হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ১৮৩ মহান আল্লাহ্র হস্তে আমার প্রাণ নিহিত, তাহার শপথ; এইরূপ নাফরমানীর ফলে আযাব আসিবেই, যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ্র নাফরমান লোকদিগকে সত্য ও ফরমাবরদারীর দিকে ফিরাইয়া না আনিবে। - তিরমিযী আবু দাউদ শরীফে হাদীসের শেষাংশের কথাটি নিম্নরূপ ০5 ০১৬ 095১০৪১৭1৮৮ 2৮4০ 4৮505 0009 406 সর 03 ৮ ad 7০3 ৮) ৮2 aii] ৮22৮ Gl ৮০ SLT, Ul (১3১৬1) -:০ ০০ রর ্ ৮১০০৯৫০০৪০০ 4 PEA FA UU] নবী করীম (স) বলিয়াছেন, ইহার ব্যতিক্রম কখনও হইতে পারে না, আল্লাহ্র শপথ, হয় তোমরা অত্যন্ত দৃঢ়তা সহকারে ন্যায় কার্যের প্রতিষ্ঠা করিবে ও অন্যায় পাপ কাজ হইতে লোকদের বিরত রাখিবে এবং জালিমের হস্ত ধারণ করিয়া তাহার জুলুম বন্ধ করিয়া দিবে ও তাহাকে অন্যায় পথ হইতে ফিরাইয়া সত্যের পথে পরিচালিত করিবে, তাহাকে একমাত্র সত্যের উপর প্রতিষ্ঠিত করিয়া দিবে, অন্যথায় আল্লাহ তোমাদের পরস্পরের মনকে পরস্পরের সংঘাতে পাপজর্জরিত করিয়া দিবেন এবং শেষ পর্যন্ত পূর্বকালের পাপীদের ন্যায় তোমাদের উপর অভিশাপ নাযিল করিবেন। -- আবু দাউদ ব্যাখ্যা অতীত ইতিহাসের এঁতিহ্যসম্পন্ন জাতি বনী ইসরাঈলের অধঃপতনের মূল কারণ এই হাদীসদ্বয়ে বর্ণনা করা হইয়াছে। বলা হইয়াছে, প্রথম যখন তাহারা পাপকার্ষে লিপ্ত হইয়া পড়ে, তখন তাহাদের মধ্যে অবস্থিত আলিম ও ধার্মিক ব্যক্তিগণ তাহাদিগকে এই পাপ কাজ করিতে নিষেধ করেন ও তাহা হইতে তাহাদিগকে বিরত রাখার জন্য চেষ্টা করেন। কিন্তু তাহাদের এই চেষ্টা অব্যাহতভাবে চালু থাকিতে পারে নাই; কিছু দিন পর যখন তাহারা দেখিলেন যে, পাপলিপ্ত জনগণ তাহাদের নিষেধবাণীর দিকে কর্ণপাত করিতেছে না, তখন তাহারা তাহাদের প্রচেষ্টা পরিত্যাগ করেন। শুধু তাহাই নয়, পাপীদের সহিত সমস্ত সম্পর্ক ছিন্ন না করিয়া ও তাহাদের পাপকার্ের প্রতিবাদ করার পরিবর্তে তাহারা পাপীদের সঙ্গে সর্বদিক দিয়া মিলিয়া মিশিয়া গেলেন, তাহাদের সঙ্গেই উঠা-বসা, খানাপিনা অনুষ্ঠিত হইতে শুরু হইল । পাপীদের প্রতি কিংবা পাপীদের পাপকার্ষের প্রতি তাহাদের মনে যে একবিন্দু ঘৃণা রহিয়াছে, উহারও কোন প্রমাণ পাওয়া গেল না। ফলে পাপীদের প্রভাব ও তাহাদের ঘনিষ্ঠ সংস্পর্শের কারণে ইসরাঈল বংশের আলিমদের মন ও ঈমান খারাপ হইয়া গেল। অতঃপর তাহাদের উপর আল্লাহ্র তরফ হইতে সর্বাত্মক আযাব ও অভিশাপ নাযিল হয়। আবূ দাউদে বর্ণিত হাদীসের এই অংশ হইতে স্পষ্টরূপে বুঝা যায় যে, কেবলমাত্র মৌখিক ইসলাম প্রচার, সত্যের দিকে আহ্বান ও পাপ কাজ হইতে মৌখিক নিষেধ এই আযাব হইতে নিষ্কৃতি গাওয়ার জন্য কিছুমাত্র যথেষ্ট নহে। বরং স্পষ্ট বলা হইয়াছে, জালিমের হস্ত ধরিয়া জুলুম হইতে তাহাদের সত্যের পথে পরিচালিত ও সত্যের আদর্শের উপর প্রতিষ্ঠিত করিয়া দিতে হইবে । এইজন্য যে শক্তির প্রয়োজন, তাহা বর্তমান যুগে একমাত্র রাষ্ট্রশক্তির মাধ্যমেই লাভ করা যাইতে পারে। বস্তুত ইসলামের দৃষ্টিতে এইরূপ রাষ্ট্রব্যবস্থা কায়েম করা এবং এই রাষ্ট্রশক্তির সাহায্যে ন্যায়ের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধ করা মুসলমানদের জন্য দ্বীনি ফরয। www.icsbook.info

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।