হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

১৯৪ হাদীস শরীফ FS LD DLN EAS CS HG (351s) - >, হযরত আবু মূসা (রা) হইতে বর্ণিত হইয়াছে, একজন বেদুঈন রাসূলে করীমের নিকট উপস্থিত হইয়া বলিল, এক ব্যক্তি সুনাম-সুখ্যাতির জন্য যুদ্ধ করে আর এক ব্যক্তি প্রশংসা লাভের আশায় যুদ্ধ করে আর এক ব্যক্তি যুদ্ধ করে এই জন্য যে, লোকেরা তাহার মান-মর্যাদা দেখিতে পাক, (ইহাদের মধ্যে কাহার যুদ্ধ ঠিক?) উত্তরে রাসূলে করীম (স) বলিলেন £ যে ব্যক্তি যুদ্ধ করে এই উদ্দেশ্যে যে, আল্লাহ্র কালেমা সর্বোচ্চ ও সর্বোন্নত হউক, তাহার যুদ্ধই মহান আল্লাহ্র (প্রদর্শিত) পথে সম্পন্ন হয় । _ আবু দাউদ ব্যাখ্যা হাদীসটি আবূ দাউদের বর্ণনা হইতে গৃহীত হইয়াছে। তিরমিযী শরীফে ইহার প্রথম অংশ নিমোক্ত ভাষায় উদ্ধৃত হইয়াছে ঃ BD Es HUD SL Ul HN EE dT -4)। ০০৮৮ 455 ৬ এক ব্যক্তি যুদ্ধ করে বীরত্ব দেখাইবার উদ্দেশ্য আর এক ব্যক্তি যুদ্ধ করে আত্ম-অহংকার কিংবা জাতীয় গৌরব প্রতিষ্ঠার উদ্দেশ্যে এবং এক ব্যক্তি যুদ্ধ করে লোকদের দেখাইবার জন্য_ ইহাদের মধ্যে কোন্‌ ব্যক্তির যুদ্ধ আল্লাহ্‌র পথে? ইহার জওয়াবে রাসূলে করীম (স) যাহা বলিয়াছেন তাহা একই কথা ও ভাষায় আবূ দাউদ হইতে উদ্ধৃত হইয়াছে। হাদীসটি হইতে ইসলামী জিহাদ ও গায়র-ইসলামী জিহাদের পারস্পরিক পার্থক্য সুস্পষ্ট হইয়া উঠিয়াছে। সেই সঙ্গে দেখানো হইয়াছে যে, দুনিয়ায় মানুষ কেবল একই উদ্দেশ্য যুদ্ধ-সংগ্রাম করে না, যুদ্ধ-সংখ্ামের মূলে বিভিন্ন উদ্দেশ্য হইতে পারে । বিভিন্ন উদ্দেশ্যে মানুষ যুদ্ধ করিয়া থাকে । এখানে তাহার কয়েকটির উল্লেখ করা হইয়াছু। এক মানুষ যুদ্ধ করে দুনিয়ায় সুনাম সুখ্যাতি অর্জনের উদ্দেশ্যে । মানুষ তাহার সুনাম গাহিবে, বলিবে ঃ অমুক লোকটি মস্ত বড় বীর মুজাহিদ। ঘরে ঘরে তাহার বিজয় গাথা গাওয়া হইবে, ইহাই থাকে তাহার প্রধানতম লক্ষ্য । কেহ কেহ যুদ্ধ করে প্রশংসা পাওয়ার জন্য । লোকেরা বলিবে $ সাবাস! তুমি তো একটি অক্লান্ত সৈনিক, তোমার এই সাধনা ও সংগ্রামের ফলে লোকদের কতটা কল্যাণ সাধিত হইয়াছে! কেহ যুদ্ধ করে শুধুমাত্র গনীমতের মাল-সম্পদ লাভের উদ্দেশ্যে । সে চাহে যুদ্ধ করিয়া বিপুল ধন-সম্পত্তি লাভ করিবে, মন্তবড় ধনী হইবে । কেহ যুদ্ধ করে নিজের উচ্চ সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠিত করা এবং তাহা লোকদের দেখাইয়া নিজকে শ্রেষ্ঠতম ব্যক্তি প্রমাণ করার উদ্দেশ্য । এই সবকয়টি উদ্দেশই-_ বলা চলে নিছক বৈষয়িক, বস্তুতান্ত্রিক । সব কয়টির মূল লক্ষ্য উপস্থিত লাভ । এই উপস্থিত লাভের লোক কোন দিনই দুনিয়ার মানুষের একবিন্দু কল্যাণ সাধন করিতে পারে নাই। এই ধরনের সব কয়টি যুদ্ধ-বিগ্রহই মানুষের জীবনে শুধু ধ্বংসই টানিয়া আনে, অনুষ্ঠিত হয় ব্যাপক নরহত্যা, লুঠতরাজ, নারীধর্ষণ ও নারীহরণ আর অত্যাচার-নির্যাতনের অমানুষিক কার্যক্রম । সেই জন্য এই ধরনের যুদ্ধ-বিথ্রহ সম্পর্কে সাহাবীদের মনে প্রশ্ন জাগিয়াছিল। নবী করীম (স)-কে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি www.icsbook.info

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।