হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ১৮৫ এবং নিজেরাও বাচিতে পারে | তর তাহাকে যদি এরূপ অবস্থায়ই ছাড়িয়া দেওয়া হয়, তবে তাহারা নিজেরাও ধ্বংস হইবে এবং অন্যান্য লোকদেরও ধ্বংস করিয়া ছাড়িবে। - বুখারী শরীফ ব্যাখ্যা আল্লাহর তা'আলা মানুষের জন্য যে বিধান নাযিল করিয়াছেন, তাহাই চূড়ান্ত বিধান। সেই বিধানে শরীয়তের যে সীমা নির্ধারিত হইয়াছে মানুষের তাহা পুরাপুরি রক্ষা ও পালন করিয়া চলা আবশ্যক । আল্লাহ্‌র এই বিধান এবং শরীয়তের নির্ধারিত এই সীমাসমূহ সম্পর্কে তিন প্রকারের আচরণ হইতে পারে। প্রথমত আল্লাহ্‌র সৃষ্ট মানুষ হিসাবে আল্লাহ্‌র বিধান অকুপ্ঠিত চিন্তে মানিয়া লওয়া হইবে এবং শরীয়তের সীমাসমূহকে যথোপযুক্ত মর্যাদাসহকারে রক্ষা করা হইবে। অন্তত প্রত্যেক ঈমানদার ব্যক্তির প্রতি ইহারই আশা করা হয়। দ্বিতীয়, এই সম্পর্কে উদার নীতি অবলম্বন করা যাইতে পারে যে, কেহ যদি তাহা পালন না করে, কিংবা শরীয়তের সীমা লংঘন করিতে দেখিয়া তাহা নীরবে সহ্য করা-- বিশেষ করিয়া বড় লোকদিগকে শরীয়তের সীমা লংঘন করিতে দেখিয়া কিছুই না বলা ।.আর তৃতীয়ত, নিজেরাই সক্রিয়ভাবে শরীয়তের সীমা লংঘন করা । এই শেষোক্ত দুইটি আচরণ যথাক্রমে মুনাফিক ও ক'ফিরদের দ্বারাই সম্ভব হইতে পারে । আর আল্লাহ্র শরীয়ত সম্পর্কে এই শেষোক্ত দুই প্রকারের আচরণ দেশ, জাতি ও রাষ্ট্রের পক্ষে অত্যন্ত মারাত্মক হইয়া থাকে শুধু তাহাই নয়, এই ধরনের আচরণের ফলে এক একটি জাতি চিরতরে ধ্বংস ও বিলুপ্তও হইয়া যাইতে পারে, তাহাতে কোন সন্দহ নাই। এই কথাটি নবা করীম (স) একটি রূপক দৃষ্টান্ত দ্বারা খুব চমৎকারভাবে বুঝাইয়াছেন। তিনি এজন্য একটি নৌকার দৃষ্টান্ত পেশ করিয়াছেন, যাহাতে কিছু সংখ্যক লোক নিজেদের মধ্যে “কোরয়ার' সাহায্যে আসন বন্টন করিয়া কেহ উপর তলায় বসিয়াছে আর কেহ নীচের তলায় আসন গ্রহণ করিয়াছেন । নীচের তলার লোকদের পানির প্রয়োজন হওয়া স্বাভাবিক, আর পানির নল যেহেতু উপর তলায় অবস্থিত, সেই কারণে পানির জন্য উপর তলায় তাহারা খুব বেশি যাতায়াত করিতে বাধ্য হয়। কিন্তু ইহাতে উপর তলায় অধিবাসীদের সামান্য কষ্ট হওয়ায় তাহারা নীচের তলার লোকদের উপর তলায় আসিতে একেবারে নিষেধ করিয়া দেয়। কিন্তু নিচের তলার লোকদের পানি না লইয়া কোনই উপায় নাই। উপর তলার কল হইতে পানি না পাইলে তাহারা স্বাভাবিকভাবেই নৌকার তলা ছিদ্র করিয়া পানি লইতে বাধ্য হইবে । কিন্তু তাহা করিতে যদি কেহ উদ্যত হয় তখন সমগ্র নৌকারোহীদের সম্মুখে দুইটি পরিণাম উপস্থিত । প্রথমত নৌকার তলা ছিদ্র করিতে দিলে এবং তাহাকে এই মারাত্বক কাজ হইতে বিরত না করিলে গোটা নৌকাই সমুদ্রের অতলে নিমজ্জিত হইবে । আর তাহার ফলে উপর তলার লোকেরাও ডুবিয়া মরিবে এবং নীচের তলার লোকেরাও । দ্বিতীয়ত তখন যদি সকলে মিলিয়া এই আত্মঘাতি কাজ হইতে তাহাকে বিরত রাখে ও তাহার স্বাভাবিক প্রয়োজন পূরণ করার সঠিক পন্থা তাহার নিকট অবাধ করিয়া তোলে, তবে তাহারা সকলেই অনিবার্য ধ্বংস হইতে রক্ষা পাইতে পারে। এই দৃষ্টান্ত দ্বারা নবী করীম (স) এই কথাই বুঝাইয়াছেন, সমাজের লোকদের জীবন বিধান সম্পর্কীয় যাবতীয় প্রয়োজন পূরণের জন্য সুষ্ঠু নিয়মতন্ত্র সম্মত ব্যবস্থা থাকা আবশ্যক । সমাজের দায়িত্বশীল লোকদের এই জন্য শুধু প্রস্তুত হইয়া থাকাই যথেষ্ট নয়; বরং অগ্রসর হইয়া দেখা আবশ্যক যে, কাহার কি প্রয়োজন এবং তাহা পূরণ করার কি ব্যবস্থা করা যাইতে পারে। অন্যথায় সমাজের নিয়মতন্ত্র বিরোধী ও শরীয়ত পরিপন্থী কার্যকলাপ শুরু হইয়া যাওয়া অবধারিত । --৯/২ www.icsbook.info

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।