হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

৪ হাদীস শরীফ নাফরমানীর পথ হইতে তাহাকে আল্লাহ্র ফরমাবরদারীর পথে চালাইয়া দেওয়া । বস্তুত ইহা ব্যক্তির মুকাবিলায় সমষ্টির দায়িত্ব । সমাজ বা সমষ্টি যদি এই দায়িত্ব পালন না করে এবং ব্যক্তিকে পাপাচার, ব্যভিচার ও আল্লাদ্রোহিতার পথে চলিতে অবাধ সুযোগ দান করা হয়, তাহা হইলে তখন গোটা জাতিই কঠিন আযাবে নিক্ষিপ্ত হইতে বাধ্য হয়। হাদীসে বলা হইয়াছে যে, এই আযাব সবই গোটা জাতিকে দেওয়া হইবে সমষ্টিগতভার্বে, উহার মৃত্যুর পূর্বে এই দুনিয়ার জীবনেই ৷ যতদিন পর্যন্ত সেই জাতি দুনিয়ার বুকে বর্তমান থাকিবে, ততদিন তাহারা এই আযাব ভোগ করিতে বাধ্য হইবে। “মৃত্যুর পূর্বেই আল্লাহ তা“আলা তাহাদিগকে কোন না কোন আযাবে নিক্ষেপ করিবে” বলা হইয়াছে; কিন্তু সে আযাব কি ধরনের হইতে পারে ? তাহা শারীরিক না মানসিক, রাজনৈতিক কি সাংস্কৃতিক, আর্থিক কি প্রশাসনিক, ব্যক্তিগত পর্যায়ে কিংবা সমষ্টিগত পর্যায়ে হইবে, হাদীসে তাহা স্পষ্ট করিয়া বলা হয় নাই । এই কারণেই বুঝা যায় যে, এই সব রকমের আযাবই হইতে পারে, হইতে পারে এইগুলির মধ্য হইতে বিশেষ কোন এক প্রকারের আযাব । তবে মৃত্যুর পূর্বে এই দুনিয়ায়ই যে এই আযাব ভোগ করিতে হইবে, তাহাতে সন্দেহ নাই । তবে মানুষ হয়ত আযাব ভোগ করিয়াও বুঝিতে পারিবে না যে, তাহার উপর আযাব হইতেছে কিংবা এই আযাবকেই মনে করিতে শুরু করিবে উন্নতি, সমৃদ্ধি, শান্তি ও সুখ । ৮4545 ০8 40৮50 IG oo Sid DAE ০০০৮-1০০৮৮০৪০১০১০০০৮০০৯৪০০৭ aH CHD UGS ৮০০০৮ পাটা ৮০ ১৯০০ 9৩০ (৮৮6 ০৪ 405৮5 ls 92 ০০৭ ৮০৫০০ পেস উল ৮6 SSO 3 9০০ 0০ ০৩ HE Ad ৯4 00 (shes) -০৮1৮৯১৮৩ হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন, নবী করীম (স) ইরশাদ করিয়াছেন যে, বনী ইসরাঈল বংশের লোকরা যখন আল্লাহ্‌র নাফরমানীর কাজে লিপ্ত হয়, তখন তাহাদের আলিমগণ প্রথম দিক দিয়াই তাহাদিগকে নিষেধ করিতে থাকেন। কিন্তু লোকেরা তাহাদের কথানুযায়ী পাপকাজ হইতে বিরত হয় না। অতঃপর সেই আলিমগণই বনী ইসলাঈল বংশের পাপী লোকদের সঙ্গে একত্রে উঠাবসা ও পানাহার করিতে শুরু করেন। ফলে আল্লাহ তাহাদের পরস্পরের মনকে পরম্পরের দ্বারা প্রভাবান্বিত করেন। ইহার পর হযরত দাউদ ও হযরত ঈসা (আ)-এর আবির্ভাব হয় এবং তাহাদের দ্বারা তাহাদের উপর অভিশাপ বর্ষণ করা হয়। (এ সম্পর্কে কুরআনে বলা হইয়াছে যে,) এই অভিশাপের একমাত্র কারণ এই ছিল যে, তাহারা নিজেরা আল্লাহ্‌র নাফরমানী করিয়াছে ও আল্লাহ্‌র নির্ধারিত সীমা লংঘনেই লিপ্ত রহিয়াছে। হাদীস বর্ণনাকারী বলিতেছেন £ এই কথা বলার সময় পর্যন্ত নবী করীম (স) পিছনদিকে হেলান দেওয়া অবস্থা বসিয়াছিলেন। অতঃপর তিনি সোজা হইয়া বসিলেন এবং বলিলেন £ নয়, কখনও নয়, যে www.icsbook.info

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।