তি হাদীস শরীফ আবু সাঈদ (রা) হইতে বর্ণিত হইয়াছে, নবী করীম (স) ইরশাদ করিয়াছেন £ জালিম ও নিম্পেষণ-নির্যাতনকারী রাষ্ট্রক্ষমতার সম্মুখে স্পষ্ট সত্য কথা বলা অতি উত্তম জিহাদ । = তিরমিযী, আবু দাউদ, আহমদ, নাসায়ী ‘সুলতান’ অর্থ রাষ্ট্রশক্তি ৷ রাষ্ট্র মানব সমাজের প্রতি আল্লাহ্র এক বিরাট দান, বিশেষ রহমত, সন্দেহ নাই। কেননা পার্থিব জীবন কোন সুসংবদ্ধ রাষ্ট্র ভিন্ন শান্তিপূর্ণভাবে চলিতেই পারে না। এমন কি সর্বতোভাবে আল্লাহ্র বন্দেগী করাই যে মানুষের জীবনের একমাত্র লক্ষ্য, তাহাও বন্দেগী ভিত্তিক রাষ্ট্রশক্তি কায়েম না হইলে-_ কোনক্রমেই সুসম্পন্ন হইতে পারে না। অতএব এই রাষ্ট্রশক্তিকে অবশ্যই সূবিচারক, সুষ্ঠু দায়িত্বশীল ও জনদরদী ও জনকল্যাণকামী হইতে হইবে। কিন্তু অবস্থা যদি ইহার বিপরীত হয়-- যদি রাষ্ট্রশক্তি ভ্রান্ত লোকদের কুক্ষিগত হয় এবং তাহা জনগণের উপর অত্যাচার জুলুম ও নির্যাতন নিম্পেষণ চালাইতে শুরু করে, তখন উহা মানুষের পক্ষে আল্লাহ্র রহমত না হইয়া অভিশাপের কারণ হইয়া দীড়ায়। এইরূপ অবস্থায় দুইটি মারাত্মক বিপর্যয় দেখা দেয়। একদিকে আল্লাহ্র নিয়ামত ও রহমতের চরম অবমাননা করা হয়, যে উদ্দেশ্যে আল্লাহ্ এই রাষ্ট্রশক্তির উদ্ভব ও সৃষ্টি করিয়াছেন, সে উদ্দেশ্যে ইহা ব্যবহৃত হইতেই পারে না। আর অপরদিকে আল্লাহ্র মখলুক-_ নিরীহ জনগণের জীবন দুর্বিসহ হইয়া পড়ে। মানুষের আর্তনাদে তখন আল্লাহ্র আরশ কীপিয়া উঠে। এই অবস্থার পরিবর্তন সাধনের জন্য চেষ্টা করা সেই সমাজের জনগণের কর্তব্য । ইহার সুস্পষ্ট নির্দেশ দিয়াছেন আল্লাহ তা“আলা এবং তাহার রাসূল । আলোচ্য হাদীসে বলা হইয়াছে ঃ এইরূপ রাষ্ট্রশক্তি ও সরকারের বিরুদ্ধে জিহাদ করা-_ বিপর্যস্ত অবস্থার পরিবর্তন করিয়া সুষ্ঠ আল্লাহ প্রদত্ত বিধান কায়েমের জন্য পূর্ণ শক্তি প্রয়োগ করা অবশ্য কর্তব্য । আর এই জিহাদের প্রথম পর্যায়ে কর্তব্য হইতেছে £ এইরূপ সরকারের স্পষ্ট ভাষায় তীব্র সমালোচনা করা, উহার যাবতীয় দোষক্রটি সাধারণ মানুষের সম্মুখে স্পষ্ট করিয়া তুলিয়া ধরা , তাহা মৌখিক কথা বা বক্তৃতা দ্বারাও হইতে পারে এবং লেখনীর সাহায্যে পত্র-পত্রিকা ও পুস্তকাদির মারফতেও হইতে পারে । কেননা এইরূপ করার ফলে সরকারের পক্ষে দোষ-ক্রটি সম্পর্কে অবিহিত হওয়া এবং তাহা সংশোধন করিয়া লওয়া সম্ভব। অন্তত উহার বিরুদ্ধে জনমত বিক্ষুব্ধ হইয়া উঠিলে যে কোন নিয়মতান্ত্রিক সুযোগের মাধ্যমে সমাজের আমূল পরিবর্তনও হইতে পারে । অত্যাচারী শাসক রাষ্ট্রকর্তার সম্মুখে স্পষ্ট সত্য কথা কিংবা সুবিচার ও ন্যায়পরায়ণতার কথা বলা উত্তম জিহাদ হইল কিরূপে £ আল্লামা খাত্তাবী ইহার কারণ বিশ্লেষণ করিয়া বলিয়াছেন যে, প্রকাশ্য শত্রুর মুকাবিলায় যুদ্ধ করিলে জয় হইবে কি পরাজয়, তাহা অনিশ্চিত থাকে। কিন্তু অত্যাচারী ও না-ইনসাফগার শাসক কিংবা রাষ্ট্রকর্তা তো জনগণের মধ্যেরই একজন। সে তো জনমনের সম্মান ও মূল্য রক্ষা করিয়া কাজ করিতে বাধ্য । জনগণের সম্মুখে তাহাকে আসিতেই হইবে । কাজেই জনগণই যদি তাহার অন্যায় ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদমুখর হইয়া উঠে, তবে সে সহজেই অন্যায় কাজ ত্যাগ করিবে এবং ভবিষ্যতের জন্য সংশোধিত হইবে । অন্যথায় ক্ষমতার আসন হইতে সরিয়া দাড়াইবে। ফলে দেশবাসী এই অত্যাচারী শাসকের নিপীড়ন ও নির্যাতনের নির্মম নিম্পেষণ হইতে চিরদিনের তরে মুক্তি লাভ করিবে । www.icsbook.info
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।