হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ৯৮১ মুসলমানের এবং সমষ্টিগতভাবে গোটা মুসলিম জাতির অপরিহার্য কর্তব্য' ৷ ব্যক্তিগত পর্যায়ে কাজ না করিলে প্রত্যেক ব্যক্তিই এককভাবে আল্লাহ্র নিকট গুনাহগার সাব্যস্ত হইবে এবং সমাজগত ও সামগ্রিক পর্যায়ে মুসলিম জাতি যদি এই কাজ না করে, তাহা হইলে গোটা জাতিই আল্লাহ্র দরগাহে অপরাধী বলিয়া গণ্য হইবে। ব্যক্তিগত পর্যায়ে এই কাজ করিতে হইবে প্রথম, ব্যক্তির নিজস্ব চিন্তা, আকীদা, বিশ্বাস ও আদর্শবাদিতার সাহায্যে এবং দ্বিতীয়ত, নিজস্ব বাস্তব জীবন, চরিত্র, লেনদেন ও ব্যবহারিক জীবনের যাবতীয় কাজ-কর্মের মারফতে। এই উভয় দিক দিয়াই একজন ব্যক্তি যখন প্রমাণ করে যে, সে নিজে আল্লাহ্র দেওয়া আদর্শকে একমাত্র সত্য আদর্শ বলিয়া বিশ্বাস করে, তাহার মন-মগজে একমাত্র সত্যেরই প্রভাব রহিয়াছে, তাহার চিন্তা ও দৃষ্টিভঙ্গী সৎ এবং শেষ পর্যন্ত বাস্তব কাজের মধ্যে সে যদি একমাত্র সত্যের আদর্শকেই অনুসরণ করিয়া চলে ও সত্য বিরোধী কোন কাজকেই সে জীবনে প্রশ্রয় না দেয়, বরং সকল প্রকার অন্যায়, পাপ ও জুলুম হইতে সে কার্যত বিরত থাকে, তাহা হইলে “আমর বিন মা'র্লফ’ ও ‘নাহী আনিল মুনকার" করার প্রথম দায়িত্ব সে পালন করিল অতঃপর দ্বিতীয় দায়িত্ব হইল অন্যান্য লোকদিগকেও সত্যের প্রতি আহ্বান জানানো ও অন্যায়-পাপ হইতে বিরত থাকার জন্য জনগণকে অনুপ্রাণিত করা । ইহা করিতে পারিলে আলোচ্য দায়িতৃ ব্যক্তিগত পর্যায়ে সম্পূর্ণরপেই আদায় হইতে পারে । কিন্তু ‘আমর বিল মা'রূফ' ও ‘নাহী আনিল মুনকার'-এর কাজ এত র্যাপক যে, ব্যক্তিগণের শুধু ব্যক্তিগত প্রচেষ্টা দ্বারাই উহার যাবতীয় দায়িত্ব পালন হইতে পারে না, সেই জন্য সমষ্টিগত পর্যায়েও এককভাবে চেষ্টানুবর্ লোকদের সমন্বয়ে সামগ্রিক প্রচেষ্টারও একান্ত আবশ্যক এবং এই পর্যায়ের প্রচেষ্টা সঠিকরূপে সম্পন্ন হইতে পারে একমাত্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মারফতে ৷ সেই কারণে একই সঙ্গে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সরাসরি আন্দোলন করা মুসলমানদের কর্তব্য । এই উভয় প্রকার প্রচেষ্টা না চালাইলে আল্লাহ্‌র ব্যাপক ও সর্বাত্মক আযাব হইতে নিষ্কৃতি পাওয়া সম্ভব নয়। ১৯০০০ ০৮৪ EDT ৬৮টি 03 ৯ ls in ৮৮৯ ০৪ 242050৮201০ ০৮ ও ১০৮৯ ০১৪ (১8১৮ - (৮০005 ৮০০০৫ 0140৭ ই 8৮৮৯ হযরত জরীর ইবনে আবদুল্লাহ (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন, আমি নবী করীম (স) কে এই কথা বলিতে শুনিয়াছি যে, যে জাতির মধ্যে কোন ব্যক্তি পাপকার্য করিত থাকে, সেই জাতির লোকেরা তাহার পাপকার্য করার পথ বন্ধ করিয়া দিতে সমর্থ হইয়াও যদি তাহারা তাহা না করে, তবে আল্লাহ তা'আলা নিশ্চিতরূপে তাহাদের মৃত্যুর পূর্বে তাহাদের উপর এক কঠিন বিপদ ও আযাব চাপাইয়া দিবেন _ আবু দাউদ ব্যাখ্যা এখানে একদিকে ব্যক্তিগত পাপ এবং অপরদিকে উহার প্রতিরোধের জন্য সামর্থ্য উল্লেখ করিয়া নবী করীম (স) ইরশাদ করিতেছেন যে, ব্যক্তিগতভাবে সমাজের মধ্যে কেহ পাপ কাজে লিপ্ত হইলে সমাজ সমষ্টির কর্তব্য হইতেছে সেই ব্যক্তির জীবন-পথ পরিবর্তন করিয়া দেওয়া, www.icsbook.info

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।