হাদীস শরীফ ১৬৯ ঈমানদারই হউক না কেন, তাহার পক্ষে বড় বড় (কবীরা) গুনাহতে লিপ্ত হওয়া খুব সহজ হইয়া পড়ে। প্রসিদ্ধ মনীষী হাফেয ইবনে কায়্যিম লিখিয়াছেন £ গুনাহ কত ছোট সেদিকে খেয়াল দিও না বরং উহার মাধ্যমে যে আল্লাহ্র নাফরমানী করার দুঃসাহস করিতেছ, সেই আল্লাহ্র বিরাটত ও মহানতৃকেই সম্মুখে রাখিয়া তাহা হইতে দূরে সরিয়া থাক। তাহা হইলে কোন ক্ষুদ্রাতিক্ষুদ্র গুনাহও বরদাস্ত করার যোগ্য হইবে না। বস্তুত বিচার দিনের কঠিন কঠোর সাংঘাতিক রূপ যদি কোন ঈমানদারের মনে জাগ্রত থাকে তবে সে কোন ক্ষুদ্র গুনাহও ইচ্ছা করিয়া করিতে উদ্যত হইতে পারে না। এ 77577 ৪০০৮০. (৮) Lh) তিনি বড় বড় গুনাহ হইতে তোমরা বিরত থাকিলে ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবেন এবং সম্মানজনক স্থানে তোমাদের দাখিল করিবেন। কিন্তু ইহার সহিত আলোচ্য হাদীসের কোন বিরোধ নাই । কেননা আয়াতটিতে প্রধানত আল্লাহর মাফ করিয়া দেওয়ার কথা বলা হইয়াছে । আর আল্লাহ মাফ করিলে তো বড় বড় গুনাহও মাফ করিতে পারেন । কিন্তু আসল ব্যাপার এই যে, ছোট ছোট গুনাহ দুঃসাহসিকতা, নিতীকিতা ও বেপরোয়াভাবে করিলে তাহা আর ছোট গুনাহ থাকে না! তখন তাহা বড় গুনাহে পরিণত হয় । আকার-আকৃতিতে আর বাহ্য দৃষ্টিতে তাহা ছোট গুনাহ হইলেও প্রকৃতপক্ষে তাহা বারবার ও দুঃসাহসিকতা সহকারে করার কারণে বড় গুনাহ বলিয়াই গণ্য হইবে । আর আলোচ্য আয়াতে এই ছোট ছোট গুনাহ বারবার করিতে ও তাহাতে অভ্যস্ত হইতেই নিষেধ করা হইয়াছে । একজন মুমিনের ঈমানদার হিসাবে টিকিয়া থাকা, ইসলামী জীবন ব্যবস্থার অটল অনুসারী হইয়া থাকার জন্য ছোট ছোট গুনাহ পরিহার করিয়া চলাও একান্তই আবশ্যক। সাধারণ লোকদের প্রতি দয়া-অনুখহ ০4210 ০৮ IRE 400১5 03 IG ০০4৭।০০০৫৮৮৪১০ (০১ 1৬০৬৪) - wl হযরত জরীর ইবনে আবদুল্লাহ হইতে বর্ণিত হইয়াছে, রাসূলে করীম (স) বলিয়াছেন £ যে লোক সাধারণ মানুষের প্রতি দয়া-অনুগ্ুহ বোধ করে না, তাহার প্রতি আল্লাহ তা“আলাও একবিন্দু রহম করেন না। _ বুখারী, মুসলিম ব্যাখ্যা হাদীসের শব্দ | সাধারণ অর্থে ব্যবহৃত হইয়াছে এবং নির্বিশেষে সাধারণ মানুষই বুঝান হইয়াছে। ঈমানদার, কাফির, পরহেযগার ও ফাসিক-_ সব মানুষই ইহার অন্তর্ভুক্ত এবং সাধারণভাবে সকল মানুষের প্রতি দয়া অনুগ্হপূর্ব ব্যবহার করার তাগিদ করা হইয়াছে এই হাদীসে । সাধারণ মানুষের প্রতি দয়া-অনুগ্রহ পোষণ ইসলামের মৌলিক শিক্ষার অন্তর্ভুক্ত এবং ১828, www.icsbook.info
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।