হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ নি হযরত আনাস (রা) হইতে বর্ণিত হইয়াছে, নবী করীম (স) বলিয়াছেন ঃ লোকদের এমন একটি সময়ও আসিবে, যখন দ্বীন-ইসলামের উপর যে ব্যক্তি দৃঢ় প্রতিষ্ঠিত থাকিবে তখন তাহার অবস্থা হস্তে জলন্ত অঙ্গার ধারণকারী ব্যক্তির মতোই হইবে । = তিরমিযী ব্যাখ্যা এখানে 'দ্বীন’ অর্থ পরিপূর্ণ ইসলামী জীবন ব্যবস্থা । এই দ্বীন কায়েম করার চেষ্টা হইলেই এবং কায়েম হওয়ার সম্ভাবনা দেখা দিলেই সমাজের প্রতিটি ফাসিকী ও কাফিরী শক্তি আতঙ্কিত ও ক্ষিপ্ত হইয়া উঠে। অনৈসলামী সমাজে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যাহারা চেষ্টা করিবে, তাহাদের উপর কঠোর বিপদ-মুসীবত আবর্তিত হওয়া স্বাভাবিক । আলোচ্য হাদীসে তাহাদিগকে হস্তে জ্বলন্ত অঙ্গার ধারণকারী ব্যক্তির সহিত তুলনা করা হইয়াছে। হাদীসের লক্ষ্য হইতেছে এই কথা বলা যে, এইরূপ প্রতিকূল অবস্থার মুকাবিলা করিয়া সকল প্রকার দুঃখ-দুর্দশা ও লাঞ্ুণা-যন্ত্রণা অকাতরে সহ্য করিয়াও ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা ঈমানদার লোকদের কর্তব্য । ১০০৮ ৮৭) ১৮১০0 41৮5 0০০ ৮৯৮ ০৪৮০ (৬০ ০) - 4401 ১১5 5 22 ৮১৮০1 i হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) হইতে বর্ণিত হইয়াছে, নবী করীম (স) বলিয়াছেন £ আল্লাহ্র কোন অনুশাসন কার্যকরী করা আল্লাহর লোকালয়ে চল্লিশ রাত্র পর্যন্ত বৃষ্টিপাত অপেক্ষাও উত্তম। = ইবনে মাজাহ ব্যাখ্যা আল্লাহ্র আইন ও শাসনের ‘বরকত’ বুঝাইবার জন্য হাদীসে বৃষ্টিপাতের দৃষ্টান্ত পেশ করা হইয়াছে। অর্থাৎ সাধারণভাবে বৃষ্টিপাত-_ বিশেষ করিয়া মরু এলাকায়_ আল্লাহ্‌র অতি বড় রহমত । তাহাতে সমস্ত এলাকার শস্য-শ্যামল সবুজ ও সতেজ হইয়া উঠে, জমি অত্যন্ত উর্বর হইয়া উঠে, মরা জমি জীবন্ত হয় ও বিপুল পরিমাণে ফসল দান করে। প্রাকৃতিক জগতে ইহা এক স্থায়ী নিয়ম । আলোচ্য হাদীসে বলা হইয়াছে যে, আল্লাহ্‌র আইন জারী করার বাস্তব ফল মানুষের সমাজ জীবনে ঠিক অনুরূপই দেখা দেয়। আল্লাহ্‌র আইন জারী হইলে লোক-চরিত্র নির্মল ও দোষমুক্ত হয় এবং প্রত্যেকটি সামাজিক কাজই যথাযথরূপে কার্যকর হয় বলিয়া সঠিক ফল দিতে শুরু করে । কোথাও দুর্নীতি, জুয়াছুরি, ধোকা-প্রতারণা ও চুরি-ডাকাতি থাকিতে পারে না। তখন সামান্য সম্পদ দ্বারাও লক্ষগুণ বেশি কাজ সম্পন্ন করা সম্ভব হয়। আল্লাহ্‌র একটি আইন সঠিকভাবে জারী হইলেই এই বিরাট ফল পাওয়া যাইতে পারে । তাহা হইলে আল্লাহ্র সমস্ত আইন-কানুন গোটা ইসলামী জীবন ব্যবস্থাই__ যদি পূর্ণ রূপে ও সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়, তবে মানুষের গোটা সমাজ জীবনে যে কি উন্নতি, স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধি দেখা দিতে পারে, তাহা মানুষের ধারণাতীত। লা ৪ তত এ PN + 2 54005 ১4 পপ eels ৬ 64৪ ০ ০০২০060৮5১০ ১৩৮01 0্ঠা 410০০ I IG ০০ ৬৬৮ ৩ ০০ লি #2 ৪ (৮৯ ০০৯] Lame ১21১৮1৬৭০০৪) = ৮৩ 0 EEE ০ Ld www.icsbook.info

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।