রর হাদীস শরীফ ব্যাখ্যা আলোচ্য হাদীসে হযরত আয়েশা (রা)-এর বর্ণনায় প্রথমে যে পরিপ্রেক্ষিত স্পষ্ট করিয়া তোলা হইয়াছে, তাহা যে অতিশয় ভাব-গান্তীর্যপূর্ণ এবং অনুভূতি ও মানসিক অবস্থার দিকে দিয়া তীব্র ও গুরুতরতায় ভরপুর ছিল, তাহাতে কোন সন্দেহ নাই। রাসূলে করীম (স) যখন ঘরে আগমন করিলেন, তখন তাহার মুখমন্ডল দেখিয়াই হযরত আয়েশা (রা) এইকথা বুঝিতে পারিয়াছিলেন। উপরন্তু রাসূলে করীম (স) যে অজু করিয়া বাহিরে চলিয়া গেলেন, কিন্তু কাহারো সাথে তিনি একটি কথাও বলিলেন না, ইহাত পরিবেশের ঘনত্ব ও নিবিড়তা আরো প্রকট হইয়া উঠিয়াছে। এইরূপ পরিবেশের মধ্যে নবী করীম (স) যে কথাটি বলিলেন, তাহা যে খুবই গুরুত্বপূর্ণ তাহা সহজেই বুঝিতে পারা যায়। কিন্তু তিনি যাহা বলিলেন, তাহা তাহার নিজের কোন কথা ছিল না, কথাটি ছিল স্বয়ং আল্লাহ তাআলার ৷ ইহা হইতে দুইটি কথা স্পষ্ট হইয়া উঠে । এটি এই যে, এই সময় তাহার প্রতি আল্লাহ্র নিকট হইতে ওহী নাযিল হইয়াছে। সেই কারণেই নবী করীমের মুখমণ্ডলের অবস্থা ছিল সেইরূপ যাহা হযরত আয়েশা (রা)-এর বর্ণনা হইতে জানা গিয়াছে। দ্বিতীয়ত, রাসূলের প্রতি এমন অনেক ওহীই নাযিল হইয়াছে, যাহা ঠিক কুরআনের আয়াত নয়, কুরআনের মধ্যে তাহা সন্নিবেশিতও হয় নাই-_ তাহাই হাদীস। মূল কথাটি হইল এই যে, তোমরা 'আমর বিল মা'র্লফ' কর এবং 'নিহী আনিল মুনকার' কর। ইহা করার প্রয়োজন এত তীব্র যে, ইহা না করা হইলে অনিবার্ধৰপে এমন এক অবস্থা দেখা দিবে যখন আল্লাহ্র নিকট হাজার দো'আ প্রার্থনা ও সাহায্য কামনা করিলেও তাহার নিকট কিছুই পাওয়া যাইবে না। আর দুনিয়ার মানুষের পক্ষে- ঈমানদার মুসলমানদের পক্ষে ইহা অত্যন্ত দুর্ভাগ্যজনক অবস্থা । এইরূপ দুরবস্থা দেখা দেওয়ার পূর্বেই “আমর বিল মা'রূফ' ও “নিহী আনিল মুনকার’ করিতে বলা হইয়াছে ? বুঝা যায় যে, ইহা এমনই এক সুফলদায়ক কাজ, যাহা সঠিকরূপে করা হইলে অনুরূপ মর্মান্তিক ও দুর্ভাগ্যজনক অবস্থা দেখা দেওয়ার কারণ ঘটিবে না। ইহা হইতে এই কাজটির গুরুত্ব সহজেই বুঝিতে পারা যায়। কিন্তু ‘আমর বিল মা"রূফ' ও “নিহী আনিল মুনকার’ বলিতে কি কাজ বুঝায় এবং এই কাজের এতদূর গুরুতুই বা কি কারণে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন । এখানে সংক্ষেপে এতটুকু জানিয়া লওয়া আবশ্যক যে, কুরআন মজীদের বিভিন্ন জায়গায় এই কাজের আদেশ করা হইয়াছে, এই কাজের জন্য নবী-রাসূলগণ প্রেরিত হইয়াছেন বলিয়া ঘোষণা করা হইয়াছে এবং নবী-উত্তর যুগের মুসলমানদের সামাজিক সামগ্রিক দায়িতৃও হইতেছে এই কাজ করা, তাহাও কুরআন হইতেই সুস্পষ্ট প্রমাণিত। ‘আল আমর বিল মা'রূফ' ও 'নিহী আনিল মুনকার' (54450 ০০৭4 7৮৯০৩ ন) একটি কুরআনী পরিভাষা ৷ ইহার শাব্দিক অর্থঃ “ন্যায় কাজের নির্দেশ দান ও অন্যায় কাজের প্রতিরোধ-- অন্যায় কাজ হইতে লোকদের বিরত রাখা ।' কিন্তু “ন্যায় ও ‘অন্যায়’ বলিতে সংকীর্ণ ও চারিত্রিক কোন জিনিস বুঝায় না, বুঝায় না কেবল নৈতিক ও চারিত্রিক সংক্রান্ত কাজ। বরং ইহা মারাত্মক- সর্বব্যাপক। সংক্ষিপ্ত সারকথা এইঃ মা'রূফ হইল দ্বীন, ইসলামের পূর্ণাঙ্গ ব্যবস্থা এবং উহার আমর বা নির্দেশ করার অর্থ হইলঃ উহার পূর্ণ বাস্তবায়ন, বাস্তবে রূপায়ণ, বাস্তবভাবে চালু, জারী ও কার্যকরীকরণ । আর উহার দ্বিতীয় দিক হইলঃ ‘নিহী আনিল www.icsbook.info
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।