হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

A হাদীস শরীফ ব্যাখ্যা আলোচ্য হাদীসের প্রথম লক্ষ্যণীয় কথা এই যে, একজন সাহাবী রাসূলে করীমের নিকট নসীহত ও উপদেশ লাভ করিবার ইচ্ছা প্রকাশ করেন এবং নসীহত করিত বলেন। তিনি সংক্ষিপ্ত নসীহত করিলেন কিন্তু সংক্ষিপ্ত নসীহতে নসীহতপ্রার্থী সাহাবী মোটেই পরিতৃপ্ত হইতে ও ক্ষান্ত হইতে পারেন নাই। বরং বারবার নসীহত প্রার্থনা করিলেন, বারবার বেশি বেশি করিয়া নসীহত করিবার জন্য কাতর প্রার্থনা জানাইলেন। এই ঘটনা আমাদিগকে এই পথ-নির্দেশই দেয় যে, প্রত্যেক ঈমানদার ব্যক্তিরই কর্তব্য তাহার অপেক্ষা অধিক অভিজ্ঞ, অধিক জ্ঞানী ও মুত্তাকী ব্যক্তির নিকট হইতে বিভিন্ন সময় নসীহত শ্রবণ করা, তাহা কবুল ও পালন করা। বস্তুত কেবল আবৃযার গিফারী একাই নহেন, প্রায় সমস্ত সাহাবীই রাসূলের নিকট হইতে উপদেশ গ্রহণ করিতেন । সাধারণভাবেও শ্রবণ ও কবুল করিতেন এবং বিশেষভাবেও করিতেন। সমষ্টিগতভাবেও করিতেন এবং ব্যক্তিগতভাবেও তাহা করিতেন । ভাল চরিত্রবান হওয়ার অভিলাষী যাহারা, ইহা তাহাদের এক স্থায়ী স্বভাব। আলোচ্য হাদীসে নবী করীম (স) প্রথমত তাকওয়া অবলম্বনের উপদেশ দিয়াছেন। কেননা তাকওয়া মুমিন লোকদের সকল প্রকার কাজকে সুন্দর, সুষ্ঠু ও সাফল্যজনকভাবে সম্পন্ন করিবার সুযোগ করিয়া দেয়। কাজেই যে লোক তাকওয়া অবলম্বন করিবে তাহার সমগ্র জীবন আনুগত্যশীল ও আল্লাহ্‌র বিধান পালনকারী হইয়া উঠিবে। তাহার ভিতর ও বাহির এবং অন্তর ও বাহিরের জীবন সুসংগঠিত, সুনিয়ন্ত্রিত, শৃঙ্খলাবদ্ধ ও সৌন্দর্যমপ্তিত হইবে৷ তাহার জীবন হইবে সূদৃঢ় আদর্শবাদের উপর প্রতিষ্ঠিত এবং এক স্থায়ী নীতির অনুসারী । তাহার পর কুরআন তিলাওয়াত ও আল্লাহ্র যিকর করার উপদেশ দিয়াছেন। এই প্রসঙ্গে তিনি বলিয়াছেন যে, ইহা করিলে তাহার ফলে উর্ধতম জগতেও তাহার কথা আলোচিত হইবে ৷ আল্লাহ্‌ তা“আলা বলিয়াছেন 8744১ :৮+% ১3 _তোমরা আমাকে স্মরণ কর, তাহা হইলে আমিও তোমাদের স্মরণ করিব” ৷ অপর এক হাদীসে বলা হইয়াছে £ “কোন বান্দা যখন এই দুনিয়ায় আল্লাহ্‌র স্মরণ করে, তখন আল্লাহ তা'আলা তাহার নিকটবর্তী ফেরেশতাদের মধ্যে তাহার স্মরণ ও আলোচনা করেন ।” কুরআন তিলাওয়াত ও আল্লাহ্‌র স্মরণ করার আর একটা বরকত হইতেছে উহার ফলে এই দুনিয়ায় একটি নূর লাভ। যিকর ও তিলাওয়াতের নূর মূলত ব্যক্তির অন্তর্লোকেই প্রক্ষুটিত হয়; কিন্তু উহার স্ফুরণ ঘটে ব্যক্তির সমগ্র ব্যবহারিক জীবন পরিব্যাপ্ত করিয়া । অতঃপর অধিক সময় চুপ করিয়া থাকিবার ও কথা কম বলিবার উপদেশ দিয়াছেন। ওয়াসওয়াসা হইতে নিজেকে রক্ষা করা সম্ভবপর এবং দ্বীন পালনের ব্যাপারে ইহা হইতে বড়ই সাহায্য ও সহযোগিতা পাওয়া যায়। বস্তুত যে লোক অধিক মাত্রায় কথা বলিতে অভ্যস্ত, চুপ থাকা যাহার স্বভাব বিরোধী, তাহার পক্ষে কোন মুহূর্তে শয়তানের ফেরেবে পড়া এবং দ্বীন পালনের দায়িত্ব ভুলিয়া যাওয়া অসম্ভব বা কঠিন কিছুই নয়। শাণিত তরবারির মতো অধিক চালু রসনার মারফতে শয়তান মানুষকে যত বিভ্রান্তিকর ও অনিষ্ঠকর কাজের মধ্যে ফেলিতে পারে তত আর কোন সূত্রে পারে না। মিথ্যা কথা বলা, গীবত করা, পরের উপর মিথ্যা দোষারোপ করা, গালাগাল করা, পরস্পরের নিকট পরস্পরের বিরুদ্ধে মিথ্যা কথা লাগাইয়া শত্রুতার সৃষ্টি করা প্রভৃতি বড় বড় গুনাহ এই চুপ না থাকার কারণেই হইয়া থাকে । আর যে লোক অধিক চুপচাপ থাকিতে অভ্যস্ত, তাহার দ্বারা এই ধরনের অপরাধ কম হওয়াই সম্ভব । www.icsbook.info

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।