হাদীস শরীফ ১৬৭ ন্যায়-অন্যায় যাচাই করা একটা মনস্তাত্বিক প্রক্রিয়া । কিন্তু ইহার অর্থ নিরংকুশভাবে ইহা নহে যে, মন যাহা ভাল বলিবে তাহাকেই ভাল আর মন যাহাকে মন্দ বলিবে তাহাকেই চূড়ান্তভাবে মন্দ বলিয়া মনে করিতে হইবে । রাসূলে করীম (স)-এর এই কথাটি বিশেষভাবে প্রকৃত ঈমানদার লোকদের সম্বন্ধে এবং সে সম্বন্ধে কথাটি বাস্তবিকই অকাট্য । ‘দর্পণে সবকিছুই প্রতিফলিত হয়, কথাটি যেমন সাধারণ সত্য তেমনি সাধারণ সত্য ইহাও যে, মলিন মরিচা ধরা দর্পণে হয় আদৌ কিছুই প্রতিফলিত হয় না আর হইলেও তাহা বিকত রূপ পেশ করে । মনের অন্তর সম্পর্কেও এ কথাটি একান্তই সত্য । কোন কাজকে লোকদের হইতে গোপন করা হইলে ব্যক্তির মন-মগজের উপর উহার এক তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং সেই প্রতিক্রিয়ার ফলে মন সব সময়ই অপরাধী ও অপরাধবোধে ভারাক্রান্ত হইয়া থাকে ৷ ফলে তাহার মনের অপমৃত্যু ঘটিতে বাধ্য। অপরাধবোধের এই মারাত্মক প্রতিক্রিয়া হইতে মন-মগজকে রক্ষা করিতে হইলে উক্ত ধরনের কাজ আদৌ কাহারো করা উচিত নহে। ইসলামী নৈতিক চরিত্রের বৈশিষ্ট্য ০০৪১ ১৮০0 011৮5 BE এ) 0৮০ ০৮১০৩ ০ HSE (১০১৮) - dl silos JS 22১০ হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন, নবী করীম (স) কে আমি বলিতে শুনিয়াছি যে, নিশ্চয় মুমিন ব্যক্তি তাহার উত্তম চরিত্রের সাহায্যে সেই সব লোকদের ন্যায় সম্মান ও মর্যাদা লাভ করিতে পারে, যাহারা সারা রত্রি ধরিয়া নফল নামায পড়ে এবং দিনের বেলা সব সময়ই রোযা থাকে। _ আবু দাউদ ব্যাখ্যা আল্লাহ্র বান্দাদের মধ্যে যে লোক ঈমান ও আকিদা-বিশ্বাস এবং আমল ও বাস্তব জীবন যাপনের দিক দিয়া খাঁটি মুমিন হইবে আর সেই সঙ্গে তাহার চরিত্রও হইবে উন্নত পবিত্র ও মধুর, সে যদি সারারাত্র জাগ্রত থাকিয়া নফল নামায না-ও পড়ে আর সে যদি প্রত্যেক দিন রোযা না-ও রাখে তুবও তাহার মর্যাদা কিছুমাত্র কম হইবে না। বরং তাহার পবিত্র চরিত্রের বলেই সে সেইসব নফল ইবাদতকারীদের সমান সম্মান ও মর্যাদা আল্লাহ্র নিকট পাইতে পারিবে । অন্য কথায় ঈমানের পর একজন বান্দার প্রথমকাজ হইতেছে ইসলামের বুনিয়াদী হুকুম-আহকাম পালন করা এবং উহার সাহায্যে নিজের চরিত্রকে পবিত্র ও উন্নত করিতে চেষ্টা করা। উহা করিতে পারিলেই সে আল্লাহ্র প্রিয় ও সম্মানীয় বান্দা বলিয়া গণ্য হইতে পারে । সে যদি নফলের পর নফল ইবাদতে রাতদিন অতিবাহিত নাও করে তবুও তাহার কোন ক্ষতি-লোকসান হওয়ার আশংকা নাই৷ অর্থাৎ ইসলামে নফল ইবাদত অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ এবং বেশি সওয়াবের কাজ হইতেছে চরিত্রকে পবিত্র এবং উন্নত করা । যাহার চরিত্র পবিত্র এবং উত্তম নয়, তাহার হাজার হাজার পরিমাণ নফল ইবাদত তাহার জীবনে ইহকালে কিংবা পরকালে-- কোথাও বিশেষ কোন কল্যাণ বহন করিয়া আনিতে পারিবে না । ধার্মিক লোকদের মধ্যে বর্তমানে খুব বেশি পরিমাণে নফল ইবাদত করার প্রবণতা দেখা যায়, কিন্তু তাহার পূর্বে বা সেই সঙ্গে চরিত্রকে উন্নত করার দিকে আদৌ কোন লক্ষ্য দেওয়া হয় না। ইহা কোনক্রমেই বাঞ্ছনীয় হইতে পারে না। www.icsbook.info
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।