হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

১৮০ হাদীস শরীফ করার সামর্থ থাকা সত্তেও তাহারা তাহা বন্ধ না করে তাহা হইলে আল্লাহ তা'আলা তাহার চিরন্তন ও স্থায়ী নিয়মের ব্যতিক্রম করিতে এবং বিশেষ শ্রেণীর লোকদের অপকর্মের দরুন সাধারণভাবে সমস্ত মানুষকে আযাব দিতে কুষ্ঠিত হন না। আলোচ্য হাদীস হইতে সুস্পষ্টরূপে জানা যায় যে, ভাল কাজ হউক আর মন্দ কাজ হউক সমস্ত কিছুরই মূল চাবিকাঠি কার্যত সমাজের বিশেষ লোকদেরই মুষ্টিবদ্ধ থাকে। কিন্তু তাহা সত্ত্বেও সমাজের সেই বিশেষ লোকদের নিয়ন্ত্রণ করা ও তাহাদিগকে সঠিক পথে পরিচালিত করার ক্ষমতা প্রকৃতপক্ষে থাকে দেশের০জনগণেরই হাতে । জনগণ ইচ্ছা করিলে সমবেত ও সম্মিলিত শক্তির সাহায্যে এই বিশেষ লোকদের পাপানুষ্ঠানের বিরুদ্ধে সুসংবদ্ধ প্রতিরোধ গড়িয়া তুলিতে ও তাহাদের যাবতীয় পাপানুষ্ঠান বন্ধ করিয়া দিতে পারে। কিন্তু সাধারণ জনগণ যদি এই দায়িত্ব পালন না করে, তাহারা যদি নিজেদের সম্মুখে সুস্পষ্ট নাফরমানী অনুষ্ঠিত হইতে দেখিয়াও চুপচাপ বসিয়া থাকে, উহার বিরুদ্ধে প্রতিবাদের একটি শব্দও উচ্চারণ না করে, যদি উহার প্রতি বিন্দুমাত্র নমনীয়তা প্রদর্শন করে, এমনকি এই পাপাচারী, দ্বীন ও ঈমানের দুশমন শক্তিসম্পন্ন শাসক বা নেতৃবৃন্দকে পরিবর্তন করিয়া আল্লাহ্‌র অনুগত দ্বীন পালনকারী ও আল্লহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য সর্বশক্তি নিয়োগ করিয়া চেষ্টা না চালায়, তাহারা প্রকাশ্যভাবে নাফরমানী করিয়া ও জনগণকে চুপ থাকিতে বাধ্য করিয়া আল্লাহ্‌র সর্বাত্মক আযাব আসার পথ সুগম করিয়া দেয়, তাহা হইলে সেই বিশেষ ও সাধারণ সকল মানুষই আল্লাহ্‌র আযাবে নিম্পেষিত ও ধ্বংস হইয়া যাইতে বাধ্য হইবে । যাহার ফলে বিশেষ ও সাধারণ লোক নির্বিশেষে সমাজের সমস্ত মানুষের উপরই আল্লাহ্‌র সর্বধ্বংসী আযাব ও গযব নাযিল হয় । আর তখনকার সেই আযাব হইতে কেহই রক্ষা পাইতে পারে না। জনগণের মধ্যে এক-একজন লোক ব্যক্তিগভাবে যতই আল্লাহ-ওয়ালা হউক না কেন, এই পাপাচারী শাসকদের ব্যভিচার ও জুলুম হইতে দেশ ও জনগণকে রক্ষা করার সামগ্রিক দায়িত্ব পালন না করিলে তাহারা নিজেরাও আল্লাহ্র আযাব হইতে বাচিতে পারে না। নিম্নলিখিত হাদীসেও এই কথারই জোর তাগিদ এবং তীব্রতা সহকারে উল্লেখ হইয়াছে £ ০১০৯৮) ০৮ um ৮৮৮ SOL IU BE ৮৮101৮০283৮ ৮৮১০ ০4০০ SE ভি 01 401 ০5 উঠি Al ০০ ০৮ (৬3০০) ৮6 ০৮৪ ২০ Yas 221 হযরত হুযায়ফা (রা) হইতে বর্ণিত হইয়াছে, নবী করীম (স) ইরশাদ করিয়াছেন, সেই মহান আল্লাহ্র শপথ যাহার হস্তে আমার প্রাণ নিবদ্ধ, নিশ্চয়ই তোমরা সৎ কাজের নির্দেশ দিবে এবং অবশ্য অবশ্যই তোমরা অন্যায় ও পাপ কাজ হইতে নিষেধ করিবে । অন্যথায় আল্লাহ তাহার নিজের তরফ হইতে তোমাদের উপর কঠিন আযাব পাঠাইবেন। অতঃপর তোমাদিগকে একেবারেই পরিত্যাগ করা হইবে এবং তখন তোমাদের কোন দো'আও কবুল করা হইবে না। -- তিরমিযী ব্যাখ্যা ‘আমর বিল মা'রূফ' ও “নাহী আনিল মুনকার'-- অর্থাৎ ন্যায় ও সৎ কাজের নির্দেশ দান এবং অন্যায় ও পাপ কাজ হইতে লোকদের বিরত রাখার কাজ করা ব্যক্তিগতভাবে প্রত্যেকটি www.icsbook.info

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।