১৬৪ হাদীস শরীফ ভারী জিনিস রূপে প্রমাণিত হইবে । তাহার অর্থ, ঈমানদার ব্যক্তি মাত্রই দুনিয়ায় অত্যন্ত উত্তম চরিত্রবান হইবে । কেননা ঈমান ও উত্তম নৈতিক চরিত্রের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান । যেখানে ঈমান আছে, সেখানে অনিবার্ধরূপে উন্নত নৈতিক চরিত্র থাকিবে । ঈমান না হইলে যেমন উন্নত নৈতিক চরিত্র সম্ভব নয়, তেমনি সঠিক ঈমানের অনিবার্য ফল হইতেছে উন্নত নৈতিক চরিত্র। এই প্রসঙ্গে খারাপ চরিত্রের একটি বিশেষ গুরুতর দিক দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করা হইয়াছে । তাহা হইতেছে অশ্রীল কথা বলা এবং বেহুদা, বাজে ও নীচ হীন কথাবার্তা বলা । কথা মানুষের মনোভাব ও চিন্তাধারার বাহন। মানুষের অন্তরের ভাবধারা ও ভিতরকার প্রকৃত রূপের প্রকাশ ঘটে মানুষের মুখের কথায়। কাজেই অস্ত্রীল কথা যেমন পরিত্যাজ্য, অপ্রয়োজনীয় ও হীন ধরনের কথাবার্তা বলাও একান্তই অবাঞ্চনীয়। কথাবার্তা যাহার খারাপ, অশ্লীলতা ও হীনতা প্রকট হইয়া উঠে যাহার কথাবার্তার মধ্য দিয়া, সে লোকের মন যে নিতান্তই কুলুষতাময় ক্লেদাক্ত তাহাতে কোন সন্দেহ নাই। তাই রাসূলে করীম (স) এই ধরনের কথাবার্তা পরিত্যাগ করার আহ্বান জানাইয়াছেন। তিনি ঘোষণা করিয়াছেন যে, এই ধরনের কথা যাহারা বলিতে অভ্যস্ত, আল্লাহ তা'আলা তাহাদেরকে একবিন্দু ভালবাসেন না, শুধু ভালবাসেন না তাহাই নয়, তাহাদের প্রতি আল্লাহ্র অপরিসীম ক্রোধ ও অসন্তোষ ক্ষরিত হয়। আর মহান আল্লাহই যাহাদের প্রতি অসন্তুষ্ট, তাহাদের ভবিষ্যৎ কিছুতেই কল্যাণময় হইতে পারে না। আনুষ্ঠানিক নেক আমলের বোঝা বিচারের পাল্লাকে ভারী করিতে পারিবে না, যদি না উহার সহিত উত্তম চরিত্র যোগ হয়, এইকথা হাদীস হইতে সুস্পষ্ট হইয়া উঠিয়াছে। নৈতিক চরিত্রের গুরুত্ব - SILL এয CLA IGE 40 0৮55 2 ১০০১০ (ibn 2 ইমাম মালিক হইতে বর্ণিত হইয়াছে, তাহার নিকট এই খবর পৌছিয়াছে যে, নবী করীম (স) ইরশাদ করিয়াছেন £ আমাকে নৈতিক চরিত্র মাহাত্ম্য পরিপূর্ণ করিয়া দিবার উদ্দেশ্যে প্রেরণ করা হইয়াছে। _ মুয়াত্তা ইমাম মালিক ব্যাখ্যা হাদীসটি মূলত হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে। ইমাম মালিকের নিকট ইহা নির্ভরযোগ্য ও ধারাবাহিক সূত্রে পৌছিয়াছে, যদিও তিনি তাহার পূর্ববর্তী বর্ণনাকারীর নাম উল্লেখ করেন নাই। হাদীসে উল্লেখিত নৈতিক চরিত্র মাহাত্ম্য বলিতে সেই সব উত্তম নৈতিক ধারণা ও গুণকে নৈতিক চরিত্র মাহাত্ম্যের পূর্ণতা বিধানের অর্থ এই যে, নবী করীম (স)-এর পূর্ববর্তী নবী ও তাহাদের অনুসারিগণ বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থার মধ্যে ও বিভিন্ন দেশে নৈতিক বৈশিষ্ট্যের বিভিন্ন দিকের শিক্ষাকে উজ্জ্বল উদ্ভাসিত করিয়া তুলিয়াছেন এবং নিজেদের বাস্তব কর্মজীবন দিয়া তাহার উন্নততর দৃষ্টান্ত পেশ করিয়াছেন। কিন্তু হযরতের পূর্ব পর্যন্ত এমন কোন সর্বাত্মক ব্যক্তিত্ব ভূ-পৃষ্ঠে পরিদৃষ্ট হয় নাই, যাহার দ্বারা ইসলামী নৈতিকতার সর্বাত্মক রূপ উপস্থাপিত ও www.icsbook.info
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।