হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ i একান্তভাবে. সোপর্দ করিয়া দেওয়াই হইতেছে ইসলাম । এই ইসলাম কবুল করিলে ব্যক্তির জান-প্রাণ ও ধনমাল সবকিছুই আল্লাহ্‌র মর্জির অধীন করিয়া দিতে হয়। হযরত ইবরাহীম (আ)-কে এই ইসলামই কবুল করিতে বলা হইয়াছিল। উত্তরে তিনি বলিয়াছিলেন £ 89828551515 আমি নিজেকে সমগ্র জাহানের মালিক, প্রভু আল্লাহ্‌র নিকট সম্পূর্ণ সোপর্দ করিয়া দুই, ঈমানঃ ‘ঈমান’ শব্দের মূল অর্থ কাহারও প্রতি আস্থা স্থাপন করিয়া তাহার কোন কথাকে সত্য বলিয়া মানিয়া লওয়া। দ্বীন-ইসলামের নিজস্ব পরিভাষা অনুযায়ী “ঈমান' অর্থঃ আল্লাহ্‌র রাসূল আমাদের ইন্দ্রিয়াতীত নিগুঢ় সত্য সম্পর্কে যাহা কিছু বর্ণনা করিয়াছে এবং আল্লাহ্‌র নিকট হইতে যে জ্ঞান ও হেদায়েতের বাণী বিশ্ববাসীর নিকট পেশ করিয়াছেন তাহা সরই সত্য বলিয়া বিশ্বাস করা ও সর্বতোভাবে কবুল করা। বস্তুত শরীয়ত অনুযায়ী ঈমানের প্রকৃত সম্পর্ক হইতেছে সেই সব অদৃশ্য বিষয়ের সহিত যাহা আমরা আমাদের ইন্দ্রিয় বা অন্য যন্ত্র দ্বারা প্রত্যক্ষ করিতে পারি না। এইসব দিক দিয়া নবীর প্রচারিত একটি কথারও অবিশ্বাস বা অমান্য করাকেই বলা হয় ‘কুফর’ । ফেরেশতাদের প্রতি ঈমান-এর অর্থ ফেরেশতাকে আল্লাহ্‌র সৃষ্ট এক স্বতন্ত্র সত্তা হিসাবে বিশ্বাস করা । ফেরেশতাগণ আল্লাহ্র নাফরমানী করিতে পারেন না । তাহারা আল্লাহ্‌র নির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য যথাযথরূপে পালন করিতে প্রতিনিয়ত নিয়োজিত থাকেন। আল্লাহ্র কিতাবসমূহের প্রতি ঈমান আনার অর্থ £ নিঃসন্দেহে এই কথা বিশ্বাস করা যে, আল্লাহ মানুষের জন্য বিভিন্ন সময়ে জীবন বিধান নাধিল করিয়াছেন। তন্মধ্যে সর্বশেষ বিধান হইতেছে কুরআন মজীদ । এই কুরআন একাধারে পূর্ববর্তী যাবতীয় আসমানী গ্রন্থের সত্যতা প্রমাণ করে এবং উহাদের জরুরী ও গুরুত্বপূর্ণ শাশ্বত বিষয়সমূহ নৃতনভাবে জগতের সম্মুখে পেশ করে। পূর্ববর্তী সমস্ত গ্রন্থ বিকৃত ও বিনষ্ট হইয়াছে, কিন্তু আল্লাহ্‌র এই সর্বশেষ গ্রন্থ চিরসত্য হিসাবে অক্ষয় ও অবিকৃত হইয়া শেষ দিন পর্যন্ত মওজুদ থাকিবে । আল্লাহ্‌র রাসূলগণের প্রতি ঈমানের অর্থ, এ সত্যকে মন-প্রাণ দিয়া বিশ্বাস করা যে, আল্লাহ তা'আলা বিশ্ব মানবের নেতৃত্ব প্রদান ও মুক্তির পথে পরিচালনের উদ্দেশ্যে বিভিন্ন সময় ও বিভিন্ন স্থানে বহু নবী ও রাসূল প্রেরণ করিয়াছেন। তাহারা আল্লাহ্‌র দেওয়া বিধান অনুযায়ী পূর্ণ দায়িত্ব ও আমানতদারী সহকারে জনসংগঠনের কাজ করিয়াছেন। সেই সঙ্গে এই কথাও নিঃসন্দেহে বিশ্বাস করিতে হইবে যে, হযরত মুহাম্মাদ (স) আল্লাহ্র সর্বশেষ প্রেরিত নবী ও রাসূল। তাহার পর আর কোন নবী বা রাসূল-ই এই দুনিয়ায় আসিবেন না। অতএব ইহার পর সমগ্র মানুষের মুক্তি ও সার্বিক কল্যাণ লাভ একমাত্র সর্বশেষ নবীর অনুসরণের উপরই নির্ভরশীল । পরকালের প্রতি ঈমানের অর্থ এই অকাট্য সত্যকে নিঃসন্দেহে বিশ্বাস করা যে, এই বিশ্বভুবন একদিন না একদিন ধ্বংস হইয়া যাইবে এবং অতঃপর আল্লাহ তা'আলা তাহার বিশেষ শক্তি ও ক্ষমতার বলে এক নূতন জগত সৃষ্টি করিবেন এবং সমগ্র মৃত মানবকে পুনজীঁবিত করিবেন ও দুনিয়ার জীবনে যে যেরূপ কাজ করিয়াছে তদনুযায়ী প্রত্যেককে শাস্তি কিংবা পুরস্কার দান করিবেন। --3/৩ www.icsbook.info

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।