হাদীস শরীফ ১৭৭ ০4০25০৮5৩০৬ 44০৮০০৪০০৩১ ১০ এ 4157 ৮21০৩ ৮5৮5 HR OU ৮০ iS (4) - SN sl হযরত আবু সাইদ খুদরী (রা) হইতে বর্ণিত আছে, নবী করীম (স) বলিয়াছেন £ তোমাদের মধ্যে কেহ কোন প্রকার অন্যায় ও পাপ কার্য অনুষ্ঠিত হইতে দেখিলে যেন সে তাহার হাত দ্বারা তাহা অবশ্যই পরিবর্তন করিয়া দেয়। এইরূপ করিবার শক্তি না হইলে মুখ দ্বারা উহার পরিবর্তন করার জন্য চেষ্টা করিবে, আর তাহাও সাহস না হইলে অন্তত মন দ্বারা উহার পরিবর্তন কামনা করিবে । আর ইহা হইতেছে ঈমানের দুর্বলতার পর্যায় । -- মুসলিম বাখাা ‘মুনকার’ শব্দ অন্যায়, পাপ ও অল্লাহ্র নাফরমানীর যাবতীয় কাজকেই বুঝায় এবং এই ধরনের যে কোন কাজ বা অনুষ্ঠান দেখিলে ঈমানদার লোকদের কর্তব্য হইতেছে উহার পরিবর্তনের জন্য তৎপর হওয়া ৷ বস্তুত এইরূপ অবস্থায় কোন ঈমানদার ব্যক্তিই নিক্রিয় নিস্তব্ধ ও নিরপেক্ষ হইয়া বসিয়া থাকিতে পারে না। আলোচ্য হাদীসে অন্যায় ও পাপকে পরিবর্তন করার জন্য ক্রমিক পর্যায় ও অবস্থার তারতম্যের দৃষ্টিতে তিনটি উপায় পেশ করা হইয়াছে। প্রথম, হাত দ্বারা উহার পরিবর্তন করা । দ্বিতীয় মুখের ভাষা ও মুখপত্রের সাহায্যে উহার পরিবর্তনের চেষ্টা করা আর তৃতীয় হইতেছে মন দ্বারা উহার পরিবর্তনের কামনা করা । অন্যায় কাজ প্রতিরোধ করার জন্য লোকদের সামর্থের পার্থক্য ও অবস্থার বিভিন্নতার দৃষ্টিতে উল্লেখিত তিনটি উপায় প্রণিধানযোগ্য । কোন অন্যায় কাজ অনুষ্ঠিত হইতে দেখিলে সংশ্লিষ্ট ব্যক্তির বা ব্যক্তিসমষ্টির যদি ক্ষমতা থাকে, তবে নিজেদের হস্ত দ্বারা কিংবা ক্ষমতা প্রয়োগ করিয়াই উহার প্রতিরোধ করিতে হইবে। শক্তি প্রয়োগ করা সন্ভব না হইলে মুখে উহার বিরুদ্ধে প্রতিবাদ জানাইতে হইবে এবং সেইজন্য জনমত গড়িয়া তুলিতে হইবে । আর অবস্থা যদি এতদূর খারাপ হইয়া গিয়া থাকে যে, মুখেও প্রতিবাদ করা সম্ভব থাকে না, তখন অন্তত মন দ্বারা উহাকে খারাপ জানিতে হইবে এবং সমাজ ও রাষ্ট্রের সার্বিক পাপ, অন্যায় ও নাফরমানী পরিবর্তন করিয়া সর্বত্র ইসলামী জীবন ধারার বাস্তবায়নের জন্য নীরবে চেষ্টা করিতে হইবে । ইহা না করিলে ঈমানের দাবি পূর্ণ হইতে পারে না; ঈমান যে আছে তাহার কোন প্রমাণও পাওয়া যায় না। __ মুসলিম শরীফেরই অপর এক বর্ণনায় হাদীসের শেষ কথাটি বলা হইয়াছে এই ভাষায় ঃ - ১৬ ৮৮০০০ 496 LO, অন্যায় ও পাপ কাজকে অন্তর দ্বারা ঘৃণা না করিলে ও তাহার পরিবর্তন কামনা না করিলে একবিন্দু পরিমাণে ঈমান আছে বলিয়া কোন প্রমাণ নাই । অপর দৃষ্টিতে এই সমগ্র হাদীসই আমাদের সম্মুখে একটি সুষ্ঠু কর্মনীতি উপস্থাপিত করিয়াছে। প্রথম পর্যায়ে ঈমানদার লোকদের দায়িত্ব হইতেছে অন্যায় কি, সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করা । কেননা কোনটি অন্যায় এবং তাহা কতখানি অন্যায় তাহা জানা না থাকিলে চস ৯/ ৩ www.icsbook.info
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।