হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

নি হাদীস শরীফ হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে, নবী করীম (স) বলিয়াছেন £ দ্বী-ইসলাম অপরিচিত পরিবেশ ও অবস্থায় আবির্ভূত হইয়াছে, সেই প্রাথমিক অবস্থা পুনরায় অবশ্যই এবং শীঘ্বই ফিরিয়া আসিবে; তখনকার অপরিচিতদের জন্য সুসংবাদ ৷ _ মুসলিম ব্যাখ্যা হাদীসে ইসলামী জীবন ব্যবস্থার প্রাথমিক পর্যায় সম্পর্কে বলা হইয়াছে যে, ইহা যখন প্রথমে প্রচার হইতে শুরু করে, তখন সমস্ত পরিবেশ ইহার পক্ষে সম্পূর্ণ অপরিচিত মনে হইয়াছে। পক্ষান্তরে সংশ্লিষ্ট সমাজের নিকট ইহা অতি পুরাতন হওয়া সত্বেও সম্পূর্ণ নূতন ও একেবারে অপরিচিত বলিয়া বিবেচিত হইয়াছিল । যে সমাজে প্রথমত ইসলাম প্রচার হইতে শুরু করে, সে সমাজ সম্পূর্ণ বিকৃত ও বিপরীত অবস্থায় পড়িয়া থাকে, ইসলামী জীবন ব্যবস্থার সঙ্গে উহার কোনদিক দিয়াই মিল বা সামঞ্জস্য থাকে না। আর যে মুষ্টিমেয় লোক উহা প্রচার করিতে চেষ্টা করে, তাহারা থাকে সমাজের নিকট অপরিচিত । পরবর্তী পর্যায়ে তাহারা ধীরে ধীরে পরিচিত হয় এবং গোটা সমাজের উপর ইসলাম ব্যাপক প্রভাব বিস্তার করিয়া থাকে । অবশ্য উত্তরকালে এমন একটি অবস্থা আসিতে পারে যখন ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকে না, উহার কোন একটি দিকও বাস্তবরূপে চালু হইতে দেখা যায় না। তখন একদল লোক নৃতনভাবে উদ্বুদ্ধ ও সংঘবদ্ধ হইয়া ইসলামকে পুনর্বার প্রতিষ্ঠিত করার জন্য স্বভাবতই চেষ্টা করিতে শুরু করে। তাহারাও তখন সমাজের নিকট অপরিচিত ও অপ্রতিষ্ঠিত অবস্থায় কাজ আরম্ভ করে । এখানে নবী করীম (স) ইরশাদ করিয়াছেন যে, গায়ের-ইসলামী সমাজে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য যে সময় যাহারা চেষ্টা করিতে শুরু করে ও সকল প্রকার বাধা-বিপত্তি ও লাঞ্কুনা-অবমাননা বরদাশত করিয়া অনমনীয়ভাবে কাজ করিয়া যায় তাহাদের জন্য সুসংবাদ । এই সুসংবাদ ইহকাল পরকাল উভয় ক্ষেত্রের জন্যই নিশ্চিত। ইহকালের জন্য ংবাদ এই যে, এঁকান্তিক নিষ্ঠার সহিত ও প্রয়োজনীয় উপায়-উপাদান ও প্রস্তুতি সহকারে কাজ করিলে একদিন না একদিন আন্দোলন সাফল্যমপ্তিত হইবে ও ইসলামী জীবনাদর্শ প্রতিষ্ঠিত হইবে । আর পরকালীন সুসংবাদ এই যে, ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করিবার পারিবে। এই হাদীসের উল্লেখিত ‘আল গোরাবাউ' শব্দের অর্থ বুঝাইতে গিয়া নবী করীম (স) অপর একটি হাদীসে বলিয়াছেন £ - ৮৯৮০৮ ৬০০৬ ৮৮ ০০০০। ১০০ ০১৯৮০ i তাহারা সেই লোক, যাহারা আমার অন্তর্ধানের পর আমার প্রতিষ্ঠিত আদর্শকে যাহা কিছু বিপর্যস্ত ও চূর্ণ-বিচূর্ণ করিয়া দিয়াছে, তাহা বিদূরিত করিয়া উহাকে পুনঃপ্রতিষ্ঠিত করিয়া দিবে। অর্থাৎ নবী করীম (স) প্রতিষ্ঠিত ইসলমী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা অতীব পৃণ্যের কাজ। যাহারা সেই চেষ্টায় আত্মনিয়োগ করিবে, তাহাদের জন্য ইহকাল ও পরবঙ্গল সম্পর্কে বিশেষ সুসংবাদ রহিয়াছে। ঙ ৬৬৪ Ll Go ৪ 8 ০৮8 2 LEE নে শে ৰ" Ne FS wl SLE dl J JIU ০০7০৪ (sis) - ea de ১০৩৮৬ 4৯১ ule www.icsbook.info

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।