হাদীস শরীফ ইটা দিয়া অধিক নিকটবর্তী সেই সব লোক যাহারা তোমাদের মধ্যে আখলাক ও নৈতিক চরিত্রের দিক দিয়া উত্তম ৷ পক্ষান্তরে তোমাদের মধ্যে আমার নিকট অধিকতর ঘৃণিত এবং কিয়ামতের দিন আমার নিকট হইতে অধিক দূরে থাকিবে সেই সব লোক, যাহারা দ্রুত কথা বলে, লম্বা লম্বা কথা বলিয়া লোকদের অস্থির করিয়া তোলে এবং অহংকার পোষণ করে । সাহাবিগণ বলিলেন ঃ তিন ধরনের লোকদের মধ্যে প্রথম দুই ধরনের লোকদের তো আমরা জানি, কিন্তু শেষোক্ত লোক কাহারা ? নবী করীম (স) বলিলেন £ তাহারা হইতেছে অহংকারী লোক। = তিরমিযী ব্যাখ্যা হাদীসটিতে রাসূলের নিকটবর্তী ও প্রিয় লোক কে এবং কে প্রিয় নয়, তাহার একটি বাহ্যিক মাপকাঠি পেশ করা হইয়াছে। বলা হইয়াছে, উত্তম চরিত্র সম্পন্ন ব্যক্তিগণই কিয়ামতের করিবে, রাসূলের শাফাআতেরও অধিকারী হইবে । কিন্তু যাহাদের মধ্যে তিন ধরনের দোষের একটি থাকিবে, তাহারা যেমন রাসূলের প্রিয়পাত্র হইতে পারিবে না, তেমনি রাসূলের নৈকট্য ও সাহায্য পাইতে পারিবে না। তাহাদের মধ্যে একশ্রেণীর লোক তাহারা, যাহারা খুব বেশি কথা বলে, কথা বলায় কৃত্রিমতা ও কপটতার প্রশ্রয় নেয়, এত দ্রুত এবং তাড়াতাড়ি কথা বলে যে, অনেক সময় তাহা সঠিকভাবে বুঝাও যায় না। দ্বিতীয় তাহারা, যাহারা দীর্ঘ ও লম্বা লম্বা কথা বলে, কথার বাহাদুরীতে এত উচ্চমার্গে পৌছিয়া যায় যে, তাহাদের যেন নাগালই পাওয়া যায় না৷ নিজেদের কথার উচ্চ প্রশংসা নিজেরাই করিতে থাকে । তাহাদের কথা হইতে এই ভাব সুস্পষ্ট হইয়া উঠে যে, তাহারা দুনিয়ায় কাহাকেও পরোয়া করে না, কাহারও মান-সম্বান মর্যাদার কোন মূল্য যেন তাহাদের কাছে নাই। আর তৃতীয় তাহারা, যাহারা মুখ ভরিয়া কথা বলে, কথা বলার সময় এমনভাব করে যে, সমস্ত কথা যেন মুখের ভিতরই বন্দী হইয়া পড়িয়াছে এবং বিকট ধরনের শব্দই শুষ% শ্রুতিগোচর হয়। তাহাদের কথার মধ্যে এমন একটা প্রচ্ছন্ন অথচ প্রকট ভাব লক্ষ্য করা যায় যে, তাহারা যেন সকলের নাগালের বাহিরে । অন্য সব লোক যেন তাহাদের হইতে অনেক ছোট, অনেক হীন এবং অনেক দূরে অবস্থিত। অহংকার আত্মাভিমান ও আত্মশ্রেয়বোধ তাহাদের কথাবার্তার মধ্য দিয়া নগুভাবে প্রকাশ লাভ করে। আলোচ্য হাদীসের দৃষ্টিতে তাহারা শুধু রাসূলে করীম (স)-এর নিকটই অপ্রিয় নয়, গোটা মানব সমাজেও তাহারা নিকৃষ্ট চরিত্রের লোক বলিয়া বিবেচিত । তাহারা আর যাহাই করুক বা না করুক, মানুষের অন্তর জয় করিতে ও ভক্তি-শ্রদ্ধা অর্জন করিতে সমর্থ হয় না, সত্যিকার মানুষের পরিচয় তাহাদের কাছ হইতে পাওয়া যায় না। lo ০৪০৮৪১৮৭৪২৪ ৮৮১) mh A - SAD ০০৯৪ Db ৩1 2৯ LDS il (৬০০) চি 4. হযরত অবুদ্দারদা (রা) হইতে বর্ণিজহইয়াছে, নবী করীম (স) বলিয়াছেন ৪ কিয়ামতের দিন ঈমানদার বান্দার দাড়িপাল্লায় উত্তম চরিত্র অপেক্ষা অধিক ভারী জিনিস আর কিছুই হইবে না; আর যে লোক বেহুদা অশ্লীল ও নিকৃষ্ট ধরনের কথাবার্তা বলে, আল্লাহ তা'আলা তাহাকে মোটেই পছন্দ করেন না। _ তিরমিযী www.icsbook.info
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।