টি হাদীস শরীফ ইসলামী নৈতিকতার ভিত্তি ৮০০৮৫৮০5805 059৩ GS is ৪ 5০ প টে ৫. গার bs fy (34) ৮৪ 075০5 3০০0 > ০৮০০০) আতিয়া সা'দী হইতে বর্ণিত হইয়াছে, নবী করীম (স) ইরশাদ করিয়াছেন $ বান্দা মুত্তাকী লোকদের মধ্যে ততক্ষণ পর্যন্ত সামিল হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত সে কোন দোষের কাজে লিপ্ত হইয়া পড়ার আশংকায় সেই সব জিনিসও ত্যাগ না করিবে, যাহাতে বাহ্যত কোনই দোষ নাই। -_ তিরমিযী ব্যাখ্যা তাকওয়ার প্রাথমিক স্তর হইতেছে আল্লাহ্র সুস্পষ্টভাবে নিষিদ্ধ জিনিস হইতে বিরত থাকা । ইহা প্রত্যেক ঈমানদার ব্যক্তিকেই রক্ষা করিতে হয়, অন্যথায় তাহার ঈমান আছে বলিয়া প্রমাণ পাওয়া যায় না। কিন্তু ইহার দ্বিতীয় স্তরে এমন অনেক জিনিসই ত্যাগ করিতে হয়, যাহা সুস্পষ্টরূপে হারাম বা নিষিদ্ধ না হইলেও মুত্তাকী লোকদের পক্ষে সেই জিনিস শোভা পায় না। কেননা এ জিনিস অনেক জায়েয কাজও হারাম কাজের কারণ ও উদ্ভাবক হইয়া থাকে । সেই জন্য প্রথম কাজ জায়েয হইলেও উহার পরবর্তী কাজ যেহেতু হারাম, সেই জন্য এ জায়েয কাজ হইতেও দূরে থাকাই মুত্তাকী লোকদের কর্তব্য । আলোচ্য হাদীসে তাহাই বলা হইয়াছে এবং ইসলামী নৈতিকতার ইহাই হইতেছে বুনিয়াদ। তাকওয়ামূলক জীবনধারা ১০০৮০৭০০৫০০ ০2550০50886 40৮০ Hm LSE ts (axle onl) - WL De হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত হইয়াছে, রাসূলে করীম (স) ইরশাদ করিয়াছেন £ হে আয়েশা! ছোট ছোট ও নগণ্য গুনাহ হইতেও দূরে সরিয়া থাকা বাঞ্ছনীয় । কেননা, সেই সব সম্পর্কেও আল্লাহ্র দরবারে জিজ্ঞাসাবাদ করা হইবে। _ ইবনে মাজাহ ব্যাখ্যা ছোট ছোট ও নগণ্য গুনাহসমূহ অবজ্ঞা করার-- উহার বিন্দুমাত্র পরোয়া না করার একটা ভাবধারা মুসলমানদের মধ্যে সাধারণভাবে পরিলক্ষিত হয়, “ইহা তো সামান্য ব্যাপার-_ ইহাতে আর কি হইবে” ভাবখানা যেন এইরূপ । কিন্তু একটু গভীরভাবে তলাইয়া দেখিলে সুম্পষ্টরূপে বুঝিতে পারা যাইবে যে, এইরূপ মনোভাব কোনক্রমেই ভাল নয় । এই বেপরোয়া ভাব ঈমানদার লোকের পক্ষে বড়ই মারাত্মক! কেননা কবীরা গুনাহ যেমন মুসলমানকে জাহান্নামের বিপদে নিক্ষেপ করে, ছোট ছোট গুনাহের ব্যাপারটি তদপেক্ষা কিছুমাত্র সামান্য নহে। ছোট গুনাহ ছোটই বটে; কিন্তু তাহাই যদি বারবার করা হয়, তবে তাহা স্তুপীকৃত হইয়া পড়ে । তখন তাহা কবীরা গুনাহ অপেক্ষা অধিক মারাত্মক হইয়া পড়িতে পারে। দ্বিতীয়ত, ছোট ছোট গুনাহ করিতে করিতে মানুষ গুনাহের কাজে অভ্যস্ত হইয়া পড়ে । আর গুনাহের কাজে অভ্যস্ত হইলে গুনাহের প্রতি কোন ঘৃণাই থাকে না। গুনাহ হইতে বাচিয়া থাকার কোন প্রবণতাই আর অবশিষ্ট থাকে না। আর এই অবস্থা যাহার হয় সে যতবড় www.icsbook.info
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।