হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

Lis হাদীস শরীফ ব্যাখ্যা মানুষের এই পার্থিব জীবনই হইতেছে ্রফৃত কর্মের ক্ষেত্র । মৃত্যু এই জীবনের উপর চিরদিনের তরে যবনিকা টানিয়া দেয়। ইহার পর আর সে কোন কাজই করিতে পারে না। কিন্তু তিনটি কাজ এমন রহিয়াছে, যাহা জীবদ্দশায় করিয়া লইলে মৃত্যুর পরও তাহা হইতে অফুরন্ত সুফল লাভ করা যায়, এমনভাবে যেমন জীবদ্দশায় কাজের ফল পাইতে থাকে। ইহার মধ্যে প্রথম হইতেছে সেই সব কাজ, যাহাকে বলা যায়, “সাদকায়ে জারিয়া” অর্থাৎ সাধারণ পর্যায়ে সাদকা ও দান খয়রাতের এমন কাজ যাহা হইতে জনগণ দীর্ঘদিন পর্যন্ত উপকৃত হইতে পারে। দ্বিতীয় হইতেছে সঠিক জ্ঞান- ইসলামী ইলম, যাহা অন্য লোককে শিক্ষা দিলে কিংবা সাধারণ লোক পর্যন্ত তাহা পৌঁছাইবার এমন সুষ্ঠু ব্যবস্থা করিলেই তাহা অনন্তকাল পর্যন্ত ছড়াইতে থাকে এবং সেই সঙ্গে উহার সওয়াবও সেই ব্যক্তি লাভ করিতে পারে, যে শুরুতে উহা ছড়াইবার এমন সুষ্ঠ ব্যবস্থা করিয়া গিয়াছে । আর তৃতীয় হইতেছে সচ্চরিত্রবান সন্তান রাখিয়া যাওয়া, সন্তানদের আদব ও চরিত্র শিক্ষা দিয়া সৎ বানাইয়া যাওয়া, যাহার ফলে পিতামাতার মাগফিরাতের জন্য আল্লাহ্‌র নিকট দোআ করিতে থাকিবে। এই হাদীসের শেষ কথা হইতে পূর্ববর্তী হাদীসের প্রতিপাদ্য বিষয়েরই সমর্থন পাওয়া যায় এবং সন্তানদের ইসলামী চরিত্র শিক্ষা দিয়া সৎ বানাইয়া যাওয়া পিতামাতার কর্তব্য বলিয়া প্রমাণিত হয় । সৎ সন্তান রাখিয়া যাওয়াকে ব্যক্তির ‘আমল’ বলার কারণ এই যে, সন্তান পিতার কারণেই দুনিয়ায় আগমন করিতে পারে এবং সযত্তে শিক্ষাদীক্ষার ফলেই সে মহৎ চরিত্রবান হইতে পারে । কুরআন মজীদে হযরত নূহ (আ)-এর কাফির সন্তানকে বলা হইয়াছে »২৮ ৮ এ! প্রেত সে এক অসৎ কাজ ।' আর বিশেষভাবে সন্তানের উল্লেখ করার কারণ পিতামাতার জন্য দো'আ করার ব্যাপারে সন্তানকে উৎসাহ দান করা। অন্য কথায় প্রত্যেক সৎ সন্তানের কর্তব্য হইতেছে তাহার পিতামাতার জন্য সবসময় আল্লাহ্‌র নিকট দো'আ করা। ৮৪১35 [১6401 ০৮4) JU JU ৮১. ১০ ৮210৮ জিও ৩ ০:১৮ ০০ ee PENS UE SH ০৮৮৮559৮1০5 (১3১৮) - (৯৮০৯ ০৪ ক SS, হইয়াছে, নবী করীম (স) ইরশাদ করিয়াছেন £ তোমাদের সন্তান যখন সাত বৎসর পর্যস্ত পৌঁছায় তখন তাহাদিগকে নামায পড়িবার জন্য আদেশ কর এবং দশ বৎসর বয়সে (নামায না পড়িলে) শারীরিক শাস্তি দাও এবং তাহাদের জন্য আলাদা আলাদা বিছানার ব্যবস্থা কর। - আবূ দাউদ ব্যাখ্যা হাদীসের কথাগুলি সুস্পষ্ট ৷ সন্তানদের ছোট বয়স হইতে যেমন ইসলামী শিক্ষাদান ও অভ্যস্ত করাও আবশ্যক | এমনকি দশ বৎসর বয়সেও যদি নামায না পড়ে, তবে প্রয়োজনবোধে www.icsbook.info

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।