জিহাদ ইসলাম ও জিহাদ ০ ৮০৫ 0০588 SLU MIG ৯০৮৮৪ ১১৮5, ১.০ oe রা IG Dl FE পি ৮, ০588 ৯১৯৪ (4৯৩ ০৫ ৮০৮৭-) - ১৫৮] 205 bla হযরত মু'আজ ইবনে জাবাল (রা) হইতে বর্ণিত হইয়াছে, নবী করীম (স) বলিয়াছেন £ ‘আমি কি তোমাদিগকে প্রকৃত ব্যাপারের মূল, উহার স্তম্ভ এবং উহার সর্বোচ্চ চূড়া কি তাহা বলিব ? আমি বলিলাম ঃ হ্যা, হুজুর আপনি অবশ্যই তাহা আমাদিগকে বলিবেন। তখন রাসূলে করীম (স) ইরশাদ করিলেন, প্রকৃত ব্যাপারে মূল হইতেছে ইসলাম ৷ মূল সূত্র হইতেছে নামায এবং সর্বোচ্চ চূড়া হইতেছে জিহাদ । _ আহমদ, তিরমিযী, ইবনে মাজাহ ব্যাখ্যা উপরের হাদীসে নবী করীম (স)-এর সহিত হযরত মু'আজের কথাবার্তার একটি সংক্ষিপ্ত বিবরণ বর্ণিত হইয়াছে। এই বিবরণ হইতে স্পষ্ট-দেখা যায় যে, দ্বীন-ইসলামের পূর্ণাঙ্গ ব্যবস্থার তিনটি পর্যায় রহিয়াছে £ ইসলাম, নামায ও জিহাদ । এই তিনটি শব্দ মূলত তিনটি পৃথক পৃথক জিনিসের নাম, যাহা এই ঈমান গ্রহণের পর এক ব্যক্তির জীবনে ব্যক্তিগতভাবে এবং ঈমানদার জনগোষ্ঠীর জীবনে সমষ্টিগতভাবে সঞ্চারিত হইয়া থাকে । ইসলাম হইতেছে উহার প্রথম কাজ-_ প্রথম বুনিয়াদ, নামায স্তম্ভ বিশেষ, যাহার উপর এই দ্বীন-ইসলামের বিরাট প্রাসাদ মস্তক উন্নত করিয়া দাড়ায় এবং জিহাদ হইতেছে উহার সর্বোচ্চ ও সর্বাপেক্ষা উপরের স্তর। ইসলাম হইতেছে আল্লাহ্র বন্দেগীমূলক জীবনের সূচনা । একজন ব্যক্তি যখন আল্লাহ্র অধীনতা ও আনুগত্য স্বীকার করিয়া আদর্শবাদী জীবন যাপন করিতে শুরু করে, তখন সে দ্বীন-ইসলামের মূল সূত্রই লাভ করিতে পারে মাত্র । নামায হইতেছে এই ঈমানদারী জীবনের বাস্তব পরিচয়, উহার মৌলিক কেন্ত্রবিন্দু। মুমিন ব্যক্তির পূর্ণ জীবনেরই সঠিক প্রকাশ ঘটে এই নামাযের মাধ্যমে । এই স্তরের ভিতর দিয়া যাহাদের জীবন গঠিত হইয়াছে, তাহারা উহার পরবর্তী স্তর- জিহাদ-_ গ্রহণ করিতে পারে । জিহাদের উদ্দেশ্য হইতেছে £ যে ধরনের বান্দাসুলভ জীবন একজন লোক গ্রহণ করিয়াছে, সেই জীবন যাপন পদ্ধতির দিকে অপর লোকদিগকে আহ্বান জানানো, এই দিকে তাহাদিগকেও আনিবার জন্য সর্বশক্তি প্রয়োগের চেষ্টা করা। এই হাদীস অনুযায়ী ইসলামের এই তিনটি দিক একই জিনিসের বিভিন্ন রূপ। ইহার কোন একটিকে অপরটি হইতে বিচ্ছিন্ন করা যায় না। বস্তুত জিহাদ ইসলামের একটি অনিবার্য স্তর। ঈমান ও আল্লাহ্র আনুগত্য স্বীকার যেখানে সূচনা, জিহাদ সেখানে সর্বশেষ করণীয় আমল। www.icsbook.info
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।