হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

টি হাদীস শরীফ তোমাদের প্রতি সেইরূপ দৃষ্টি রাখি যেমম নবী করীম (স) আমাদের বিরক্ত হওয়ার ভয়ে আমাদের প্রতি খেয়াল রাখিতেন। = বুখারী, মুসলিম ব্যাখ্যা এই হাদীস হইতে ইসলাম প্রচারের বাস্তব নিয়ম সম্পর্কে সুস্পষ্ট পথ-নির্দেশ লাভ করা যায়। ইসলামকে একটি বাস্তব জীবনাদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করিতে হইলে সর্বপ্রথম কিছু সংখ্যক লোকদের মন-মগজে উহাকে দৃঢ়মূল করিয়া দিতে হইবে এবং ক্রমিক প্রচারের স্বাভাবিক পন্থা অবলম্বন করিতে হইবে! কিছু কিছু করিয়া পেশ করিতে হইবে এবং তাহা লোকদের মন-মগজে যাহাতে দৃঢ়মূল হইতে পারে সেইজন্য অবসর দিতে হইবে । এইজন্যই নবী করীম (স)-এর ইসলাম শিক্ষাদানের নিয়ম এই ছিল যে, তিনি একদিন ইসলাম সম্পর্কে বলিতেন ও এক সপ্তাহের জন্য তাহাদিগকে ছাড়িয়া দিতেন, আবার এক সপ্তাহ পর লোকদের একত্রিত করিতেন এবং তখন ইসলাম সম্পর্কে যাহা বলিবার বলিতেন। ঠিক এইরূপ কর্মপদ্ধতি ও প্রচার পন্থার ফলে সেই বিপ্রবী দল তৈয়ার হইতে পারিয়াছিল, যাহার দ্বারা অত্যপ্র সময়ের মধ্যে অর্ধেক পৃথিবীর উপর ইসলামের বিজয় কেতন উডটীন হওয়া সম্ভব হইয়াছিল। ইসলামে এই শিক্ষাদান পদ্ধতি স্কুল মাদ্রাসার শিক্ষাদানের নিয়মের সহিত তুলনীয় । পেশাদারী ওয়ায়েষগণ যেভাবে মৌসুমী তবলীগ করিয়া থাকেন কিংবা একবার শ্রোতা পাইলে ওয়ায শোনাইয়া রাত পোহাইয়া দেন, তাহা দ্বারা আর যাহাই হউক, কোন আদর্শবাদী বিপ্লবী দল 5774 EARS LL CDi J) (১,০12 (2A! ৮১3) - ll হযরত আনাস (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন £ নবী করীম (স) কাহারো কোন কথা পছন্দ না হইলে তিনি সামনা-সামনিই তাহার দোষ ধরিতেন-- এরূপ খুব কমই দেখা গিয়াছে। একদিন একটি লোক তাহার নিকট আসিল, তাহার পোশাকে হলুদ বর্ণের চিহ্ন ছিল। যখন সে (মজলিস হইতে) উঠিয়া যাইতে লাগিল, তখন তিনি সাহাবীদের লক্ষ্য করিয়া বলিলেন, এই লোকটি যদি এই হলুদ বর্ণের চিহকে বদলাইয়া ফেলিত অথবা উহাকে পরিচ্ছন্ন করিয়া দূর করিয়া দিত, তবে কতই না ভাল হইত। - আল-আদাবুল মুফরাদ) ব্যাখ্যা এই হাদীস হইতে দুইটি গুরুত্বপূর্ণ কথা জানিতে পরা যায়। প্রথম এই যে, ইসলামী আন্দোলনের নেতার দৃষ্টি অত্যন্ত তীক্ষ হওয়া আবশ্যক, যেন তিনি সহকর্মীদের প্রতি সকল সময় ও ব্যাপারে লক্ষ রাখিতে ও উহার সংশোধনের জন্য উপদেশ দান করিতে পারেন। দ্বিতীয় এই যে, নেতার এবং তদনুরূপ সমাজেরও প্রভাবশালী লোকদের পক্ষে তাহাদের অধীনস্থ লোকদের কথায় কথায় দোষক্রুটি ধরিয়া লজ্জা দেওয়া সঠিক পন্থা নয়। কেননা তাহা করিলে লোকদের মধ্যে বিদ্রোহ ও হঠকারিতার মনোভাব জাগিতে পারে; বরং সংশোধনের জন্য বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করা উচিত, যেন কাহারো মন বিরক্ত কিংবা বিদ্রোহী হইয়া না উঠে এবং দোষও যেন সংশোধিত হয়। ইসলামী আন্দোলনের দায়িতৃ-সম্পন্ন লোকদের এই দিক দিয়া বিশেষ সতর্ক হওয়া আবশ্যক ৷ www.icsbook.info

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।