হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

বি হাদীস শরীফ ও বুঝিতে না পারিলে উহার সম্পর্কে কোন নীতিই গ্রহণ করা সম্ভব হইবে না। সেই সঙ্গে প্রয়োজন জনগণের মধ্যে অন্যায়ের প্রতি আন্তরিক ঘৃণা জাগ্রত করিতে চেষ্টা করা, সাধারণভাবে সমাজে অন্যায় বিরোধী একটি মনোভাব সৃষ্টি করা । দ্বিতীয় পর্যায়ে মুখে, ভাষা-সাহিত্য ও পত্র-পত্রিকার মারফতে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ আওয়াজ তোলা, জোরদার প্রতিবাদ উত্থাপন করা । ইহার ফলে জনমতের এক প্রবল শক্তির উদ্ভব হইবে। এই শক্তির সুষ্ঠু লালন ও সংহতি বিধানের মাধ্যমে অন্যায় প্রতিরোধক ও সত্য প্রতিষ্ঠাকামী এক দুঃসাহসী বীর মুজাহিদ দল গড়িয়া তোলা এবং শেষ পর্যায়ে এই শক্তির সাহায্যে কার্যত অন্যায়ের মূলোৎপাটন করিয়া সত্যকে প্রতিষ্ঠিত করা । www.icsbook.info

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।