হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ১৭৩ তবে অধিক চুপচাপ থাকার অর্থ কখনো ইহা নয় যে, প্রয়োজনীয় কথাও বলিবে না ৷ বরং উহার অর্থ হইতেছে প্রয়োজন ছাড়া কথা না বলা এবং প্রয়োজনের অতিরিক্ত না বলা । আর ভাল ভাল কথা-- ছ্বীন-ইসলামের, কুরআন-হাদীসের কথা না বলাও উহার অর্থ নয়, এইকথা মনে রাখা আবশ্যক। অতঃপর অধিক না হাসিবার উপদেশ দিয়াছেন। কারণ স্বরূপ বলিয়াছেন, অধিক হাসিবার ফলে অন্তর মুর্দা হইয়া যায়, চেহারা বা মুখমণ্ডল জ্যোতিহীন ও শ্লান মসিলিপ্ত হইয়া পড়ে। অন্তর মুর্দা হওয়ার অর্থ অধিকতর গাফিলতি ও দায়িত্হীনতা দেখা দেওয়া এবং অনুভূতির বিলুপ্তি ঘটে । মনুষ্যত্বের পক্ষে ইহা এক প্রকারের মৃত্যুও বটে। আর এই গাফিলতির অন্ধকারই-_ মনকে মারে, ব্যক্তির মুখমগ্ডলকেও আচ্ছন্ন করিয়া ফেলে । অথচ ঈমানদার লোকদের মুখমণ্ডল সব সময়ই উজ্জ্বল ও জ্যোতির্ময় হইয়া থাকে । ইহার পর রাসূলে করীম (স) একটি সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ দান করিয়াছেন। তাহা হইতেছে, আল্লাহ্র ব্যাপারে কোন উৎপীড়কের উৎপীড়নকে ভয় না করা। ভয় মানুষের প্রকৃতিগত ব্যাপারে; তবে ইসলামের নির্দেশ এই যে, ভয় কেবলমাত্র আল্লাহকেই করিবে, তাহাকে ছাড়া আর কাহাকেও ভয় করিবে না। বস্তুত যে লোক আল্লাহ ছাড়া আর কাহাকেও ভয় করে না, সে হয় নির্ভীক, বীর, সাহসী। কিন্তু যে লোক আল্লাহ ছাড়া আরো অন্য শক্তি বা ব্যক্তিকে ভয় করে তাহার মত ভীতু লোক কেহ হইতে পারে না। সকল ক্ষেত্রে তাহার মস্তক নতই থাকিবে, উন্নত কোথাও হইতে পারিবে না। এই ধরনের ব্যক্তির চরিত্র বলিতে কিছুই থাকিতে পারে না৷ ফলে সে দুনিয়ার সামান্য ও নগণ্য জিনিসের সম্মুখে মস্তক ধুলায় লুটাইয়া চরমভাবে লাঞ্ছিত হইবে । এই ধরনের ব্যক্তির চরিত্র বলিতে কিছুই থাকিতে পারে না। লাঞ্ছনা আর অবমাননাই তাহার ললাট লিখন হইয়া পড়ে। আল্লাহ্‌র দ্বীন পালনের পথে যদি কেহ কোনরূপ বাধা দেয়, অত্যাচার নির্যাতন চালায়, তখন তাহা ভয় করিয়া দ্বীন পরিত্যাগ করিলে চরমভাবে এই লাঞ্চনাই তাহার ভাগ্যে ঘটে । কিন্তু কোন উত্ড়ীন আর কোন উৎপীড়ককে বিন্দুমাত্র ভয় না করিয়া যদি আল্লাহ্‌র দ্বীন পালন করে, তাহা হইলে সাহস হিম্মতের উজ্জ্বল জ্যোতি তাহার ললাট দেশকে মহিমামণ্ডিত করিয়া তোলে । পরিবেশের অবস্থায়ও মৌলিক পরিবর্তন আসে । এই প্রসঙ্গে রাসূলে করীম (স) সর্বশেষ যে কথাটি বলিয়াছেন, তাহা এই যে, তোমার নিজের দোষ ও ক্রটি-বিচ্যুতি সম্পর্কে তুমি নিজে যাহা জান, তাহা সংশোধন ও বিদূরণে তোমাকে এতদূর আত্মনিয়োগ করিতে হইবে যে, তুমি সেই চিন্তা ও ব্যস্ততারই কারণে অপর লোকের দোষ-ক্রুটি খুঁজিবার বা দেখিলেও তাহা লক্ষ্য করার মাত্রই অবসর পাইবে না। যখনই শয়তান তোমাকে অপর লোকের দোষ প্রচারে প্ররোচিত করিবে, তখনই তুমি নিজের দোষ-ক্রটির দিকে দৃষ্টিপাত করিবে । ফলে তোমার নিজের সংশোধনের দিকে অগ্রসর হইতে পারিবে আর অপরের দোষ প্রচারের গুনাহ হইতেও বাচিতে পারিবে । ভি PEI 519০8 HE 4] 1৮) IU IG ০১ i Aloe A bbs hs www.icsbook.info

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।