হাদীস শরীফ ১৫৭ যাইতেছে । দ্বিতীয়ত, বলা হইয়াছে যে, লোকদের পক্ষে তাহা সহজসাধ্য করিয়া দাও । অর্থাৎ ইসলামী আদর্শকে এমন ভয়ানক ও দুঃসাধ্য বিধানরূপে লোকদের নিকট পেশ করিও না, যাহা শুনিলে লোকেরা মনে করিতে বাধ্য হয় যে, উহা কোন বাস্তব ও কার্যকরী কর্মের উপযোগী বিধান নহে; উহাকে কাজে পরিণত করা, জীবনকে তদনুযায়ী গঠন করা খুবই কঠিন ব্যাপার ৷ কেননা, কোন জীবন বিধান যদি কঠিন ও দুঃসাধ্য মনে হয়, তবে উহাকে গ্রহণ করার জন্য লোকদের মনে কোন আগ্রহ ও উৎসাহ জাগ্রত হয় না; বরং লোকদের মন উহা হইতে বিপরীতমুখী হইয়া দীড়ায়। আর বাস্তবিকই যে আদর্শকে লোকেরা একবার কঠিন ও দুঃসাধ্য বলিয়া মনে করিবে, তাহা কোনদিনই বাস্তবায়িত হইতে পারিবে না। তাই উহাকে সহজবোধ্য ও সুসাধ্য করিয়া পেশ করিতে হইবে। তৃতীয়ত, যখন ক্রোধান্বিত হইবে, তখন চুপ করিয়া থাকিবে । কেননা ইসলামী আদর্শ প্রচারের- আদর্শ প্রচারের আন্দোলনের ক্ষেত্রে বহু মানুষের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ স্থাপন করা অপরিহার্য হইয়া পড়ে । এই সময় ইসলামের বিপরীত কোন কাজ সম্পন্ন হইতে দেখিয়া এবং লোকদের মধ্য হইতে কাহারও আক্রমণ মূলক সমালোচনা বা কটু কথা শুনিয়া অথবা অবজ্ঞা-অবহেলা দেখিয়া রাগান্বিত হইয়া যাওয়া অসম্ভব কিছুই নয়। কিন্তু রাগান্বিত হওয়ার ফলে যদি অবাঞ্চিত কিছু ঘটিয়া যায়, যদি অধিকতর তিক্ততার সৃষ্টি হয়, তবে তাহার ফলে ইসলামী আদর্শ প্রচার ও আদর্শ প্রচারের আন্দোলনের অনেক ক্ষতি হইতে পারে ৷ এইজন্য নবী করীম (স) ইসলামী আন্দোলনের কর্মীদের বিশেষভাবে সাবধান করিয়া দিয়াছেন যে, রাগান্বিত হইয়া যেন তিক্ততার সৃষ্টি করিয়া না বসে। এই কারণে রাগ হইলে চুপ করিয়া থাকাই বাঞ্নীয়, বস্তুত রাগ প্রকশিত করার জন্য চুপ করিয়া থাকাই অন্যতম ও প্রধান পন্থা । হাদীসের বর্ণনার মধ্যে এক স্থানে বলা হইয়াছে £ ‘এই কথা তিনবার বলিলেন" এবং আর এক স্থানে বলা হইয়াছে £ “ইহা দুইবার বলিলেন ।” এই কথা নবী করীমের নহে, বরং ইহা হাদীসের বর্ণনাকারীর কথা । নবী করীম (স) বিশেষ গুরুতুপূর্ণ কথার উপর অধিকতর গুরুত্ব আরোপ করার জন্য এক-একটি কথা দুই-দুইবার তিন-তিনবার করিয়া বলিতেন, যেন শ্রবণকারী সেই কথার গুরুত্ব অনুধাবন করিতে পারে। এখানে বর্ণনাকারী সেই দিকেই ইঙ্গিত করিয়াছেন। ১০১৯৮ « ০ wll SL ০৯১,১৯০ a) mds 0 JU 2 ০ HUI rs HS ELT ৬০১৮ ০১৯] ০ 2০০৮ TIS FEY ED, LS 2০ ৮০ ০৩ ৯৮ NR ie ৮০৮ £ - 052০১] 23০ ৮5 শাকীক (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) লোকদিগকে প্রত্যেক বৃহস্পতিবার দিন ওয়ায ও নসীহত করিতেন। একজন লোক তীহাকে বলিল, হে আবূ আবদুর রহমান, আমার মনে এঁকান্তিক বাসনা এই যে, আপনি প্রত্যেক দিনই এইরূপ নসীহত করুন। তিনি বলিলেন যে, উহা হইতে আমাকে কেবল এই জিনিসই বিরত রাখে যে, তোমরা ওয়ায নসীহত শুনিতে শুনিতে বিরক্ত হইয়া যাও এই আশংকায় আমি www.icsbook.info
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।