ইসলামী আন্দোলন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা আন্দোলনের অপরিহার্যতা %৮৪ ০ 0 টিন সি লটকন 7১৮১, £521 (০-/ ০) - ALL 220] 4| ৮৭ WB hl ক্রীতদাস আমাদের নিকট বর্ণনা করিয়াছেন যে, সে আমার দাদাকে এই কথা বলিতে শুনিয়াছে যে, আমি নবী করীম (স)-কে বলিতে শুনিয়াছিন £ আল্লাহ কখনো বিশেষ লোকদের (অপরাধমূলক) কাজের কারণে সাধারণ লোকদের উপর আযাব নাযিল করেন না। কিন্তু তাহারা (সাধারণ লোক) যদি তাহাদের সম্মুখে প্রকাশ্যভাবে পাপ কাজ অনুষ্ঠিত হইতে দেখিতে পায় এবং তাহারা উহার প্রতিবাদ করিতে ও উহা বন্ধ করিতে সক্ষম হওয়া সত্ত্বেও তাহা বন্ধ না করে কিংবা প্রতিবাদ না করে, তাহা হইলে ঠিক তখনই আল্লাহ তা'আলা সাধারণ লোক ও বিশেষ লোক-__ সকলকে একই আযাবে নিক্ষেপ করেন। _ শরহে সুন্নাহ ব্যাখ্যা দুনিয়ার মানুষের উপর আযাব নাযিল হওয়ার একটি স্থায়ী নিয়ম রহিয়াছে । আলোচ্য হাদীসে তাহাই বর্ণিত হইয়াছে। হাদীসটিতে স্পষ্ট ভাষায় বলা হইয়াছে যে, আল্লাহ তা'আলা মানুষকে শুধু শুধুই আযাবে নিমজ্জিত করেন না; বরং তিনি আযাব দেন মানুষের নিজেদের অপরাধের কারণে । তাহাতেও এই নীতি পালিত হয় যে, বিশেষ লোকের অপরাধে সাধারণ মানুষকে আযাবে নিক্ষেপ করেন না। তখন আযাব আসিলে তাহা সেই বিশেষ বিশেষ লোকদিগকেই গ্রাস করে, সাধারণ মানুষ সেই আযাব হইতে রক্ষা পাইয়া যায়। ইহা হইতে প্রমাণিত হইতেছে যে, রাসূলে করীম (স) সাধারণভাবে মানব সমাজকে দুইভাগে বিভক্ত করিয়াছে। একভাগ হইতেছে সমাজের বিশেষ বিশেষ লোক; আর দ্বিতীয় ভাগ হইতেছে জনসাধারণ । মনে রাখা আবশ্যক যে, ইহা বংশ, অর্থ, পেশা ইত্যাদির দৃষ্টিতে কোন শ্রেণী বিভাগ নয়-_ ইসলাম তাহা সমর্থন করে না। বরং জ্ঞান-বুদ্ধি, বিদ্যা, প্রভাব-প্রতিপত্তি ও রাজনৈতিক ক্ষমতা ইত্যাদির দিক দিয়া প্রত্যেক সমাজেই যে দুই শ্রেণীর লোক স্বভাবতই বর্তমান থাকে, এখানে সেই কথাই বলা হইয়াছে। এবং বলা হইয়াছে যে, বিশেষ লোকদের অপকর্মের দরুণ আল্লাহ তা'আলা সাধারণ মানুষকে কখনো আযাব দেন না-_ আযাব দেওয়া আল্লাহ্র নিয়ম নহে। কিন্তু ঘদি এমন অবস্থার সৃষ্টি হয় যে, বিশেষ শ্রেণীর লোকদের দ্বারা প্রকাশ্যভাবে নাফরমানী ও পাপানুষ্ঠান হইতে সাধারণ লোকেরা দেখিতে পায়, কিন্তু তাহা বন্ধ www.icsbook.info
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।