হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ১৬৫ বিবৃত হইতে পারে এবং একদিকে নিজের জীবনে তাহা পালন করিয়া দেখাইতে ও অপরদিকে তদনুযায়ী একটি পূর্ণাঙ্গ সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাও গড়িয়া তুলিত পারে । বন্তৃত-এমন ব্যক্তিত্ব মানুষের গোটা ইতিহাসে একবার মাত্র পরিদৃষ্ট হয় এবং তাহা হইতেছে বিশ্বনবী হযরত মুহাম্মাদের ব্যক্তিত্ব ৷ তিনি তাহার তেইশ বৎসরের নবুয়্যতী জীবনে মানব জীবনের সমগ্র দিক ও ক্ষেত্রের জন্য নৈতিক চরিত্রের অপূর্ব ও উজ্জ্বল নিদর্শন সংস্থাপন করিয়াছেন । এই ব্যাপারে কোন একটি দিকেও একবিন্দু অসম্পূর্ণতা বা ক্রুটি-বিচ্যুতি থাকিয়া যাইতে পারে না । আর বস্তুত এই উদ্দেশ্যেই বিশ্বনবী হযরত মুহাম্মাদ (স) দুনিয়ায় তশরীফ আনিয়াছিলেন এবং এই কাজকে পূর্ণতার চরম উন্নত স্তরে পৌছাইয়া দিয়াই তিনি দুনিয়া হইতে বিদায় লইয়াছেন। নবী করীম (স) নিজেই ঘোষণা করিয়াছেন যে, এই নৈতিক চরিত্র মাহাত্ম্যের পূর্ণতা বিধানের উদ্দেশ্যেই তিনি দুনিয়ায় প্রেরিত হইয়াছিলেন। ইহা হইতে সুস্পষ্টরূপে প্রমাণিত হয় যে, ইহা তাহার জীবনের কোন আনুসঙ্গিক কাজ নহে বরং ইহাই হইতেছে তাহার নবুয়্যতের মূল লক্ষ্য। বস্তুত দ্বীন-ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার জন্য তিনি যত কাজই করিয়াছেন, যত কষ্ট ও ত্যাগ স্বীকারই করিয়াছেন, তাহার চূড়ান্ত লক্ষ্য ছিল লোকদের সম্মুখে চূড়ান্তভাবে ও নৈতিক চরিত্র-মাহাত্ম্য উজ্জ্বল উদ্ভাসিত করিয়া তোলা । ব্যক্তি মানুষকে উহার ভিত্তিতে গঠন করা এবং একটি পূর্ণাঙ্গ সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা উহার ভিত্তিতে গড়িয়া তোলা । আর ইহার জন্য একমাত্র ইসলামী জীবন ব্যবস্থাই যে চূড়ান্ত বিধান তাহাতে কোনই সন্দেহ থাকিতে পারে না। ভি 5০০1০১00284) ৮5 IS IG inp aloe (৮১১,১0১) 0৩ হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে, রাসূলে করীম (স) বলিয়াছেন, ঈমানদার লোকদের মধ্যে ঈমানের দিক দিয়া পূর্ণ ব্যক্তি সে-ই হইতে পারে, যে তাহাদের মধ্যে নৈতিক চরিত্রের দিক দিয়া সকলের অপেক্ষা উত্তম ৷ - আবূ দাউদ, দারেমী ব্যাখ্যা মুমিনের ঈমানের পূর্ণতা তখনই হইতে পারে যখন তাহারা নৈতিক চরিত্রের দিক দিয়া পূর্ণতা লাভ করিতে পারিবে । এখানে পূর্ণ ঈমান ও পূর্ণমাত্রায় নৈতিক চরিত্র সমপর্যায়তুক্ত | কাজেই যেখানে ঈমান পূর্ণ সেখানে নৈতিক চরিত্রও অবশ্যই পূর্ণ পরিণত হইবে। পক্ষান্তরে যেখানে নৈতিক চরিত্রের পতন সেখানে ঈমানের পরিপর্কতার নিদারুন অভাব । ইসলামের মূল ধারণা (0০019811001) অনুযায়ী নৈতিক চরিত্র ও ঈমানের মধ্যবর্তী এই সম্পর্ক একেবারে মৌলিক ৷ ইসলামের প্রাথমিক যুগে মুসলিম জীবনে ইহার বাস্তব রূপ পরিদৃষ্ট হইয়াছে। ইসলামী সমাজে চিরদিন তাহাকেই প্রকৃত ও পূর্ণ ঈমানদার মনে করা হইয়াছে, যাহার নৈতিক চরিত্র সর্বাধিক উন্নত ও নিষ্কলুষ । নৈতিক চরিত্র ব্যতীত ঈমানদার হওয়ার দাবি করা মূলতই ভুল। এই ভুলে বর্তমান দুনিয়ার মুসলমান লিপ্ত হইয়া রহিয়াছে । সেখানে ঈমানদারের বাস্তব লক্ষণ হিসাবে নৈতিক চরিত্রকে গ্রহণ না করিয়া গ্রহণ করা হইয়াছে কতক বাহ্যিক বেশভূষা ও অনুষ্ঠানকে । ইহার ফলে বর্তমানে মুসলিম সমাজ একেবারে অস্তঃসারশূন্য হইয়া পড়িয়াছে। এখানে তাহাদের নিকট বাহ্যিক খোলসটাই বড় হইয়া দেখা দিয়াছে, উহার প্রাণ শক্তি আজ শূন্যে মিলাইয়া গিয়াছে । www.icsbook.info

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।