টি হাদীস শরীফ কোন মানুষের প্রতি অকারণ ঘৃণা পোষণ না করাই ইসলামের নির্দেশ । শুধু তাহাই নয়, আল্লাহ্র রহমত, দয়া ও অনুগ্রহ পাওয়াও ইহারই উপর নির্ভরশীল বস্তুত যে লোক আল্লাহ্র রহমতের প্রত্যাশী সাধারণভাবে ও নির্বিশেষে সমস্ত মানুষের প্রতি দয়া, অনুগ্রহ করা তাহার কর্তব্য । মানুষের নিকট দয়া-অনুগ্রহ লাভ করার অধিকার সকল শ্রেণীর সকল মানুষের ন্যায়সঙ্গত অধিকার, তাহাতে সন্দেহ নাই। তবে ক্ষেত্র বিশেষ দয়া-অনুগ্রহের রূপ স্বতন্ত্র ও অন্য নিরপেক্ষ হইতে বাধ্য । কাফির, ফাসিক ব্যক্তির প্রতিও দয়া-অনুশ্বহ পোষণ করিতে হইবে । কিন্তু তাহার রূপ হইবে এই যে, এই দয়া-অনুগ্রহের দ্বারাই তাহাদিগকে কুফর ও ফিসক ফুজুরী হইতে বিরত রাখিতে চেষ্টা করিতে হইবে। তাহারা যে কঠিন পাপের মধ্যে নিমজ্জিত এবং তাহার পরিণতি যে অত্যন্ত মারাত্মক, এই কথা অন্তর দিয়া বুঝিতে ও তাহাদিগকে সে সম্পর্কে সাবধান করিতে হইবে । এতদ্তীত বৈষয়িকতার দিক দিয়া কোন প্রকার দুঃখ-কষ্ট দেখা দিলেও তাহাদিগকে যথাসম্ভব তাহা হইতে রক্ষা করিতে হইবে । ইহা যেমন মানবীয় চরিত্রের একটা গুরুত্বপূর্ণ দিক, তেমনি ইসলামী চরিত্রের দিক দিয়াও বিশেষ গুরুত্বপূর্ণ lO? 25118 486100৮7200 03 ০০ LIS HLA ১৮1 ১ ৮5৮ ৮৮ ৮০০ ৮৮ ৮1৮১? উঠে লি (ser) ৯1৮15551791 SE an হযরত হুযায়ফা (রা) হইতে বর্ণিত হইয়াছে, রাসূলে করীম (স) বলিয়াছেন £ তোমরা অপরকে দেখিয়া কাজ করিতে অভ্যস্ত হইও না-- এভাবে যে, তোমরা বলিবে £ঃ অপর লোক ভাল কাজ ও ভাল ব্যবহার করিলে আমরাও ভাল কাজ, ভাল ব্যবহার করিব, অপর লোক যদি জুলুমের নীতি গ্রহণ করে, তবে আমরাও জুলুম করিতে শুরু করিব । বরং তোমরা নিজেদের মনকে এই দিক দিয়া দৃঢ় ও শক্ত করিয়া লও যে, অপর লোকেরা যদি অনুগ্রহ ও ভাল ব্যবহার করে তবে তোমরাও তাহা করিবে, আর অপর লোকেরা খারাপ ব্যবহার বা জুলুম করিলে তোমরা জুলুম ও খারাপ কাজ কখনো করিবে না। _ তিরমিযী ব্যাখ্যা সাধারণ লোকদের প্রতি দয়া-অনুগ্রহ করা মানুষ হিসেবেই কর্তব্য । এই ব্যাপারে সাধারণভাবে কোন শর্ত আরোপ করা যায় না। দুনিয়ার লোকেরা পারস্পরিক দয়া-অনুগ্রহ ও ভাল ব্যবহার করুক আর নাই করুক-- ইনসাফ করুক কিংবা জুলুম, উভয় অবস্থায় ইহসান লোকদের একমাত্র কর্তব্য । শুধু তাহাই নয়, এইরূপ ব্যবহার তাহাদের প্রতিও করিতে হইবে, যাহারা ইহসানমূলক ব্যবহার করে না, ইনসাফ করে না, বরং জুলুম করে । মুমিনদের পক্ষে এইরূপ শর্ত আরোপ করাও ঠিক নয় যে, তোমরা আমাদের প্রতি ভাল ব্যবহার করিলে আমরাও তোমাদের প্রতি ভাল ব্যবহার করিব । পরিবেশের অবস্থা যাহাই হউক না কেন, সর্বাবস্থায় লোকদের প্রতি দয়া-অনুগ্রহ প্রদর্শন, ভাল ব্যবহার ও ইনসাফ করাই ইসলামের নির্দেশ । এই নির্দেশ পালন করা যে মুমিন মাত্রেরই কর্তব্য, তেমনি ইহা দৃঢ় নৈতিক চরিত্রের পরিচায়ক । www.icsbook.info
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।