১৬৬ হাদীস শরীফ ৮39 ll AEDT ৮৮9 aii ml - AE UE HEH Io ০৪৩৬ ০০35 SIMS NOG নাওয়াস ইবনে সাময়ান আনসারী (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন £ হযরত রাসূলে করীম (স)-কে আমি একদা “বির” ও “ইসম' সম্পর্কে জিজ্ঞাসা করিলাম ৷ উত্তরে তিনি বলিলেন, “বির্* হইতেছে উত্তম চরিত্র আর “ইসম' তাহা যাহা তোমার মনে কুণ্ঠা জাগায় এবং লোকেরা তাহা জানিতে পারুক ইহা তুমি পছন্দ কর না। = মুসলিম ব্যাখ্যা ‘বির’ আর ‘ইসঁম' বলিতে কি বুঝায়, এই সম্পর্কে এক প্রশ্নের জওয়াবই হইতেছে এই হাদীসের মূল কথা ৷ শব্দ দুইটি যেমন কুরআন মজীদে ব্যবহৃত হইয়াছে, তেমনি ইসলামী বিধান মুতাবিক জীবনে এই বিরর ও ইসম-এর প্রশ্ন মুমিন ব্যক্তির পদে পদেই দেখা দেয়। এই উভয়বিধ কারণে শব্দ দুইটি ব্যাখ্যাসাপেক্ষ এবং ঈমানদার লোকদের মনেও এই সম্পর্কে যথেষ্ট ধারণা থাকা আবশ্যক । এই প্রেক্ষিতে হাদীসের উক্ত প্রশ্ন-উত্তর আমাদের জন্য গুরুত্বপূর্ণ ৷ প্রথম শব্দের ব্যাখ্যা হিসাবে রাসূলে করীম (স) সুস্পষ্ট বলিলেন যে, উত্তম চরিত্রই হইতেছে বিরর । আর “বির্' বলিতে বুঝায় লোকদের ভাল করা, লোকদের সহিত ভাল সম্পর্ক স্থাপন এবং আত্মীয়-স্বাজনের হক আদায় করা। ইহার আর একটি অর্থ হইতেছে ৮) নম্রতা, অনুগ্রহ, সৎ-সংসর্গ ও আনুগত্য । এইসব বিষয়েরই ব্যাপক নাম হইতেছে ০৯ ১.» উত্তম চরিত্র। দ্বিতীয় শব্দের ব্যাখ্যায় রাসূলে করীম (স) বিশেষ কোন গুণের বা চরিত্রহীনতার বিশেষ কোন দিকের উল্লেখ না করিয়া একটা সুস্পষ্ট মানদন্ড পেশ করিয়াছেন, যাহার ভিত্তিতে প্রত্যেকটি মানুষ বিচার করিতে পারে কোন্টি অন্যায় ও চরিত্রহীনতার কাজ। “ইসম' শব্দের আসল অর্থ গুনাহ , পাপের কাজ, অন্যায় ও নাজায়েয কাজ । আর এখানে এমন সব কাজকেই “ইসম' বলা হইয়াছে, যাহা ব্যক্তিমনে কুণ্ঠা জাগায়, যে কাজ সম্মুখে আসিলে ব্যক্তির অন্তর ইতস্তত করিতে শুরু করে, তাহা করিবে কি করিবে না ঠিক করা কঠিন হইয়া পড়ে । অন্তত যে কাজ মানুষ অকুষ্ঠিত চিত্তে করিতে পারে না, মনে সন্দেহ থাকিয়াই যায়__ যে কাজের ব্যাপারে মানুষের মনের অবস্থা এইরূপ, মনে করিতে হইবে সে কাজ ঠিক নহে এবং সে কাজ করা অনুচিত ‘ইসম' যাচাই করার জন্য প্রদত্ত মানদণ্ডের ইহা প্রথম অংশ । ইহার দ্বিতীয় অংশ হইতেছে কোন কাজ সম্পর্কে মনে চোর চোর ভাব জাগা অর্থাৎ একটি কাজ ভাল নয় বলিয়াই কেহ তাহা অতি সংগোপনে করিতেছে, সে কাজ সম্পর্কে অপর লোকেরা যেন কিছু জানিত না পারে এমন একটি চোরা সতর্কতামূলক তৎপরতা সে সব সময়ই রক্ষা করিয়া চলে। যে কাজ অপরে জানিলে লজ্জার কারণ হয়, তাহা অপরের নিকট হইতে গোপন রাখিতে চেষ্টা করাই এই তৎপরতার উদ্দেশ্য এবং এ ধরনের কাজই গুনাহ বলিয়া নবী করীম (স) উল্লেখ করিয়াছেন । বস্তুত ইহা পাপ-পূর্ণ নির্ধারণের জন্য একটি মনস্তাত্বিক পরিমাপ দণ্ড। ইহার সাহায্যে প্রত্যেকটি মানুষই সকল প্রকার অন্যায় ও পাপ কাজ হইতে বিরত থাকিতে এবং সকল প্রকার ন্যায় ও ভাল কাজে লিপ্ত হইতে পারে। এখানে মন ও অন্তরকে একটি স্বচ্ছ দর্পনের ন্যায় মনে করা হইয়াছে। দর্পণে যেমন ভালমন্দ সবকিছুই প্রতিফলিত হয় এবং দর্পণের সাহায্যে যেমন নিজের মুখমণ্ডলকে ময়লামুক্ত করা সম্ভব, ঠিক তেমনি মনের পটে প্রতিফলনের সাহায্যে ভাল-মন্দ www.icsbook.info
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।