হাদীস শরীফ ১৬১ তাহাকে শারীরিক শাস্তিও দিতে হইবে । হাদীস হইতে এই কথা বুঝায় না যে, ছেলেমেয়েদের মারিয়া মারিয়া নামায পড়াইতে হইবে । হাদীসের আসল লক্ষ্য হইতেছে এই কথা বলা যে, ছেলেমেয়েদের ইসলামী চরিত্র, ইসলামী জ্ঞান ও ভাবধারায় গড়িয়া তোলার জন্য বিশেষ যতু লওয়া পিতামাতা ও মুরববীদের কর্তব্য । আর নামায যেহেতু ইসলামের অন্যতম প্রধান বুনিয়াদ এবং ইসলামী চরিত্র ও আদব-কায়দা শিক্ষা করার শ্রেষ্ঠতম ব্যবস্থা, এইজন্য নামায সম্পর্কে আলোচ্য হাদীসে বিশেষ তাগিদ করা হইয়াছে । অবশ্য পিতামাতা ও মুরব্বীদের এইদিকেও তীক্ষ্ণ খেয়াল রাখিতে হইবে যে, সন্তানগণ যেন আল্লাহ্র ভয়ের পরিবর্তে মা'র ও পিতার শাসনের ভয়ে নামায পড়িতে শুরু না করে । কেননা নামায ও অন্যান্য যাবতীয় ইবাদত-বন্দেগী তথা ইসলামী জীবন ব্যবস্থা অনুসরণ একমাত্র আল্লাহর ভয়েই হওয়া উচিত-_ অন্য কাহারো ভয়ে নয়। --৯/২.৯ www.icsbook.info
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।