্যে পার্থক খুবই সামান্যই । তৰে “কিতাল' বলিতে যেখানে কেবলমাত্র অস্ত্র প্রয়োগের সাহায্যে কুফরি শক্তিকে চূর্ণ করা যাহাতে প্রয়োজনবশত নরহত্যাও করা হয় বুঝায়, বুঝায় প্রত্যক্ষ সংগ্রাম ও যুদ্ধ-- সেইখানে জিহাদ বলিতে উহার পূর্ববর্তী প্রচেষ্টা ও প্রস্তুতি এবং গোটা ইসলামী আন্দোলনও বুঝায় ৷ “কিতাল' বিশেষ অর্থবোধক আর জিহাদ সাধারণ । আল্লাহ্‌র পথে এই কিতাল বা জিহাদ কেবলমাত্র আল্লাহরই জন্য, আল্লাহরই মর্জি ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে । এই উদ্দেশ্যকে চিরকাল সম্মুখে উজ্জ্বল উদ্ভাসিত রাখিতে হইবে। ইহাতে যেমন কোন প্রকার অস্পষ্টতা থাকিতে পারিবে না, তেমনি ইহাতে কোন দুর্বলতার প্রশ্রয় দেওয়া চলিবে না । কেননা, ইহার একটি দিক দিয়াও যদি একবিন্দু ক্রটি ইহাতে প্রবেশ করিতে পারে, তাহা হইলে তখন সে যুদ্ধ কেবল আল্লাহ্‌র পথের যুদ্ধ থাকিবে না। বস্তুত মানুষের মধ্যে একসঙ্গে কতগুলি শক্তির সমাবেশ ঘটিয়াছে। মানুষের যেমন আছে বুদ্ধিশক্তি, তেমন আছে ক্রোধ ও পাশবিক লালসার শক্তি। আল্লাহ্র পথের “কিতাল' কেবলমাত্র জ্ঞান-বুদ্ধি প্রসূত আর অপরগুলি হয় ক্রোধজাত কিংবা লালসাবহির ক্ষুব্ধ প্রকাশ । শেষোক্ত দুইটির পরিণাম বিশ্বমানবতার পক্ষে বড়ই মারাত্মক । রাসূলে করীম (স)-এর এই জওয়াব হইতে একটি বিষয় সুস্পষ্ট হইয়া উঠিয়াছে। তাহা এই যে, ইসলাম যে যুদ্ধ-সংগ্রামের সূচনা করে, উহার মূলে আল্লাহ্‌র সন্তুষ্টি লাভ এবং আল্লাহ্‌র দ্বীনের বাস্তব প্রতিষ্ঠা ছাড়া আর কোনই লক্ষ্য থাকিতে পারে না। আর এই উদ্দেশ্যে যে যুদ্ধ-সংথাম হইবে, তাহাতে বাহ্যত মানুষের যত কষ্টই হউক না কেন, নির্বিশেষে সমগ্র মানুষের জন্য চিরন্তন কল্যাণ কেবলমাত্র তাহাতেই হইতে পারে। ইসলামী জিহাদের স্তর ॥ পতল শা পপ 2 AN 1০০ 2-0 হি oo শর... এ ৪০০০ ain প ১০৩০০ HE 4]| ০৯) 31 ০ ২৯৯০০৪০৭4101 ০৪ ০৪ টা st 4 20a 2b BL 140 ৮0০0০8১৩555 475 ২0৮৮ Em ০১৭৯৪ কলি ১৮০০৪ এ ৩৮ SOS NUS দা ১ ৮০০ SH OSE GS in MT ৫৬৮ NS pl SE ০45৩ 2 ৮৮ 85 ৮০৮1 ০৩ ১০০ 2৮৮ ২০ 2৮৮5 ১০। ৮41529০৮৮৮১ HEE সত ৮০০১৪ ais i) - ৮১০৮ i> www.icsbook.info

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।