a হাদীস শরীফ বস্তুত দ্বীন ও ধর্মের পূর্ণাঙ্গ ব্যবস্থার ভিত্তি এক হিসাবে পরকালীন শাস্তি বা পুরস্কার সম্পর্কীয় বিশ্বাসের উপর স্থাপিত । কেননা ইহা বিশ্বাস না করিলে কোন মানুষই আল্লাহ্র বিধিনিষেধ মানিয়া চলিতে পারে না, অনুরূপভাবে চলিবার প্রয়োজনীয়তাও কেহ বোধ করিতে পারে না। এই জন্য প্রত্যেক ধর্মাদর্শেই পরকালীন শাস্তি ও পুরস্কার সম্পর্কে ভিত্তিগত বিশ্বাসের উপর অত্যন্ত বেশি গুরুত্ব আরোপ করা হইয়াছে । তবে মানুষের মনগড়া ও স্বকল্লিত ধর্মে উহা নানাভাবে বিকৃত রূপ ধারণ করিয়াছে। কদর বা তকদীর-এর প্রতি ঈমানের অর্থ এই কথা দৃঢ়রূপে বিশ্বাস করা ও পূর্ণরূপে মানিয়া লওয়া যে, বিশ্বভুবনে যাহা কিছু হইতেছে-_ ভাল হউক বা মন্দ হউরর-_ তাহা সবই আল্লাহ্র বিধান অনুযায়ী হইতেছে, তাহার অনুমতিক্রমে ও তাহার নির্ধারিত স্বাভাবিক নিয়ম অনুসারে হইতেছে এবং ইহার সব কিছুই আল্লাহ তা'আলা পূর্ব হইতেই নির্ধারিত করিয়া দিয়াছেন। সৃষ্টিলোকের এই বিরাট কারখানায় আল্লাহ্র মর্জির বিপরীত কিছু হইতে পারে না। তিন, ইহ্সান £ ইসলাম ও ঈমানের পর ইহসান সম্পর্কে জিজ্ঞাসা করা হইয়াছিল । ইহসান কাহাকে বলে অর্থাৎ ইহসানের প্রকৃত তত্ত্ব ও তাৎপর্য কি? 'ইহসান'ও ঈমান এবং ইসলামের ন্যায় একটি বিশেষ কুরআনী পরিভাষা ৷ বলা হইয়াছে $ OW 74045 ৮৮ 07০75 4 ন 9০ হা, যে ব্যক্তি নিজের পূর্ণ সত্তাকে সম্পূর্ণরূপে আল্লাহ্র নিকট সোপর্দ করিয়া দিবে এবং সেই সঙ্গে ইহ্সান-এর মহান গুণাবলীতে ভূষিত হইবে, তাহার জন্য তাহার আল্লাহ্র নিকট বিশেষ পুরস্কার রহিয়াছে। নবী করীম (স) আলোচ্য হাদীসে এই ইহ্সান-এর ব্যাখ্যা করিয়া বলিয়াছেন যে, সর্বশক্তিমান বিশ্বত্ষ্টা আল্লাহ তা'আলাকে হাজির-নাজির জানিয়া তাহার দাসত্ব করাকেই ইহসান বলা হয়। বলা বাহুল্য, ইহা কেবল নামাযের জন্যই নির্দিষ্ট নয়, বরং সমগ্র জীবন-_ জীবনের প্রত্যেকটি মুহূর্তেই এইরূপ ভাবধারাসহ আল্লাহ্র দাস হইয়া জীবন যাপন করারই নাম 'ইহ্সান' । চার, কিয়ামত £ ইসলাম, ঈমান ও ইহ্সানের পর নবী করীম (স)কে জিজ্ঞাসা করা হইল “কিয়ামত কবে হইবে ? নবী করীম (স) উত্তরে বলিলেন জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নরকারী অপেক্ষা এই সম্পর্কে অধিক কিছু জানে না। পাচ, কিয়ামতের আলামত £ কিয়ামতের আলামত সম্পর্কীয় প্রশ্নের উত্তরে নবী করীম (স) দুইটি বিশেষ নিদর্শনের উল্লেখ করেন। প্রথম, দাসী তাহার নিজের মনিব বা মালকিনীকে প্রসব করিবে । দ্বিতীয়, নিঃস্ব, ভুখা, নাঙ্গা ও ছাগলের রাখালী করাই যাহাদের কাজ তাহারা বড় বড় জীকজমকপূর্ণ প্রাসাদ নির্মাণ করিবে । প্রথম নিদর্শনের ব্যাখ্যা হাদীস শান্ত্র পারদর্শিগণ কয়েকভাবেই দিয়াছেন। তবে তন্মধ্যে এই অর্থটি অধিক গ্রহণযোগ্য হইতে পারে যে, কিয়ামত নিকটবর্তী হইলে পিতামাতার নাফরমানী ব্যাপক আকার ধারণ করিবে । এমন কি মেয়েরা- বাপ-মাদের সঠিক আনুগত্য ও আদেশ পালনের জন্য যাহারা সাধারণত সর্বাধিক প্রস্তুত বলিয়া মনে হয় ও যাহারা মা'দের বিরুদ্ধাচরণ খুব কমই করিয়া থাকে তাহারা পর্যন্ত_ শুধু মা'দেরই নাফরমানী করিতে শুরু করিবে না; www.icsbook.info
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।