হাদীস শরীফ ১৭১ নৈতিক চরিত্র গঠনের উপায় 01০১4৮০০০৫5 8 এ 1৮75 ০15 15505 ০০১১ 05 AF UA 0:54 080 এ এ ৫০০৮ 0৩ el এ। 0৮০5 24303 ৮5418570005 LG 4101 85 DISD ULL IG ০ LU NE LL IG TED NSO 7247 02100 SAMA Dib UNA ১5 GIS 0৩ ৮০১ ১ ০৪৪) ০৯৭ পি 5 ০ | ০৮: 4৩ 4০০৮ | )-০:৮7 NEDSS UBS ING SEL LS (9431 ৮৯০ G4) - 4০১০০ ০০৩ ০৪ এল হযরত আবৃযর গিফারী (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন £ আমি একদিন রাসূলে করীমের খেদমতে হাজির হইলাম । অতঃপর (হযরত আবৃযর, নতুবা তাহার নিকট হইতে হাদীসের শেষের দিকের কোন বর্ণনাকারী) একটি দীর্ঘ হাদীস বর্ণনা করেন (এই হাদীস এখানে বর্ণনা করা হয় নাই)। এই প্রসঙ্গে হযরত আবৃযর বলিলেন, আমি বলিলাম ৪ হে আল্লাহ্র রাসূল, আমাকে নসীহত করুন। নবী করীম (স) বলিলেন, আমি তোমাকে নসীহত করিতেছি $ তুমি আল্লাহ্র তাকওয়া অবলম্বন কর। কেননা ইহা তোমার সমস্ত কাজকে সুন্দর-সুষ্ঠু ও সৌন্দর্যমন্তিত করিয়া দিবে । আবৃযর বলেন £ আমি আরো নসীহত করিতে বলিলাম । তখন তিনি বলিলেন £ তুমি কুরআন মজীদ তিলাওয়াত করিও এবং আল্লাহকে সব সময়েই স্মরণে রাখিবে। কেননা এই তিলাওয়াত ও আল্লাহ্র স্মরণের ফলেই আকাশ রাজ্যে তোমাদের উল্লেখ করা. হইবে এবং এই জমিনেও তাহা তোমার ‘নূর’ স্বরূপ হইবে। আবৃযর আবার বলিলেন $ হে রাসূল! আমাকে আরো নসীহত করুন। তিনি বলিলেন ঃ বেশির ভাগ চুপচাপ থাকা ও যথাসন্তব কম কথা বলার অভ্যাস কর। কেননা, এই অভ্যাস শয়তান বিতাড়নের কারণ হইবে এবং দ্বীনের ব্যাপারে ইহা তোমার সাহায্যকারী হইবে। আবৃযার বলেন, আমি বলিলাম £ আমাকে আরো কিছু নসীহত করুন। বলিলেন, বেশি হাসিও না, কেননা ইহা অন্তরকে হত্যা করে এবং মুখমণ্ডলের জ্যোতি ইহার কারণে বিলীন হইয়া যায়। আমি বলিলাম £ হযরত, আমাকে আরো উপদেশ দিন। তিনি বলিলেন $ সব সময়ই সত্য কথা ও হক কথা বলিও-_ লোকদের পক্ষে তাহা যতই দুঃসহ ও তিক্ত হউক না কেন। বলিলাম, আমাকে আরো নসীহত করুন। তিনি বলিলেন £ আল্লাহ্র ব্যাপারে কোন উৎগীড়কের উৎপীড়নকে আদৌ ভয় করিও না। আমি বলিলাম £ আমাকে আরো নসীহত করুন! তিনি বলিলেন £ তোমার নিজের সম্পর্কে তুমি যাহা জান, তাহা যেন তোমাকে অপর লোকদের দোষক্রটি সন্ধ্যানের কাজ হইতে বিরত রাখে। -- বায়হাকী, শুআবিল ঈমান www.icsbook.info
— Page 171 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.