হাদীস শরীফ বরং তাহারা মায়ের সহিত ঠিক তেমনি ব্যবহার করিবে যেমন সম্রাজ্জী ত চাকরাণী-দাসীদের সহিত ও মনিব তাহার চাকর- গালামের সহিত করে। এই জন্যই নবী করীম (স) বলিয়াছেন-_ “দাসী তাহার মনিব সম্রাঙ্ীকে প্রসব করিবে ।” অর্থাৎ নারীর গর্ভে যে কন্যা সন্তান ভূমিষ্ট হইবে, সে বড় হইয়া তাহার সেই মায়ের উপরই নিজের হুকুমত ও কর্তৃত্ব চালাইবে এবং তাহার সহিত চাকরের ন্যায় ব্যবহার করিবে। দ্বিতীয় নিদর্শনস্বরূপ বলা হইয়াছে “নিঃস্ব, ভুখা, নাঙ্গা ও রাখালরা উঁচু উঁচু প্রাসাদ রচনা করিবে ।” অর্থাৎ কিয়ামত নিকটবর্তী সময়ে পার্থিব ধন-সম্পদ, শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য সমাজের সর্বাপেক্ষা নিন্ন শ্রেণীর লোকদের হস্তগত হইবে, যাহারা প্রকৃতপক্ষে উহার যোগ্য নয়। তাহারা কেবল উঁচু উচু প্রাসাদ নির্মাণের দিকে বাহ্যিক বড়ত্ব ও চাকচিক্য প্রকাশের দিকে মনোনিবেশ করিবে । ইহাতেই উন্নতি নিহিত বলিয়া ধারণা করিবে । ফলে এই ক্ষেত্রে পরস্পরের মধ্যে প্রবল প্রতিদবন্দিতা চলিবে । ইহাকে কিয়ামতের নিদর্শনের মধ্যে গণ্য করা বিশেষ তাৎপর্যপূর্ণ । কেননা কিয়ামত বিশ্ব নিখিলের চরম ও চূড়ান্ত বিপর্যয়ের নাম; আর নিম্ন শ্রেণীর অযোগ্য লোকদের হস্তে সমাজ ও রাষ্ট্রের কর্তৃত্ব ও প্রাধান্য চলিয়া গেলে মানব সমাজের বিপর্যয় অনিবার্য নীচু স্বভাব, হীন প্রকৃতি ও মূর্খ লোকদের মনে ধনমাল আয়ত্ত করার চিন্তা ছাড়া আর কিছুই জাগিতে পারে না। সকল সময় এই সব লোক নিজেদের সংকীর্ণ স্বার্থকে বড় করিয়া দেখিতে থাকে। ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের পথে জাতীয় স্বার্থ ও মর্যাদা প্রতিবন্ধক হইলে জাতীয় স্বার্থকেই তাহারা প্রত্যাখ্যান করিবে, নিজেদের ব্যক্তিগত স্বার্থকে একবিন্দু ক্ষুণ্র হইতে দিবে না। ইহার অনিবার্য ফলে জনগণের অধিকার বিনষ্ট হইতে ও তাহাদের বিরুদ্ধে এক প্রবল বিদ্বেষ ও প্রতিহিংসা জাগ্রত হইতে শুরু করে। দ্বীনের শিক্ষা প্রচলিত ও কার্যকর না থাকার ফলে দ্বীনের প্রভাব দিনশেষের সূর্যরশ্যির ন্যায় স্নান ও ক্ষীণ হইয়া আসে । মূর্খতা ও বর্বরতার অন্ধকার সমগ্র জগতকে আচ্ছন্ন করিয়া ফেলে ইহাতে দ্বীন ও দুনিয়ার সবই নষ্ট হয়। দুনিয়ার অবস্থা যখন এইরূপ হইবে, বুঝিতে হইবে যে, দুনিয়ার চূড়ান্ত ধ্বংস কিয়ামত খুবই নিকটবর্তী । ইহা হইতে এই কথাও জানা গেল যে, এই কার্যকারণের জগতের প্রত্যেকটি জিনিস কার্যকরণের সহিত জড়িত । কিয়ামতের কার্যকারণসমূহ পূর্ণমাত্রায় সংগৃহীত ও বাস্তবভাবে অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত কিয়ামতও সঙ্ঘটিত হইতে পারে না। কোন কোন হাদীস হইতে জানা যায় যে, হযরত জিবরাঈল (আ)-এর এই আগমন নবী করীম (স)-এর জীবনের শেষভাগে অনুষ্ঠিত হইয়াছিল । এই সাক্ষাতকার দ্বারা তেইশ বছরে অবতীর্ণ ইসলামের সারনির্ধাস সকলের সম্মুখে স্পষ্ট করিয়া তুলিয়া ধরা হইয়াছে। কেননা প্রকৃত পক্ষে ছ্বী_-ইসলামের মূল হইতেছে তিনটি কথা- একঃ বান্দা পূর্ণরূপে আল্লাহ্র নিকট আত্মসমর্পণ করিবে, তাহার অনুগত হইয়া থাকিবে, সর্বক্ষেত্রে তাহার দাসত্ করাকে নিজ জীবনের উদ্দেশ্য ও কর্তব্য বলিয়া মনে করিবে_ ইহারই অপর নাম ইসলাম ৷ ইসলামের স্তম্ভ'সমূহ মানুষকে ঠিক এই কাজের জন্যই তৈয়ার করে। দুইঃ আল্লাহ্র পয়গন্বরগণ যে সব গুরুত্বপূর্ণ অদৃশ্য তত্বকথা পেশ করিয়াছেন এবং যাহা মানিয়া লইবার দাওয়াত দিয়াছেন তাহা সবই সত্য বলিয়া বিশ্বাস করিবে ও মানিবে_ ইহাকেই বলা হয় ঈমান। তিনঃ আল্লাহ্র অনুগ্রহে ইসলাম ও ঈমানের অধ্যায় অতিক্রম করার পর তৃতীয়, শেষ ও পূর্ণ পরিণতির অধ্যায়ে আল্লাহকে এমনভাবে মনে করিতে পারা যে, তিনি সর্বশ্রেষ্ট, সর্বদর্শী, বাহ্যিক কাজকর্ম ও গতি-প্রকৃতিই শুধু নয়, মানুষের মনে আভ্যন্তরীণ ভাবধারা সম্পর্কেও তিনি প্রত্যক্ষভাবে www.icsbook.info
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।