হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

১৯০ হাদীস শরীফ দিবেন কিংবা তোমাদের মধ্য হইতে সর্বাধিক পাপাচারী, অন্যায়কারী ও জালিম লোকদিগকে তোমাদের উপর শাসনকর্তা নিযুক্ত করিয়া দিবেন। এই সময় তোমাদের মধ্যকার নেককার লোকেরা মুক্তিলাভের জন্য আল্লাহ্র নিকট দো'আ প্রার্থনা ও কান্নাকাটি করিবে; কিন্তু তাহার কিছুই আল্লাহ্‌র দরবারে কবুল করা হইবে না। -_ মুসনাদে আহমদ এই হাদীস হইতে ‘আমর বিল মা'রূফ' ও “নিহী আনিল মুনকার’ না করার দুইটি মারাত্মক পরিণতির কথা জানা যায়। একটি হইতেছে সামগ্রিক ধ্বংস । এই ধ্বংস-কার্য যে-কোনরূপ আযাবের দ্বারা সম্পন্ন হইতে পারে। আর দ্বিতীয়টি হইল নিকৃষ্টতম দুষ্ট প্রকৃতির লোকদিগকে শাসক বানাইয়া দেওয়া। বস্তুত আযাব দানের ইহাও একটি রূপ । ব্যাখ্যা সে আযাব প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক ও অর্থনৈতিক দুরবস্থা এবং নৈতিক বিপর্যয় ও পতন যে কোন রকমের হওয়া সম্ভব। পক্ষান্তরে যে সমাজে ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায় প্রতিরোধের কাজ সুষ্ঠুরূপে সম্পন্ন হইতে থাকে, সেই সমাজকে আল্লাহ কখনো ধ্বংস করেন না। কুরআনের আয়াতে এই কথাই ঘোষণা করা হইয়াছে। বলা হইয়াছে ঃ (1%- ১৯) ০৯4০০ UD dls 480 44৪ UD IU ০ যে জনপদের অধিবাসীগণ সংশোধনমূলক কাজে ব্যাপৃত থাকে তোমার আল্লাহ তাহাদিগকে জুলুম বা গুনাহের দরুন ধ্বংস করেন না । (অথবা এই অবস্থায় তাহাদিগকে ধ্বংস করিয়া জুলুম করেন না)। অন্য কথায়, যে জাতির লোকেরা নিজেদের সামগ্রিক কাজ-কর্মকে তাহাদের রাজনৈতিক, অর্থনৈতিক, শৈক্ষিক ও সাংস্কৃতিক কাজ-কর্মকে ক্রমশ ইসলামী আদর্শের ভিত্তিতে গড়িয়া তুলিতে চেষ্টা করিতে থাকে ও ইসলাম বিরোধী ভাবধারাকে বিদূরণ ও সংশোধনের জন্য নিয়ত চেষ্টায় লাগিয়া থাকে, আল্লাহ তাহাদিগকে কোন বড় ও গুরুতর গুনাহের দরুনও ধ্বংস করেন না, তাদের উপর আযাব পাঠান না। কিন্তু এই কাজ যদি আদৌ করা না হয়, তাহা হইলে সেই জাতির ধ্বংস অনিবার্য হইয়া উঠে এবং সেই ধ্বংস হইতে তাহাকে কেহই রক্ষা করিতে পারে না। আর দ্বিতীয় পরিণাম হইতেছে মুসলিম জনগণের উপর দুষ্ট প্রকৃতির চরিত্রহীন ও অনাচারী লোকদের কর্তৃত্ব ও শাসন প্রতিষ্ঠিত হওয়া । মুসলমানদের উপর সমাজে নিকৃষ্টতম ফাসিক-ফাজির লোকদের রাষ্ট্রীয় কর্তৃত্ব কায়েম হওয়াও যে আল্লাহ্‌র একটি প্রচণ্ড আযাব এবং সেই আযাব যে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা না চালানোর ফলেই আসিয়া থাকে, তাহা এই হাদীস হইতে অকাট্যভাবে প্রমাণিত হয়। আর উভয় ধরনের আযাব যে সমাজে নাজিল হয় তাহাদের পক্ষে সর্বাধিক মারাত্মক পরিস্থিতি এই হয় যে, তখনকার সমাজে নেক লোকদের দো'আ-প্ার্থনাও আল্লাহ্‌র দরবারে কবুল হয় না এবং এই আযাব হইতে নিষ্কৃতি লাভের কোন উপায়ই অবশিষ্ট থাকে না। বর্তমান দুনিয়ার মুসলিম জাতি কি বর্তমানে এই দ্বিবিধ আযাবের মধ্যে নিমজ্জিত নয় ? www.icsbook.info

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।