হাদীস শরীফ ১৫৯ সন্তান-সম্ততির চরিত্র গঠন ও আদর্শ শিক্ষাদান 0৮০০ 08 4৪ 1৮০50 ০০ 80০ এত 5০৮৯০০০১৮2০ টনি - ০৮৮০৮ 0০০0 od ime 5০ বর্ণনা করিয়াছেন, নবী করীম (স) ইরশাদ করিয়াছেন £ কোন পিতামাতা তাহাদের সন্তানদিগকে উত্তম চরিত্র শিক্ষাদান অপেক্ষা অধিক ভাল কোন জিনিসই দিতে পারে না। -- তিরমিযী ব্যাখ্যা পিতামাতা সন্তানদের জন্য অনেক কিছুই করিয়া থাকে, ইহা অত্যন্ত স্বাভাবিক। সন্তানদের ভবিষ্যৎ চিন্তায় পিতামাতা যত কাতর হইয়া থাকে তত আর কেহ নয়। এ জন্যই তাহারা চেষ্টা করিয়া থাকে তাহাদের সন্তানের জন্য অধিকতর ধন-সম্পত্তি রাখিয়া যাইতে । এই জন্য জায়েয-নাজায়েয নির্বিচারে টাকা সংগ্রহ করিয়া ব্যাংক ব্যালেন্স বাড়াইতে চেষ্টা করে, অধিক পরিমাণে ধন-সম্পত্তি ও বাড়ি-ঘর সংগ্রহ করিতে চেষ্টার ক্রুটি করে না। বরং মনে করে যে, ইহাই হইতেছে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব পালনের সর্বোত্তম উপায়। কিন্তু নবী করীম (স)-এর আলোচ্য হাদীসে ইহার বিপরীত কথাই প্রমাণ করিতেছে। তাহার দৃষ্টিতে সন্তানদের জন্য ব্যাংক-ব্যালেন্স সংগ্রহ করা ও অধিক ধন-সম্পত্তি রাখিয়া যাওয়াই পিতামাতার দায়িত্ব পালনের পক্ষে কিছু মাত্র যথেষ্ট নয় এবং এই সব জিনিস রাখিয়া যাওয়ার বিশেষ কোন মূল্যও নাই। আসলে সন্তানদের নৈতিক চরিত্র ও আদব-কায়দা যদি সুন্দর করিয়া গড়িয়া তোলা যায়, তবে লক্ষলক্ষ টাকা ও বিপুল বিত্ত সম্পত্তি অপেক্ষা ইহাই উত্তম দানরূপে পরিগণিত হইবে । বহু পিতামাতা সন্তানের জন্য বিপুল টাকা-পয়সা ও বিত্ত-সম্পদ রাখিয়া বরবাদ হইয়া গিয়াছে। পক্ষান্তরে বহু পিতামাতা সন্তানকে হয়ত উল্লেখযোগ্য কিছুই দিয়া যাইতে পারে নাই; কিন্তু তাহাদের শুধু উত্তম চরিত্র ও আদর্শ আদব-কায়দায় গড়িয়া দিয়াছিল বলিয়াই তাহারা উত্তরকালে বিপুল সচ্ছলতা লাভ করিত সমর্থ হইয়াছে । সমাজ ইতিহাসে ইহার দৃষ্টান্ত কিছুমাত্র বিরল লহে। এই বাস্তব সত্যকেই নবী করীম (স) এই ছোট্ট হাদীসের মারফতে এত সুন্দর করিয়া বলিয়া গিয়াছেন। ক 42252 055) ১৮4৯ ০৩ ঠ BE এ 1৮5 0৩ 0৩ ০ ০৮ le ei) 21657024125 5 Es NLL I তই এ ০ হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে, নবী করীম (স) ইরশাদ করিয়াছেন £ মানুষ যখন মরিয়া যায়, তখন তাহার যাবতীয় কাজকর্মের সময় এবং সুযোগও শেষ হইয়া যায়। অবশ্য তখনো তিন প্রকারের কাজের ফল সে পাইতে পারে ঃ (১) সাদকায়ে জারিয়া (২) এমন ইলম ও বিদ্যা, যাহার ফল সুদূর প্রসারী হইতে পারে ও (৩) এমন সচ্চরিত্রবান সন্তান, যাহারা তাহার জন্য দো'আ করিতে থাকে। _ মুসলিম www.icsbook.info
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।